Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক নিরাপদ রাখতে একরামুলের চেষ্টা
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সাহিত্য

স্মরণ

হুমায়ূন আহমেদ : গল্পের রাজা

হোসেন আবদুল মান্নান
agamir somoy
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১১:১৪
শেয়ার করুন:
হুমায়ূন আহমেদ : গল্পের রাজা

হুমায়ূন আহমেদ।

গ্রামের কলেজের প্রয়োজনে একটা লাইব্রেরি করার কাজে হাত দিয়েছি। বই সংগ্রহ করে চলেছি। বেশ কিছুদিন যাবৎ ঢাকা থেকে পুরোনো বই, ম্যাগাজিন, সাহিত্য-সংকলন ইত্যাদি যেখানে যা পাচ্ছি অযত্নে পড়ে থাকা কপিগুলোকে সযত্নে তোলে নিয়ে গ্রামের লাইব্রেরির সারিতে রেখে দিচ্ছি। রবীন্দ্রনাথের কথার মতন- ‘জীবনের ধন কিছুই যাবে না ফেলা, ধূলায় তাদের যত হোক অবহেলা’।

এতে কেবল বাজারের বই-পুস্তক নয়, সরকারের সঙ্গে কাজ করার সময়ে হাতের কাছে পাওয়া মূল্যবান স্যুভিনির, অভিধান, মানুষের উপহার দেওয়া বইয়ের কপিও ক্রমাগত লাইব্রেরির সংগ্রহের আওতায় নিয়ে আসছি। এখন পর্যন্ত নিজের সংগ্রহের বইয়ের ভেতর থেকেই কিছুকিছু পূর্বে পঠিত বা অলক্ষ্যে রক্ষিত বই সরিয়ে গ্রামে পৌঁছে দিচ্ছি। বলা যায়, এটাই হবে বইগুলোর সর্বশেষ গন্তব্য এবং স্থায়ী নিবাস। লাইব্রেরির নাম ‘যুগতরঙ্গ’।

২.
এবার ঢাকা থেকে আসার সময় গাড়িতে যে অর্ধশতক বই উঠিয়ে নিই, এর মধ্যে একটা মাঝারি সাইজের বইও চলে আসে। এটাকে সঙ্গে সঙ্গে হাতের নাগালের মধ্যে রাখলাম। হুমায়ূন আহমেদের ‘সেরা দশ গল্প’ নামের এ বইয়ের প্রকাশক ‘অন্যপ্রকাশ’। ২০১৬ সালের একুশের বইমেলায় তা প্রকাশিত হয়। নামকরণেই বোঝা যায়, এতে দশটি নির্বাচিত গল্প রয়েছে। তবে গল্পগুলো বহুল আলোচিত। নাম শুনলে পাঠকের সুবিধা হতে পারে। সৌরভ, উনিশ শ’ একাত্তর, শিকার, জলিজ সাহেবের পিটিশন, অয়োময়, মন্ত্রীর হেলিকপ্টার, অচিন বৃক্ষ, পিশাচ, চোখ ও ছায়াসঙ্গী। গল্পগুলোর বেশ ক’টা আগে পড়া থাকলেও গাড়িতেই পড়ে নিলাম নতুন দুটো ‘মন্ত্রীর হেলিকপ্টার’ এবং ‘পিশাচ’। ‘চোখ’ অনেক আগের পড়া এবং নাটকে দেখা ছিল। খেজুরকাঁটা দিয়ে মতি মিয়া ডাকাতের চোখ তুলে ফেলার গ্রামীণ পটভূমি ও জনশ্রুতির গল্প। গল্পটি পড়েছিলাম তখন, যেদিন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক বলেছিলেন, ‘হুমায়ূন আহমেদের 'চোখ' বাংলা সাহিত্যের সেরা ছোটগল্পের অন্যতম একটি’।

