Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আদালত

চিফ প্রসিকিউটর

শেখ হাসিনার পুনর্বিচারের কোনো সুযোগ নেই

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১৮:১৯
শেয়ার করুন:
শেখ হাসিনার পুনর্বিচারের কোনো সুযোগ নেই

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ফাইল ছবি

দেশের আইনে কোনো অপরাধের পুনর্বিচারের সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিলেন আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ফলে জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলাও পুনর্বিচারের সুযোগ নেই—এমন মত দিলেন তিনি।

আজ রবিবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেন, আইন অনুযায়ী একজন দণ্ডিত ব্যক্তি আপিল করার সুযোগ পাবেন। কিন্তু শেখ হাসিনা বিচার মোকাবিলা করেননি, আবার সময়মতো আপিলও করেননি। ফলে এখন তার কোনোটি করারই সুযোগ নেই।

সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, দিল্লিতে সরকারি কর্মকর্তারা আভাস দিয়েছেন যে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার জন্য ভারতের প্রধান শর্ত মূলত দুটি।

প্রথমত, শেখ হাসিনা ভারতে এসে নেমেছিলেন বাংলাদেশ মিলিটারির সামরিক এয়ারক্র্যাফটে। তাকে ফিরিয়ে নিতে হলে সেই কাজটাও সেনাবাহিনীকেই করতে হবে। সেই প্রক্রিয়াটা আকাশপথেও হতে পারে কিংবা স্থলপথে। মানে বাংলাদেশ একটি সামরিক বিমান পাঠিয়ে তাকে দিল্লি থেকে নিয়ে যেতে পারে, আবার স্থল সীমান্তের কোনো পয়েন্টে এসেও সে দেশের সেনাবাহিনী তাকে গ্রহণ করতে পারে।

আরও পড়ুন

ট্রাভেল পাস হলেই কি দেশে ফিরতে পারবেন শেখ হাসিনা?

১৫ নভেম্বর ২০২৬

দ্বিতীয় শর্তটা হলো, শেখ হাসিনা যাতে তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তার বিচার নতুন করে শুরু করা হয়, বাংলাদেশকে সেই নিশ্চয়তা দিতে হবে।

এ বিষয়ে প্রশ্ন করা হলে চিফ প্রসিকিউটর বলেন, ‘একই বিষয়ে দ্বিতীয়বার বিচার করার আইনগত কোনো সুযোগ নেই। আমাদের দেশে এটাকে বলা হয় ডিনেবো ট্রায়াল। এটার অর্থ আরেকবার বিচার।’

ডিনেবো ট্রায়াল প্রক্রিয়া বর্তমানে চালু নেই-উল্লেখ করে আমিনুল ইসলাম বলেন, ‘এই প্রোভিশন ভারত, পাকিস্তান ও বাংলাদেশেও ছিল। ইন্ডিয়ান জুরিসডিকশনে সেই ডিনেবো ট্রায়াল প্রোভিশন বাতিল করে দিয়েছে। একইভাবে বাংলাদেশেও এটা রিপিল করা হয়েছে, পাকিস্তানেও নাই। এখন যে দেশ এটা চর্চা করেন না, তারা আরেক দেশকে এই ট্রায়ালের জন্য উপদেশ করেন। এই উদ্ভট বক্তব্য আমরা প্রত্যাখ্যান করি।’

আপিলের সময় কেন পার করলেন, প্রশ্ন চিফ প্রসিকিউটরের

ডিনেবো ট্রায়ালের কোনো প্রসিডিউর নাই। আপিলের প্রোভিশন আছে। ভারত সরকার যে এডভাইস করতেছে, সেই ভারত তো এই মামলার ট্রায়াল প্রসিডিংয়ের শুরু থেকেই জানে সবকিছু। তাদের আশ্রয়ে-প্রশ্রয়ে আসামি আছে। তখন তাদের এই অতিথিকে (হাসিনা) কেন এডভাইস করল না যে, দেশে গিয়ে আপনি বিচারটা মোকাবিলা করেন। অথবা কেন বললেন না যে- আপনি ইন টাইম গিয়ে আপিল করেন। তা না করে আপিলের সময় পার করলেন, বিচারের সময় পার করলেন। এখন এসে আবার আমাদেরকে এডভাইস করছেন যে- ডিনেবো ট্রায়াল করেন। এইসব উদ্ভট বক্তব্য আমরা প্রত্যাখ্যান করি-যোগ করেন চিফ প্রসিকিউটর।

‘আপিলের সুযোগ সরকারও দিতে পারবে না, আমিও দিতে পারব না, এটা তো তাদের (আওয়ামী লীগ) প্রণীত আইন। আওয়ামী লীগ সরকার ১৯৭৩ সালে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট প্রণয়ন করে। আওয়ামী লীগ সরকারের প্রণীত আইনে এই ট্রাইব্যুনাল এস্টাবলিশড হয়েছে।’

চিফ প্রসিকিউটর বলেন, ‘২০১০ সালে তারা রুলস অফ প্রসিডিউর প্রণয়ন করেছে। সেই আইনেই ২০২৪ সালের আগ পর্যন্ত এই ট্রাইব্যুনাল পরিচালনা করেছে তারা।’

ট্রাইব্যুনালে কোনো নতুন আইন যুক্ত করা হয়নি- বলেন আমিনুল ইসলাম। ‘কোনো আইনও পরিবর্তন করিনি, আপিলের বিধান সম্পর্কেও কোনো আইন পরিবর্তন করিনি।’

চিফ প্রসিকিউটরআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালট্রাইব্যুনালশেখ হাসিনাআওয়ামী লীগভারত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য