Agamir Somoy E-Paper
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

এখনো বিক্রির শীর্ষে হুমায়ূন আহমেদের বই

  • ফুটপাতে পাইরেটেড বইয়ের বিক্রি, অভিযোগ প্রকাশকের
পাভেল রহমান
পাভেল রহমান
agamir somoy
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ২১:৫৫
এখনো বিক্রির শীর্ষে হুমায়ূন আহমেদের বই

গ্রাফিকস: আগামীর সময়

দীর্ঘদিন ধরেই রাজধানীর নীলক্ষেত বইপ্রেমীদের কাছে দুষ্প্রাপ্য ও সৃজনশীল সাহিত্যের এক চিরচেনা তীর্থভূমি। এক পড়ন্ত বিকেলে নীলক্ষেতের ফুটপাত ঘেঁষে হাঁটার সময় অবধারিতভাবেই চোখ আটকে যায় সারি সারি বইয়ের পসরায়। শত শত গাইড বইয়ের ভিড়ে সেখানে সগৌরবে মাথা উঁচু করে আছে হুমায়ূন আহমেদের বই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাফসান হাবিবের মতে, নীলক্ষেতের বইয়ের দোকানে চোখ রাখলেই বোঝা যায়, দেশের তরুণ প্রজন্মের বুদ্ধিবৃত্তিক বিকাশ কোন পথে এগোচ্ছে।

তার ভাষ্য, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ ও ইডেন মহিলা কলেজের মতো দেশের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মোহনায় দাঁড়িয়ে থাকা নীলক্ষেত শুধু একটি বাজার নয়; এটি আমাদের শিক্ষার্থীদের পাঠরুচি, চিন্তার পরিসর ও সমসাময়িক সামাজিক বাস্তবতার এক জীবন্ত প্রতিচ্ছবি।’

নীলক্ষেতের ফুটপাত থেকে শুরু করে অভিজাত বুকশপ— সবখানেই কি তবে এখনও রাজত্ব করছেন হুমায়ূন আহমেদ? দেশের অন্যতম শীর্ষ চেইন বুকশপ ‘বাতিঘর’-এর স্বত্বাধিকারী দীপঙ্কর দাশের কথাতেও মিলল সেই সত্যের প্রতিধ্বনি। তিনি স্পষ্ট করেই জানালেন, হুমায়ূন আহমেদের বইয়ের আবেদন আজও ফুরিয়ে যায়নি।
ছবি- আগামীর সময়

দীপঙ্কর দাশ আগামীর সময়কে বলেছেন, ‘যেহেতু হুমায়ূন আহমেদের নতুন বই আর আসার সুযোগ নেই, তাই আগের মতো বাঁধভাঙা জোয়ার হয়তো নেই। নতুন বই এলে প্রথম দিকে যে বিপুল বিক্রি হয়, সেই উন্মাদনা হয়তো এখন স্তিমিত। তবে ক্ল্যাসিক বা পুরনো বই হিসেবে এর বিক্রি এখনও ভালো হয়। বাতিঘরে তো হুমায়ূন আহমেদের নামে একটি ডেডিকেটেড কর্নারই রয়েছে। অন্য বুকশপের কথা বলতে পারব না, তবে আমাদের এখানে হুমায়ূন আহমেদ এখনও বিক্রির শীর্ষে— এ কথা নিঃসন্দেহে বলা যায়।’

হুমায়ূনের সিংহভাগ বইয়ের প্রকাশক ‘অন্যপ্রকাশ’। প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী ও প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম জানান, বর্তমানে তাদের প্রকাশনায় এই কথাসাহিত্যিকের প্রায় ১১৬টি বই বাজারে রয়েছে, যার মধ্যে মৌলিক গ্রন্থ ও সংকলন দুই-ই রয়েছে।

এক জননন্দিত লেখকের মহাপ্রস্থানের এক দশকের বেশি সময় পর এই আকাশচুম্বী জনপ্রিয়তা যেমন আনন্দের, আবার তার বই পাইরেটেড হওয়াটা প্রকাশক হিসেবে শঙ্কার বলে জানান মাজহারুল ইসলাম।

তিনি বললেন, ‘একজন লেখকের মৃত্যুর ১৪ বছর পরও তার প্রায় সবগুলো বই নিয়মিত পুনর্মুদ্রণ (রিপ্রিন্ট) হচ্ছে– এটি বাংলা সাহিত্যের ইতিহাসে এক অনন্য ও বিশাল ঘটনা। কিন্তু হুমায়ূন আহমেদের বই দেদারসে পাইরেসি হয়ে ফুটপাতে বিক্রি হচ্ছে। এই অবৈধ চক্রকে কোনোভাবেই থামানো যাচ্ছে না; বরং গত কয়েক বছরে এর প্রকোপ আরও বেড়েছে।’
ছবি- আগামীর সময়

সম্প্রতি জাতীয় গ্রন্থকেন্দ্রের এক সভায় সংস্কৃতি উপদেষ্টা ডা. জাহেদুর রহমানের কাছে এই সংকটের কথা তুলে ধরেছেন বলেও জানান মাজহারুল ইসলাম। উপদেষ্টা দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

বাংলা কথাসাহিত্যের জাদুকর হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জে নানার বাড়িতে জন্ম নেন। তার পৈতৃক নিবাস নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে। ফয়েজুর রহমান ও আয়েশা ফয়েজ দম্পতির এই কৃতি সন্তান বাংলা সাহিত্য ও নির্মাণশিল্পকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়।

২০১২ সালের ১৯ জুলাই ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে নিউইয়র্কের একটি হাসপাতালে চিরবিদায় নেন তিনি। হুমায়ূন চলে গেছেন, কিন্তু তার সৃষ্টি আজও কোটি পাঠকের হৃদয়ে অম্লান, বিক্রির তালিকায় আজও তিনি অপরাজেয়।

হুমায়ূন আহমেদবই
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় আহত পথচারীর মৃত্যু

    বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় আহত পথচারীর মৃত্যু

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১২

    নিখোঁজ ২ হাজার শিশু ফেরেনি এখনো

    নিখোঁজ ২ হাজার শিশু ফেরেনি এখনো

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৩

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৯

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২১

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪১

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    ইরানে বিয়েবাড়িতে প্রাণঘাতী হামলাটি সরাসরি মার্কিন অস্ত্রের আঘাত

    ইরানে বিয়েবাড়িতে প্রাণঘাতী হামলাটি সরাসরি মার্কিন অস্ত্রের আঘাত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩২

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৮

    অচল ৪০ কোটির সুপেয় পানি প্রকল্প, চলছে মাছ ধরার উৎসব

    অচল ৪০ কোটির সুপেয় পানি প্রকল্প, চলছে মাছ ধরার উৎসব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২১

    মানবমূত্র ও জ্বালানিতে গলছে হিমালয়, বেস ক্যাম্প সরানোর প্রস্তাব

    মানবমূত্র ও জ্বালানিতে গলছে হিমালয়, বেস ক্যাম্প সরানোর প্রস্তাব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩১

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৮

    ৭ অক্টোবরের হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ৭ অক্টোবরের হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৮

    চাঁদা দাবির অভিযোগের পর ৫ মহিষের মৃত্যু, অসুস্থ ৩১

    চাঁদা দাবির অভিযোগের পর ৫ মহিষের মৃত্যু, অসুস্থ ৩১

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৭

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩২

    জেন-জির পর কেন মাঠে ভারতে জেন-আলফা

    জেন-জির পর কেন মাঠে ভারতে জেন-আলফা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৪

    advertiseadvertise