Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় টেলিভিশন

গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১৫:০৩
শেয়ার করুন:
গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

স্বাধীন খসরু

‘কালচারাল ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে সামাজিক মাধ্যমে তার ছবিতে জুতা নিক্ষেপ, গ্রেপ্তারের আশঙ্কা এবং নিরাপত্তাহীনতার উদ্বেগ। এমন পরিস্থিতির মধ্যেই ২০২৫ সালের ফেব্রুয়ারিতে গোপনে বাংলাদেশে এসেছিলেন অভিনেতা স্বাধীন খসরু। হুমায়ূন আহমেদের সৃষ্টি ‘তারা তিনজন’ চরিত্র নিয়ে বিকাশের একটি বিজ্ঞাপনে অভিনয় করতে লন্ডন থেকে ঢাকায় এসেছিলেন তিনি। পাঁচ দিন শুটিং শেষে কিছুদিন নুহাশ পল্লীতে কাটিয়ে ২৩ ফেব্রুয়ারি আবার লন্ডনে ফিরে যান এই অভিনেতা।

সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে দেশে আসা, শুটিং এবং ফিরে যাওয়ার পুরো অভিজ্ঞতা তুলে ধরেছেন স্বাধীন খসরু। পোস্টটির শিরোনাম দিয়েছেন ‘মব রাজা ইউনুস, নুহাশ পল্লী ও এক আবশ্যক কালচারাল ফ্যাসিস্ট’।

স্বাধীন খসরু জানান, ২০২৪ সালের অক্টোবর থেকে দেশের একটি বড় বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে বিকাশের বিজ্ঞাপন নিয়ে আলোচনা চলছিল। হুমায়ূন আহমেদের সৃষ্টি ‘তারা তিনজন’ চরিত্রকে কেন্দ্র করে বিজ্ঞাপনটি নির্মাণের পরিকল্পনা করা হয়। তবে বাংলাদেশে আসতে রাজি ছিলেন না তিনি। কারণ, সে সময় নিজেকে ‘কালচারাল ফ্যাসিস্ট’ ও ‘আবশ্যক (Wanted)’ হিসেবে আখ্যায়িত করার কথা উল্লেখ করেন অভিনেতা।

আরও পড়ুন

এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

১৪ নভেম্বর ২০২৬



তিনি লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে কালচারাল ফ্যাসিস্ট আখ্যা দিয়ে আমার ছবিতে জুতা পেটা করা হয়েছে। প্রথম থেকেই আমি কোনোভাবেই রাজি না।’

পরে বিজ্ঞাপন নির্মাণের দায়িত্ব পায় অভিনেতা ও নির্মাতা নুহাশ হুমায়ূনের বিজ্ঞাপনী সংস্থা ‘লং স্টোরি’। নুহাশের সঙ্গে কয়েক দফা কথা হয় স্বাধীন খসরুর। পাশাপাশি অভিনেতা ফারুক আহমেদ ও এজাজুল ইসলামও তাঁকে দেশে আসার জন্য উৎসাহিত করেন।

দেশে এলে গ্রেপ্তার হওয়ার আশঙ্কার কথা জানিয়ে স্বাধীন খসরু লিখেছেন, ‘আমার দেশে যাওয়া নিরাপদ নয়। গ্রেপ্তার হতে পারি বিমানবন্দরে। আর যদিও বিমানবন্দরে ছাড়া পেয়েও যাই, পরে গ্রেপ্তার করা হবে। কোনোভাবেই দেশ থেকে ফিরতে পারব না।’

তবে শেষ পর্যন্ত নুহাশের আশ্বাস ও পুরোনো সম্পর্কের আবেগে দেশে আসার সিদ্ধান্ত নেন তিনি। এ প্রসঙ্গে অভিনেতা লেখেন, ‘নুহাশ আমাকে বারবার আশ্বস্ত করছে, বাংলাদেশ যাওয়া-ফিরে আসা, আমার সিকিউরিটির দায়িত্ব তার। হেরে গেলাম নুহাশের কাছে, সেই ছোট্ট নুহাশের কথা মনে পড়ে গেল। অন্য ধরনের একটা আবেগ কাজ করল।’

স্বাধীন খসরু জানান, ৭ ফেব্রুয়ারি লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। পরদিন ৮ ফেব্রুয়ারি ভোরে ঢাকায় পৌঁছান। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাতে আসেন বিজিএমইএর এক ব্যবসায়ী বন্ধু ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বন্ধু। তাঁদের সহযোগিতায় সিআইপি সুবিধা ব্যবহার করে বিমানবন্দর থেকে বের হন তিনি।

পরদিন ৯ ফেব্রুয়ারি ভোরে শুটিং ইউনিটের গাড়িতে করে গাজীপুর ও জয়দেবপুরসহ বিভিন্ন স্থানে শুটিংয়ে যান। টানা পাঁচ দিন চলে বিজ্ঞাপনটির কাজ। এ সময় তিনি একটি গেস্ট হাউসে অবস্থান করেন।

শুটিং শেষ করে ১৩ ফেব্রুয়ারি ঢাকায় না ফিরে চলে যান নুহাশ পল্লীতে। নিরাপত্তার কথা ভেবে নিজের বাংলাদেশি সিম চালু করেননি, এমনকি ফেসবুকেও প্রবেশ করেননি বলে জানান তিনি। নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদের স্মৃতিবিজড়িত ‘আয়না ঘর’ নামের কক্ষে অবস্থান করেন এই অভিনেতা।

নুহাশ পল্লীতে কাটানো সময়ের স্মৃতিচারণা করে স্বাধীন খসরু লেখেন, ‘প্রতিদিন সকাল শুরু হয় হুমায়ূন ভাইয়ের কবরের পাশে দাঁড়িয়ে কথা বলে, শেষ হয় আবার একইভাবে তাঁর সঙ্গে কথা বলে।’
আরও পড়ুন

রমেশ ছিপ্পির প্রেমে পড়ে স্বামীকে ডিভোর্স দিতে চেয়েছিলেন মৌসুমী!

১৪ নভেম্বর ২০২৬


তবে সেখানে গিয়েও পুরোপুরি নির্ভার থাকতে পারেননি তিনি। নুহাশ পল্লীতে দর্শনার্থীদের ভিড় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির আগমন তাঁর মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়ে দেয়। বিশেষ করে পুলিশের গাড়ি দেখলেই অজানা ভীতি কাজ করত বলে উল্লেখ করেন অভিনেতা।

পরে নুহাশ পল্লীর ম্যানেজার বুলবুলের সঙ্গে পাবনার ঈশ্বরদীর পাকশীতে যান তিনি। সেখানে দুই দিন অবস্থানের পর ঢাকায় ফিরে ১৯ ফেব্রুয়ারি বিজ্ঞাপনের ফটোশুটে অংশ নেন। নিরাপত্তার কথা বিবেচনা করে এবার একটি ক্যান্টনমেন্ট এলাকায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বন্ধুর বাসায় ওঠেন।

এর মধ্যে ঘটে আরেক ঘটনা। বাংলাদেশ ও ভারতের এশিয়া কাপের ক্রিকেট ম্যাচ চলাকালে বিকাশের নতুন বিজ্ঞাপনটি টেলিভিশনে প্রচার হতে থাকে। বিজ্ঞাপনটি দেখে অনেকেই বুঝতে পারেন, স্বাধীন খসরু বাংলাদেশে এসেছেন। তাঁর ভাষ্য, বিজ্ঞাপন প্রচারের পর বিষয়টি আর গোপন থাকেনি। বিভিন্ন স্থানে বিলবোর্ড এবং বিকাশের আউটলেটেও বিজ্ঞাপনটি দেখা যাচ্ছিল।

এদিকে লন্ডনে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তিনি জানতে পারেন, ঢাকার বাসায় পুলিশ গিয়ে তার অবস্থান সম্পর্কে খোঁজ নিয়েছে। এতে তার উদ্বেগ আরও বেড়ে যায়। শেষ পর্যন্ত ২৩ ফেব্রুয়ারি রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।

বিমানবন্দরে পৌঁছানো এবং দেশ ছাড়ার মুহূর্তের অভিজ্ঞতা তুলে ধরে স্বাধীন খসরু লেখেন, ‘যত দোয়া দরুদ জানা আছে চেষ্টা করলাম পড়তে, কিন্তু বেশিরভাগই তখন দেখলাম মনে পড়ছে না: সর্বনাশ!’

তিনি আরও লেখেন, ‘বিমান যখন ঢাকার আকাশে, চোখ বন্ধ করে মনে মনে বললাম ভালো থেকো বাংলাদেশ। বেঁচে থাকলে, আবার দেখা হবে ইনশাআল্লাহ।’

নিজের এই পুরো অভিজ্ঞতাকে ‘এক আবশ্যক কালচারাল ফ্যাসিস্টের পলায়ন’ বলে উল্লেখ করেছেন অভিনেতা। পোস্টে দেশে আসা ও ফিরে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করায় তিন বন্ধুর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

স্বাধীন খসরুহুমায়ূন আহমেদনুহাশ হুমায়ূন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে