টাঙ্গাইলের হুগড়া ইউনিয়ন। সদর উপজেলার অংশ হলেও এর অবস্থান শহর থেকে ১৭ কিলোমিটার পশ্চিমে যমুনার তীরে। খরা, নদীভাঙন ও বন্যা এই এলাকার বাসিন্দাদের মৌসুমি সঙ্গী। উন্নয়নের ছোঁয়া লাগলেও টেকে না বেশি দিন; হয় বানে ভেসে যায়, নয়তো বিলীন হয়ে যায় নদীতে। এই অসহায় ও দুর্যোগপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছেন নূর-এ আলম তুহিন। বাবার নামে গড়া এসি আকরাম ফাউন্ডেশনের মাধ্যমে গড়ে দিয়েছেন ৩০টি বিভিন্ন ধরনের ব্রিজ, চার শতাধিক টিউবওয়েল ও ৩৫টি টিনের ঘর।
প্রায় ৭০ হাজার মানুষের জনপদ হুগড়ার উন্নয়নে ২০২২ সালে গড়ে ওঠে সেবামূলক প্রত...