Agamir Somoy E-Paper
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
যমুনার চরের মানুষের ভরসা তুহিন
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আদালত

সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

  • ৩০ দিনের সময়সীমা পেরোলেও কি আপিলের সুযোগ পাবেন শেখ হাসিনা
  • মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে হাসিনার আপিলের সুযোগ নিয়ে মতভেদ
গোলাম রব্বানী
গোলাম রব্বানী
agamir somoy
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১৫:১৩
শেয়ার করুন:
সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

বাংলাদেশের সাধারণ ফৌজদারি বিচারব্যবস্থায় কোনো আদালত মৃত্যুদণ্ড দিলে তা কার্যকর করতে হাইকোর্ট বিভাগের অনুমোদন বাধ্যতামূলক। এমনকি আসামি আপিল না করলেও মৃত্যুদণ্ডের রায় উচ্চ আদালতের পর্যালোচনার জন্য পাঠানো হয়।

তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) আইনে এমন বাধ্যতামূলক অনুমোদনের বিধান নেই। সেখানে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করতে হয় সরাসরি আপিল বিভাগে, তাও রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে।

কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলে কি আপিলের সব পথ বন্ধ হয়ে যায়? নাকি বিলম্ব মার্জনার আবেদন করে আপিলের সুযোগ পাওয়া সম্ভব?

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে এমন প্রশ্নই সামনে এসেছে। ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন।

ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর পার হয়ে গেছে প্রায় এক বছর, অর্থাৎ আপিলের জন্য ৩০ দিনের যে সময়সীমা ছিল, তা পেরিয়ে গেছে বহু আগে। ফলে তিনি আর আপিল করতে পারবেন না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ও আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

তবে সুপ্রিম কোর্টের কয়েকজন জ্যেষ্ঠ আইনজীবীর মতে, নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে না পারলেও উপযুক্ত কারণ দেখিয়ে বিলম্ব মার্জনার আবেদন করার সুযোগ রয়েছে। এমনকি সংবিধানের ১০৪ অনুচ্ছেদে দেওয়া আপিল বিভাগের পূর্ণাঙ্গ ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষমতাও এ ক্ষেত্রে বিবেচনায় আসতে পারে।

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদের মতে, আইসিটি আইনে আপিলের জন্য ৩০ দিনের সময়সীমা নির্ধারণ করা থাকলেও মৃত্যুদণ্ডের মতো গুরুতর বিষয়ে কেবল ওই আইনের একটি ধারাকে বিচ্ছিন্নভাবে বিবেচনা করা যথেষ্ট নয়। এ ক্ষেত্রে সংবিধান, সুপ্রিম কোর্ট রুলস, আইসিটি আইন এবং ফৌজদারি বিচারব্যবস্থার মৌলিক নীতিগুলো একসঙ্গে বিশ্লেষণ করতে হবে।

তিনি বলেছেন, নির্ধারিত ৩০ দিনের মধ্যে আপিল করা না হলে আসামিপক্ষ আপিলের অনুমতি চাওয়ার পাশাপাশি বিলম্ব মার্জনার আবেদন করতে পারেন। তবে বিলম্ব মার্জনা কোনো ব্যক্তির স্বয়ংক্রিয় অধিকার নয়। দেরিতে আপিল করার কারণ আদালতের কাছে সন্তোষজনকভাবে ব্যাখ্যা করতে হবে। আদালত সেই ব্যাখ্যায় সন্তুষ্ট হলে বিলম্ব মার্জনা করে আপিল গ্রহণ করতে পারেন। আবার কারণ গ্রহণযোগ্য মনে না হলে আবেদন খারিজও করতে পারেন।

মৃত্যুদণ্ডের রায়ের ক্ষেত্রে উচ্চতর আদালতের বিচারিক পর্যালোচনার গুরুত্ব তুলে ধরে মনজিল মোরসেদ বলেছেন, কোনো বিচারিক প্রতিষ্ঠানের রায়ে ভুল হতে পারে না—এমন ধারণার সুযোগ নেই। আপিলের মূল উদ্দেশ্যই হলো নিম্ন আদালত বা ট্রাইব্যুনালের রায়ে আইন ও তথ্যের প্রয়োগে কোনো ভুল হয়েছে কি না, তা উচ্চতর আদালতের মাধ্যমে পরীক্ষা করা।