‘সৌরভ’ গল্প নিয়ে হুমায়ূন নিজেই বলেছেন, গল্পটা তার প্রথম দিককার লেখা। তার ইচ্ছার বিরুদ্ধে ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন চাকরি হলে মন এটা যেন খারাপের এক উপাখ্যান লিখেছিলেন। তখনকার দিনে তিনি ছিলেন তরুণ লেকচারার। সারাক্ষণ তার মন পড়ে থাকত ঢাকার দিকে। হুমায়ূন লিখেছিলেন, ‘ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়ে আমার কোনো অর্জন নেই। সবই বিসর্জন। ছোট্ট একটা অর্জন আছে- এক বর্ষার রাতে 'সৌরভ' নামে একটা ছোটগল্প লিখেছিলাম। গল্পটা বিচিত্রায় প্রকাশিত হয়েছিল। 'সৌরভ' আমার লেখা প্রথম ছোটগল্প যা হারিয়ে যায়নি’।

৩.
কলেজের নবপ্রতিষ্ঠিত লাইব্রেরিতে বসে দুদিন সময় নিয়ে ১০টি গল্পই নতুন পরিবেশে পড়লাম। এবারের পড়ায় অধিকতর অভিনিবেশ ছিল। ছিল নিবিড় পাঠমগ্নতা। একটা বিষয় লক্ষনীয় যে, হুমায়ূন আহমেদের প্রায় প্রতিটা গল্পের বিষয়বস্তু, চরিত্র চিত্রায়ন, কাহিনির বিন্যাস, নামধাম, সবই গ্রামকেন্দ্রিক এবং গ্রামীণ ছায়ায় লেখা। ভাষা, শব্দের ব্যবহার, প্রকৃতি বর্ণনায় অদ্ভুত এক মায়াবী চিত্রকল্প ছড়িয়ে আছে। সেরা দশের তিনটা বাদে সবক'টা গল্পজুড়ে ময়মনসিংহের আঞ্চলিক শব্দের যে বিস্ময়কর প্রয়োগ-শৈলী ঘটেছে তা যেকোনো বয়সের পাঠককেই নিমিষে আচ্ছন্ন করবে। বিশেষ করে বৃহত্তর ময়মনসিংহের পাঠক হলে তো কথাই নেই। গল্পে অসংখ্য আঞ্চলিক শব্দের যুৎসই ব্যবহার হয়েছে- ভ্যাবদা, ল্যাদল্যাদা, ভড়ং, সালুন, দিকদারি,বদনা, শইল, আন্ধাইর, বজ্জাত, বিচুইন ইত্যাদি শব্দ যেন চরিত্রের মুখ থেকে মুক্তোর মতো ঝরে পড়েছে। যা বাংলা ভাষাভাষী সকল পাঠকের কাছে সমানভাবে গুরুত্ব নাও পেতে পারে। তার স্টাইল হলো, তিনি কোনো ঘটনায় দীর্ঘ ব্যাখ্যায় যান না। সংলাপও ছোট ছোট। কিন্তু এ সংলাপ থেকে সহজে বের হতে পারে না পাঠককুল। যেন বারবার আটকা পড়ে যায়। এখানেই হুমায়ূন আহমেদের নিজস্বতা।

যতদূর জানা যায়, তার শতাধিক গল্পের বেশির ভাগেই তিনি গ্রাম এবং প্রান্তিক মানুষের জীবনের সত্যকে নানাবিধ বাককৌশলে মহিমান্বিত ও বাঙময় করে তুলেছেন। যা পাঠকের চোখে বিস্ময় জাগায়, ঘোর লাগায়। পড়তে পড়তে মনে হবে, গল্পের মধ্যে তিনি হঠাৎ করে থেমে গেছেন। তবে পাঠক ছুটে যাবে না, কারণ পরবর্তী চরিত্রের বক্তব্যও প্রাসঙ্গিক এবং সুখপাঠ্য। মন্ত্রীর হেলিকপ্টার গল্প থেকে একটু বলা যায়, ‘দুপুরে লাঞ্চ খেতে গিয়ে লক্ষ করলেন ক্ষিধে হয়নি। মন্ত্রী হওয়ার পর তার এই রোগ হয়েছে- ক্ষিধে হয় না। যা খান তাই বদহজম হয়ে যায়। দু’দিন আগে একটা চপ খেয়েছিলেন। এখনো ঢেকুরের সঙ্গে সেই চপের গন্ধ আসছে। কুৎসিত ব্যাপার। অথচ তিনি যে পরিশ্রম করেন না তাও নয়। সারাদিন বলতে গেলে ছোটাছুটির মধ্যেই কাটে’। এমনি তিনি দেখালেন, পিএসের আগমন। স্যার আসব?

