বাংলা সাহিত্যে হুমায়ূন আহমেদ এক বিস্ময়কর প্রতিভার নাম। তিনি শুধু
বিপুল জনপ্রিয় একজন লেখক নন, পাঠাভ্যাস, সাহিত্যরুচি ও সাংস্কৃতিক পরিসরকে গভীরভাবে
প্রভাবিত করা এক বহুমাত্রিক সৃষ্টিশীল ব্যক্তিত্ব। উপন্যাস, ছোটগল্প, ভ্রমণসাহিত্য,
নাটক, গান ও চলচ্চিত্র— সৃজনশীলতার নানা মাধ্যমে তিনি গড়ে তুলেছেন নিজস্ব এক জগৎ। জীবনের
শেষ দিকে ছবি আঁকার মধ্য দিয়েও প্রকাশ করেছেন তার শিল্পীসত্তার আরেকটি দিক। তার সৃষ্টির
প্রতিটি ক্ষেত্রের কেন্দ্রবিন্দুতে রয়েছে মানুষ ও মানুষের বিচিত্র অনুভূতি। তার লেখায়
জীবনের সাধারণ...