তার ভাষ্য, মানুষের জীবন কেড়ে নেওয়ার আগে সর্বোচ্চ পর্যায়ের বিচারিক পর্যালোচনার সুযোগ থাকা ফৌজদারি বিচারব্যবস্থার একটি মৌলিক নীতি। সংবিধানের ৩২ অনুচ্ছেদে জীবনের অধিকার নিশ্চিত করা হয়েছে। তাই মৃত্যুদণ্ডের মতো শাস্তির ক্ষেত্রে উচ্চতর আদালতের বিচারিক নজরদারি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মনজিল মোরসেদ আরও বলেছেন, বাংলাদেশের ফৌজদারি বিচারব্যবস্থার ইতিহাসে উচ্চ আদালতের বিচারিক পর্যালোচনা বা আপিলের সুযোগ ছাড়াই কেবল একটি রায়ের ভিত্তিতে মৃত্যুদণ্ড কার্যকরের নজির নেই। সাধারণ ফৌজদারি মামলায় নিম্ন আদালত মৃত্যুদণ্ড দিলে হাইকোর্ট বিভাগের অনুমোদন ও বিচারিক পর্যালোচনার বিষয়টি আসে। এরপর আপিল বিভাগের দ্বারস্থ হওয়ার সুযোগও থাকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ক্ষেত্রে বিচারপ্রক্রিয়ার কাঠামো ভিন্ন হওয়ায় আপিল সরাসরি আপিল বিভাগে যায়। এই ভিন্ন কাঠামোর কারণে কোনো ব্যক্তির মৃত্যুদণ্ডের রায় সর্বোচ্চ আদালতের পর্যালোচনার বাইরে থেকে যেতে পারে কি না, সেটিও সাংবিধানিক ও বিচারিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা প্রয়োজন।

এ ক্ষেত্রে সংবিধানের ১০৪ অনুচ্ছেদের বিষয়টিও সামনে এনেছেন এই আইনজীবী। এ অনুচ্ছেদে আপিল বিভাগকে পূর্ণাঙ্গ ন্যায়বিচার নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় আদেশ দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। তার মতে, আইসিটি আইনের নির্ধারিত সময়সীমা নিয়ে আপত্তি থাকলেও আসামিপক্ষ আপিলের সঙ্গে ১০৪ অনুচ্ছেদের অধীনে ন্যায়বিচারের প্রশ্নটি আদালতের সামনে তুলে ধরতে পারেন। তবে আপিল গ্রহণ করা হবে কি না, তা সম্পূর্ণ আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

একই ধরনের মত দিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না। তিনি আগামীর সময়কে বলেছেন, নির্ধারিত সময়ে আপিল করতে ব্যর্থ হলে কোনো দণ্ডিত ব্যক্তি বিলম্ব মার্জনার আবেদন (কন্ডোনেশন অব ডিলে) করে আপিল দায়ের করতে পারবেন।

এর উদাহরণ হিসেবে জামায়াতে ইসলামীর সাবেক নেতা আবুল কালাম আযাদের মামলার কথা উল্লেখ করেছেন তিনি। পান্না বলেছেন, আবুল কালাম আযাদ বহু বছর পর আপিল করার সুযোগ পেয়েছেন। তার ক্ষেত্রে রায় স্থগিত করে আপিলের সুযোগ দেওয়া হয়েছে। তাহলে অন্যদের ক্ষেত্রে সেই সুযোগ থাকবে না কেন? তার প্রশ্ন, কোনটি বেশি গুরুত্বপূর্ণ?