৪.
কথাসাহিত্যেক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা যেখানেই হুমায়ূন আহমেদ স্পর্শ করেছেন এককথায় সেখানেই সোনা ফলিয়ে গেছেন তিনি। বিয়াল্লিশ বছরের লেখালেখিতে তিন শতাধিক বই রচনা করে রেখে গেছেন। আশ্চর্যের কথা হল, তার প্রয়াণের এক যুগ পরেও বইগুলো যেন শাখা-প্রশাখা মেলে ঝলমলে পল্লবিত হয়ে বেঁচে আছে। সংস্করণের পর সংস্করণ হয়ে চলেছে। তার বই মেলার প্রাণ হয়ে ওঠেছে এবং সর্বাধিক পাঠকপ্রিয় হয়ে টিকে আছে।

হুমায়ূন আহমেদের লেখালেখি আর স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় তথা তার স্বচক্ষে দেখা মহান মুক্তিযুদ্ধ যেন সমসাময়িক বিষয়। তার গল্পে, উপন্যাসে, নাটকে মুক্তিযুদ্ধ বারবার এসেছে জ্যোতির্ময় রূপ নিয়ে। এ বইয়ের গল্পটিও এর ব্যতিক্রম হয়নি। একাত্তরের দুঃসময়ে দুর্দিনে গ্রাম বাংলার সাধারণ মানুষ কী বিস্ময়কর অভিজ্ঞতা ও জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে ছিল উনিশ শ’ একাত্তর গল্প যেন জ্বলন্ত নজির। একজন লেখক হুমায়ূন আহমেদ যেন স্বাধীনতার প্রত্যক্ষ ফসল। মনে হয় চার দশক একে অপরের পরিপূরক হয়ে বেড়ে উঠেছে।

বাংলায় গল্প লেখক হিসেবে হুমায়ূনের সঙ্গে অন্য কারও তুলনা চলে না, তিনি নিজেই নিজের প্রতিদ্বন্ধী। এ সংকলনের শেষ গল্প ‘ছায়াসঙ্গী’ পড়ে যে কারও গা শিউরে ওঠবে। কবর দেওয়ার পর জ্যান্ত অবস্থায় বালককে আবার তুলে আনা, তার সঙ্গে লেখকের কথোপকথন, তার রসিকতা, ঠাট্টা, কৌতূহল সব মিলিয়ে পাঠকের হৃৎপিণ্ডের ওপর বিশাল চাপ সৃষ্টি হতে থাকে। লেখক হুমায়ূন আহমেদ সম্পর্কে তার অগ্রজ লেখকগণ যে ভবিষ্যৎ বাণী করে গেছেন তাও তার জীবদ্দশায় অক্ষরে অক্ষরে মিলে যায়।

বিশেষ করে অধ্যাপক ড. আহমদ শরীফ, কবি শামসুর রাহমান বা জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক প্রমুখ। তাঁরা তাঁকে ভবিষ্যতের বাংলা সাহিত্যের একজন কিংবদন্তি লেখকের স্বীকৃতি দিয়ে গিয়েছেন। গল্পকথার এই রাজাধিরাজের জন্মতিথিতে প্রগাঢ় শ্রদ্ধায় স্মরণ।

হুমায়ূন আহমেদস্মরণবিশেষ লেখালেখক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে

    ‘আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবে’

    ‘আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবে’

    সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষ, তিন ঘণ্টার মধ্যে বিএনপি নেতা বহিষ্কার

    সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষ, তিন ঘণ্টার মধ্যে বিএনপি নেতা বহিষ্কার