Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

দেশে ফিরে নাহিদ বললেন, জাতীয় ঐক্য চাইলে আগে ক্ষমা চাইতে হবে বিএনপিকে

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১৯:৩০
শেয়ার করুন:
দেশে ফিরে নাহিদ বললেন, জাতীয় ঐক্য চাইলে আগে ক্ষমা চাইতে হবে বিএনপিকে

দেশে ফেরার পর শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের সামনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

যুক্তরাজ্য থেকে ফিরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। প্রধানমন্ত্রীর ডাকে সংলাপে যাচ্ছেন বলে জানালেন তিনি। তবে একই সঙ্গে বললেন, জাতীয় ঐক্য গড়ার প্রশ্নে বিএনপিকে আগে অঙ্গীকাকার ভঙ্গের জন্য ক্ষমা চাইতে হবে।

যুক্তরাজ্যে এক সপ্তাহের সফর শেষে আজ রবিবার সন্ধ্যায় দেশে ফেরেন নাহিদ। এরপর শাহজালাল বিমানবন্দরে তিনি চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং প্রধানমন্ত্রীর ডাকা সংলাপ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে থাকা শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থির হয়ে উঠেছে। এমন প্রেক্ষাপটে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল সোমবার এনসিপির সঙ্গে আলোচনার মধ্যদিয়ে শুরু হবে এই সংলাপ।

নাহিদ বলেন, শুধু ডিসেম্বর মাসে আওয়ামী লীগ ঠেকানোর জন্য জাতীয় ঐক্যের কথা বলা হবে, আর জানুয়ারিতে একদলীয় কমিটির সুপারিশ অনুযায়ী সংবিধান সংশোধন করা হবে— এমন প্রক্রিয়ায় এনসিপি অংশ নেবে না। জাতীয় ঐক্যের অবশ্যই সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকার থাকতে হবে।

‘অতীতে সরকার যেসব অঙ্গীকার ভঙ্গ করেছে, সেগুলোর জন্য ক্ষমা চাইতে হবে। এমন কিছু পদক্ষেপ নিতে হবে, যাতে রাজনৈতিক দলগুলো আশ্বস্ত হতে পারে।’

গণভোটের রায় মেনে জুলাই সনদ অনুসারে সংবিধান সংশোধনের দাবি জানিয়ে আসছে এনসিপি। সেজন্য সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি ছিল তাদের। তবে বিএনপি সেপথে না হেঁটে সংবিধান সংশোধেনে বিশেষ কমিটি গঠন করলে তাতে অংশ নেয়নি এনসিপি, জামায়াতে ইসলামীসহ বিরোধী দলগুলো।

নাহিদ বলেন, একদলীয় সংবিধান সংশোধন কমিটি অবিলম্বে ভেঙে দিতে হবে। একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করতে হবে। এর মাধ্যমে সরকার যে সত্যিকার অর্থেই জাতীয় ঐকমত্য চায়, সে বিষয়ে জনগণ ও রাজনৈতিক দলগুলোর কাছে ইতিবাচক বার্তা যাবে।

তবে প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে সংলাপে যাওয়ার কথা জানিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, দেশে এখন সংকটকাল চলছে। সরকারপ্রধান সংলাপের আহ্বান জানালে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এনসিপি তাতে সাড়া দেবে। প্রধানমন্ত্রী কী চান এবং কীভাবে দেশকে এগিয়ে নিতে ও বর্তমান পরিস্থিতি মোকাবিলা করতে চান, তা তারা শুনতে চান।

জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে বৈঠকে এনসিপির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হবে বলেও জানান নাহিদ।

তিনি বলেন, গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই হত্যাকাণ্ডের বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তির নবায়নসহ গুরুত্বপূর্ণ বিষয়ে বর্তমান সরকারকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। এসব বিষয়ে স্পষ্ট অবস্থান ছাড়া জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয়।

যুক্তরাজ্য সফরের লন্ডনে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে নিজের নিজের ওপর হামলার প্রসঙ্গে নাহিদ বলেন, গত ১৬ নভেম্বর তাকে হত্যার উদ্দেশ্যেই হামলা করা হয়েছিল।

এরজন্য ক্ষমতাচ্যুত হয়ে বর্তমানে দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করে তিনি বলেন, অনলাইন বৈঠক করে এই হামলার সিদ্ধান্ত নিয়েছিল তারা। তবে প্রবাসী বাংলাদেশিরা ঢাল হয়ে তাদের রক্ষা করেছেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেন এনসিপি আহ্বায়ক। তার দাবি, সরকারের উদাসীনতার কারণেই পরিস্থিতি এই পর্যায়ে এসেছে।

নাহিদ ইসলামএনসিপিজাতীয় ঐক্যজুলাই সনদসংবিধান সংস্কার পরিষদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র