জেড আই খান পান্না আরও বলেছেন, সংবিধানের ১০৪ অনুচ্ছেদের অধীন যে কেউ পূর্ণাঙ্গ ন্যায়বিচার (কমপ্লিট জাস্টিস) চেয়ে আবেদন করতে পারেন। আইসিটি আইনে ১০৪ অনুচ্ছেদের অধীনে আবেদন করার সুযোগ নেই—এমন কোনো বিধানও নেই। ফলে এ পথেও আদালতের কাছে প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে।

সুপ্রিম কোর্টের আরেক সিনিয়র আইনজীবী ড. শরীফ ভূঁইয়াও মনে করেন, বিলম্ব মার্জনা করার ক্ষমতা আপিল বিভাগের রয়েছে। তিনি বলেন, আইনে ৩০ দিনের মধ্যে আপিল করার বাধ্যবাধকতা থাকলেও আপিলটি করতে হয় আপিল বিভাগে। সংবিধান আপিল বিভাগকে ন্যায়বিচারের স্বার্থে সহজাত ক্ষমতা দিয়েছে। সেই ক্ষমতা বলে আদালত চাইলে আপিল দায়েরের ক্ষেত্রে হওয়া বিলম্ব মার্জনা করতে পারেন।

তার মতে, সাধারণভাবেও হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার ক্ষেত্রে ৬০ বা ৯০ দিনের মতো সময়সীমা নির্ধারিত থাকে। কিন্তু অনেক ক্ষেত্রে নির্ধারিত সময় পেরিয়ে গেলে ন্যায়বিচারের স্বার্থে আপিল বিভাগ বিলম্ব মার্জনা করেন। এটি আপিল বিভাগের বিশেষ ক্ষমতা, যা সংবিধানের ১০৪ অনুচ্ছেদের অধীনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষমতার প্রয়োগ হিসেবে বিবেচিত হতে পারে। অনেক সময় আদালত আদেশে সরাসরি ১০৪ অনুচ্ছেদের উল্লেখ না করলেও ন্যায়বিচারের স্বার্থে এ ক্ষমতা প্রয়োগ করেন।

ড. শরীফ ভূঁইয়া আরও বলেন, বিলম্বের কারণ সন্তোষজনক না হলে আদালত আবেদন খারিজ করে দিতে পারেন। আবার বিলম্বের ব্যাখ্যা গ্রহণযোগ্য মনে হলে এবং বিষয়টি মৃত্যুদণ্ডের সঙ্গে সম্পর্কিত হলে আপিল গ্রহণের বিষয়টি বিবেচনা করতে পারেন।

আইনজীবীদের এই ব্যাখ্যার পক্ষে উদাহরণ হিসেবে সামনে আসছে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক নেতা আবুল কালাম আযাদের মামলা। ২০১৩ সালের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাকে মৃত্যুদণ্ড দেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি আপিল করতে পারেননি। রায় ঘোষণার সময় তিনি বিদেশে পলাতক ছিলেন। দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরে তিনি আপিল করার সুযোগ পেয়েছেন।

ট্রাইব্যুনালের প্রথম রায়ে আবুল কালাম আযাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ, অপহরণ, আটক, অগ্নিসংযোগ ও লুটপাটসহ আটটি অভিযোগ আনা হয়। এর মধ্যে সাতটি অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৫ সালের মার্চে পাকিস্তান হয়ে আযাদের দেশে ফেরার খবর প্রকাশিত হয়। এরপর সাজা স্থগিত চেয়ে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন তিনি। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ২২ অক্টোবর তার দণ্ডাদেশ স্থগিত করে তৎকালীন অন্তর্বর্তী সরকার। তবে শর্ত দেওয়া হয়, আদালতে আত্মসমর্পণ করে তাকে আপিল করতে হবে।

এরপর চলতি বছরের ২১ জানুয়ারি ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে আপিল প্রস্তুতের জন্য রায়ের সার্টিফায়েড কপি ও অন্য নথিপত্র চেয়ে আবেদন করেন আবুল কালাম আযাদ। পরে তিনি আপিলও করেন।

শেখ হাসিনাআপিলআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালমানবতাবিরোধী অপরাধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক