বাংলাদেশে চব্বিশের জুলাইয়ে গণঅভ্যুত্থানের পর থেকে শেখ হাসিনা ভারতে এসে আশ্রয় নিয়ে রয়েছেন, তাও সোয়া দু'বছরের ওপর হলো।এরই মধ্যে বাংলাদেশের আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন এবং কয়েক মাস আগে তিনি বার্তা সংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি চলতি বছরের ডিসেম্বরেই দেশে ফিরবেন। আজ পর্যন্ত তিনি সেই ঘোষণাতেই অনড় আছেন, যদিও দেশে ফেরার কোনো নির্দিষ্ট দিন-তারিখ এখনো জানাননি।শেখ হাসিনার এই দেশে ফেরার ঘোষণা নিয়ে এই মুহূর্তে তার 'হোস্ট কান্ট্রি' যারা, সেই ভারত সরকারও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।পা...