Agamir Somoy E-Paper
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
যমুনার চরের মানুষের ভরসা তুহিন
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ধন্যবাদ

যমুনার চরের মানুষের ভরসা তুহিন

আবু জুবায়ের উজ্জল, টাঙ্গাইল
agamir somoy
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০২:২৩
শেয়ার করুন:
যমুনার চরের মানুষের ভরসা তুহিন

টাঙ্গাইলের হুগড়া ইউনিয়ন। সদর উপজেলার অংশ হলেও এর অবস্থান শহর থেকে ১৭ কিলোমিটার পশ্চিমে যমুনার তীরে। খরা, নদীভাঙন ও বন্যা এই এলাকার বাসিন্দাদের মৌসুমি সঙ্গী। উন্নয়নের ছোঁয়া লাগলেও টেকে না বেশি দিন; হয় বানে ভেসে যায়, নয়তো বিলীন হয়ে যায় নদীতে। এই অসহায় ও দুর্যোগপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছেন নূর-এ আলম তুহিন। বাবার নামে গড়া এসি আকরাম ফাউন্ডেশনের মাধ্যমে গড়ে দিয়েছেন ৩০টি বিভিন্ন ধরনের ব্রিজ, চার শতাধিক টিউবওয়েল ও ৩৫টি টিনের ঘর।

প্রায় ৭০ হাজার মানুষের জনপদ হুগড়ার উন্নয়নে ২০২২ সালে গড়ে ওঠে সেবামূলক প্রতিষ্ঠান এসি আকরাম ফাউন্ডেশন। আকরাম ছিলেন সাবেক পুলিশ কর্মকর্তা। সংস্থাটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তার বড় ছেলে তুহিন। তার হাতেই বদলে যাচ্ছে দুর্গম এই ইউনিয়নের চিত্র, কষ্ট লাঘব হচ্ছে মানুষের। শুধু তাই নয়, ইউনিয়নের পূর্বপাশ দিয়ে বয়ে যাওয়া ধলেশ্বরী নদী পারাপারেও কোনো ব্যবস্থা ছিল না। ব্রিজ করতে বহু টাকা দরকার, তাই বলে চলাচল বন্ধ নেই। ফাউন্ডেশনের পক্ষ থেকে তৈরি করে দেওয়া হয়েছে একটি খেয়া (নৌকা)।

স্থানীয়রা জানালেন, অবহেলিত চরাঞ্চলের উন্নয়নে এসি আকরাম ফাউন্ডেশনের ভূমিকা প্রশংসনীয়। এই অঞ্চলের মানুষ যমুনা ও ধলেশ্বরী নদীর করাল গ্রাসে প্রতি বছরই ফসলি জমি এবং ঘরবাড়ি হারিয়ে অসহায় হয়ে পড়েন। আর এসব অসহায় পরিবারকে ঘুরে দাঁড়াতে সহায়তা করছে বেসরকারি এই সংস্থা।

উপকারভোগী আম্বিয়া খাতুন বলছিলেন, ‘ঘর পেয়ে আমি খুব খুশি হয়েছি। আগে ঘর না থাকায় অসহায় জীবনযাপন করতে হয়েছে। এখন নিরাপদ মাথা গোঁজার ঠাঁই হয়েছে। আজকে যিনি মাথা গোঁজার ঠাঁই দিয়েছেন, সেই তুহিনকে যেন আল্লাহতায়ালা আমার মাথার চুল যতগুলো আছে, তার হায়াত ততগুলো বছর বৃদ্ধি করে দেন।’

হুগড়া গ্রামের ওমর বললেন, ‘যে কাজ ইউনিয়ন পরিষদের করার কথা, সেটি করছে আকরাম ফাউন্ডেশন। আমার বাড়ির সামনে দিয়ে একটি খাল প্রবাহিত হয়েছে। বন্যার পানি ঢুকলে এপারের সঙ্গে ওপারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেখানে কাঠের ব্রিজ করে দিয়েছে এই ফাউন্ডেশন। এটি শুধু একটি সেতু নয়, দুই পাড়ের মানুষের হৃদয়ের মাঝে এক অবিচ্ছেদ্য বন্ধন।’

হুগড়া হাবিব কাদের উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আল মামুন জুয়েল বললেন, এসি আকরাম ফাউন্ডেশনের পক্ষ থেকে হুগড়া ইউনিয়নের ১২টি প্রাইমারি স্কুলের মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি দেওয়া হয়।

সমাজসেবক তুহিন বলেছেন, ‘রাক্ষসী যমুনা নদীতে অনেক মানুষ ঘরবাড়ি হারিয়ে আমার ইউনিয়নে অবস্থান করছে। সেই অসহায় দরিদ্রদের কথা চিন্তা করেই শুরু করি এসি আকরাম ফাউন্ডেশনের পক্ষ থেকে টিউবওয়েল দেওয়া। এরপর যাতে আমার ইউনিয়নের মানুষ সুপেয় পানি পান করতে পারে, সেজন্য বড় পরিসরে টিউবওয়েল দিই। বর্ষায় যোগাযোগব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখতে বিভিন্ন জায়গায় কাঠের ব্রিজ নির্মাণ করে দিয়েছি।’

যমুনার চরভরসাতুহিননদীভাঙনবন্যামৌসুমি সঙ্গীদুর্যোগপীড়িতটিউবওয়েলধন্যবাদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    চট্টগ্রামে পুলিশ বক্স-বাসে আগুন, আটক ৩

    চট্টগ্রামে পুলিশ বক্স-বাসে আগুন, আটক ৩