Agamir Somoy E-Paper
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানবতার টানে রিপনের সংগ্রাম
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১৮:৪১
শেয়ার করুন:
‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

শিশু আয়রা

দাদার কোলে বসে খিলখিল করে হাসছে আট মাসের ছোট্ট আয়রা। নিষ্পাপ মুখে তার হাসি, চারপাশে আপনজনদের ব্যস্ততা। অথচ এই শিশুটি জানে না, যার কোলে ওঠার জন্য সে এতদিন অপেক্ষা করেছিল, সেই বাবা আর কখনো ফিরবেন না। যে মেয়েকে একনজর দেখতে হাজার মাইল দূরের প্রবাসজীবন ছেড়ে দেশে ছুটে এসেছিলেন বাবা, সেই মেয়েকে শেষবারের মতো আদর করার সুযোগও হলো না তার। ডেঙ্গু কেড়ে নিয়েছে ৩৪ বছর বয়সী প্রবাসী প্রকৌশলী নেজাম উদ্দিন পারভেজের প্রাণ।

মৃত্যুর আগে হাসপাতালের বিছানায় শুয়ে ছোট বোনের স্বামী গিয়াস উদ্দিনকে ইশারায় কাছে ডেকেছিলেন পারভেজ। তার ডান হাতটি গিয়াস উদ্দিনের হাতের ওপর রেখে বুকের কাছে টেনে নিয়ে বলেছিলেন, ‘আমি মনে হয় বাঁচব না। আমার ছোট্ট কলিজা মেয়েকে আপনার হাতে দিয়ে গেলাম।’ স্বজনদের কাছে রেখে যাওয়া সেই শেষ কথাগুলো এখনো কাঁদাচ্ছে পরিবারের সবাইকে।

গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পারভেজ। পাঁচ দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয় তাকে। রক্ত পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হওয়ার পর অবস্থার আরও অবনতি ঘটে। পরে তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানেই শেষ হয় তার জীবনের পথচলা।

পরিবার সূত্রে জানা যায়, জীবিকার সন্ধানে ২০১৮ সালে কাতারে পাড়ি জমান পারভেজ। সেখানে ব্যবসা করতেন তিনি। প্রবাসজীবনে তিনবার ছুটিতে দেশে এসেছিলেন। দুই বছর আগে দেশে এসে বিয়ে করেন আছমিরা মেহনাজকে। তাদের ঘর আলো করে জন্ম নেয় কন্যাসন্তান ফারহিনানা পারভেজ আয়রা।


আরও পড়ুন

এনসিপির ৫ নেতার পদত্যাগ

২১ নভেম্বর ২০২৬

এবার প্রায় ২০ থেকে ২৫ দিন আগে দুই মাসের ছুটি নিয়ে দেশে ফিরেছিলেন পারভেজ। দীর্ঘদিন পর পরিবারের সঙ্গে সময় কাটানো, স্ত্রীকে সময় দেওয়া আর ছোট্ট মেয়েকে নিয়ে আনন্দে দিন কাটানোর পরিকল্পনা ছিল তার। কিন্তু সেই আনন্দ বেশিদিন স্থায়ী হলো না। দেশে ফেরার কিছুদিনের মধ্যেই জ্বরে আক্রান্ত হন তিনি। ধীরে ধীরে অসুস্থতা বাড়তে থাকলে হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

পারভেজের বাবা আহম্মদ নবী বলেন, ‘পাঁচ দিন আগে ছেলের জ্বর শুরু হয়। প্রথমে সাধারণ জ্বর মনে হয়েছিল। পরে শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। এরপর ছেলেকে আইসিইউতে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি।

হাসপাতালে পারভেজের শেষ সময়ের সঙ্গী ছিলেন তার ছোট বোনের স্বামী গিয়াস উদ্দিন। তিনি বলেন, মৃত্যুর আগে পারভেজ তাকে ইশারায় কাছে ডাকেন। এরপর তার হাত নিজের বুকের ওপর রেখে মেয়ের দায়িত্ব নেওয়ার আকুতি জানান।

গিয়াস উদ্দিন বলেন, ‘দুই মাসের ছুটি নিয়ে দেশে এসেছিল পারভেজ। কিন্তু আর প্রবাসে ফেরা হলো না। ফিরতে হলো মাটির কবরে।’

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদণ্ডী এলাকার নুর হোসেন সওদাগরের বাড়িতে পারভেজের বসবাস। বাবা আহম্মদ নবী, মা, এক ভাই, এক বোন, স্ত্রী ও আট মাসের মেয়েকে রেখে গেছেন তিনি। শনিবার জানাজা শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

বোয়ালখালীচট্টগ্রামশিশু আয়রা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    অভিনেতা তমাল মাহবুব আটক

    অভিনেতা তমাল মাহবুব আটক

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    ঘূর্ণিঝড়ের প্রভাবে মেঘলা দিন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

    ঘূর্ণিঝড়ের প্রভাবে মেঘলা দিন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি