Agamir Somoy E-Paper
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মানুষের সেবায় মহেববুলের ৫৪ বছর
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

স্মরণ

করুণ সুরের গীতিকবি
করুণ সুরের গীতিকবি
‘মোদের গরব, মোদের আশা, আ-মরি বাংলা ভাষা’— এই অমর পঙ্‌ক্তির স্রষ্টা অতুলপ্রসাদ সেন বাংলা কাব্যগীতির এক স্বতন্ত্র ধারা তৈরি করেছিলেন মাত্র ২০৬টি গান রচনা করেই। বলা যায়, তিনি বাংলা সংগীতভাণ্ডারে এক অক্ষয় আসন লাভ করেছেন। তার গান ‘অতুলপ্রসাদের গান’ নামে পরিচিত। তার প্রধান কীর্তি বাংলা গানে হিন্দুস্তানি রাগসংগীতের বিভিন্ন রূপ— ঠুমরি, দাদরা, খেয়াল, টপ্পা, গজল— সাফল্যের সঙ্গে সংযোজন। তিনিই প্রথম বাংলা গানে ঠুংরির চল আনেন; ‘কি আর চাহিব বলো’ (ভৈরবী/টপ্পা, খেয়াল), ‘ওগো নিঠুর দরদি’ (মিশ্র আশাবরী-দাদরা)...
সংস্কৃতি•৩ ঘণ্টা আগে
হাত পেতে নিয়ে চেটেপুটে খাই বিসমিল্লাহ্‌র পাগলা সানাই
হাত পেতে নিয়ে চেটেপুটে খাই বিসমিল্লাহ্‌র পাগলা সানাই
সানাই কোনো নরম যন্ত্র নয়। কাঠ আর ধাতুতে গড়া। ডবল রিডের ভেতর দিয়ে ফুঁউউ। অদক্ষ হাতে এর শব্দ কর্কশ, কঠোর, ভেদক্ষমতাসম্পন্ন। খোলা উঠান আর মন্দিরচত্বর পেরিয়ে দূর অবধি পৌঁছতে হয় বলেই শব্দটা যেন এমন তীক্ষ্ণ। ভারতবর্ষের ইতিহাসে সানাই বরাবর বাস করেছে ঠিক অন্দরেই— বিয়েবাড়িতে, মন্দিরের আচারে, শুভ মুহূর্তের সমাগমে। সেখানে তার সৌন্দর্যের দরকার নেই। দরকার কেবল আওয়াজ। কিন্তু বিসমিল্লাহ্ খানের সানাই শুনে কেউ কোনোদিন তাকে কর্কশ বলেনি।নয় দশক ধরে প্রতিদিনের সাধনায় তিনি সানাইয়ের ভেতর থেকে টেনে এনেছিলেন...
সংস্কৃতি•৫ দিন আগে
রূপালি স্নান থেকে রক্ত আর মিছিলের স্রোতে
রূপালি স্নান থেকে রক্ত আর মিছিলের স্রোতে
সময়ের দিঘল পথ পেরিয়ে এসেছেন কবি। শব্দশস্যের বিশাল ভাণ্ডারে সেই সময়েরই বিচিত্র রূপ, রং, রেখা ও বর্ণের বিস্তার। বাঙালি জীবনের প্রত্যাশা, স্বপ্ন, সংগ্রাম এবং স্বপ্নভঙ্গ, ব্যর্থতা ও যন্ত্রণায় সেই শিল্পিত শস্যক্ষেত্রেও কখনো কখনো লেগেছে রক্তের দাগ। আমরা জানি, শিল্পী সময়ের সন্তান। সময়ের মধ্য দিয়েই তার চলমানতা এবং নির্মাণ ও সৃষ্টির গতি ছন্দ। বাংলাদেশের কবিতা ভুবনে পাঁচ দশকেরও বেশি সময় কাব্যচর্চার মাধ্যমে শামসুর রাহমান এক সময় হয়ে ওঠেন কিংবদন্তিতুল্য কবিপুরুষ। সৃষ্টির ব্যাপকতা ও গভীরতায় তাঁর সমকালে তিনি অ...
সংস্কৃতি•৯ দিন আগে
চুপচাপ অথচ নিরলস এক কথাকার
চুপচাপ অথচ নিরলস এক কথাকার
আজ ১৬ আগস্ট, কথাসাহিত্যিক বুলবুল চৌধুরীর জন্মদিন। ১৯৪৮ সালের এই দিনে গাজীপুরের দক্ষিণবাগ গ্রামে তার জন্ম। বেঁচে থাকলে বয়স হত ৭৭। কিন্তু তিনি নেই, কী করা যাবে! ২০২১ সালের ২৮ আগস্ট পৃথিবীর জঞ্জাল থেকে নিজেকে মুক্ত করেছেন। অথচ তার সৃষ্টির জগৎ আজও চমৎকৃত করে চলেছে তার তন্বিষ্ট্য পাঠকদের। বাংলা কথাসাহিত্যের এক নিবিড় পাহারাদার ষাটের দশকে আবির্ভূত হওয়া এই সৃজনশীল কথাশিল্পী।বুলবুল চৌধুরীর সাহিত্যিক আত্মপ্রকাশ ঘটে ‘টুকা কাহিনী’ দিয়ে। সদ্যস্বাধীন দেশে প্রকাশিত এই গল্পটি ছিল এক নতুন বিস্ময়। তিনি দেখালে...
সাহিত্য•৯ দিন আগে
‘কাগজের ফুল’ প্রযোজনায় রাজি ছিলেন যশ চোপড়া
‘কাগজের ফুল’ প্রযোজনায় রাজি ছিলেন যশ চোপড়া
‘আদম সুরত’ থেকে ‘মাটির ময়না’ ‘রানওয়ে’—তারেক মাসুদের প্রতিটি কাজেই ছিল নিজস্ব ছাপ। কাছ থেকে দেখা সেই তারেকের অজানা গল্পই শোনালেন অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়তারেক মাসুদের সঙ্গে আমার পরিচয় ওর ছাত্রজীবন থেকেই। তখন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস নিয়ে পড়াশোনা করত। সেই সময় থেকেই ওর মাথায় সিনেমা বানানোর চিন্তা এসেছিল। ১৯৮২-৮৩ সালের দিকে এস এম সুলতানকে নিয়ে ‘আদম সুরত’ বানানো শুরু করে। তখন ওর হাতে কোনো টাকা ছিল না। বিভিন্ন মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে, ক্যামেরা ও ফিল্ম সংগ্রহ করে কাজটা করতে হয়েছিল। তখন তো...
স্ক্রিন টাইম•১৩ দিন আগে
আলাউদ্দিন আলী স্মরণে
আলাউদ্দিন আলী স্মরণে
কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর আজ ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। আলাউদ্দিন আলীকে স্মরণ করে কন্যা আলিফ আলাউদ্দিনের আহ্বানে সাড়া দিচ্ছেন সংগীতপ্রেমীরা। বাবার সুর করা ও সংগীতায়োজিত গান গেয়ে #AlauddinAliLivesOn হ্যাশট্যাগে ভিডিও শেয়ার করছেন অনেকে। আলিফ জানান, এরই মধ্যে অনেকেই তাকে ট্যাগ করেছেন। উদ্যোগটির পাশাপাশি নতুন প্রজন্মের শিল্পীদের দিয়ে বাবার জনপ্রিয় গান করানোর পরিকল্পনাও রয়েছে তার। বছরের শেষে আলাউদ্দিন আলীকে নিয়ে একটি অনুষ্ঠান আয়োজনের ইচ্ছা আছে। এ ছাড়া বাবার জীবন ও কর্ম নিয়ে বই লে...
রঙিন সময়•১৭ দিন আগে
কী সুন্দর অন্ধ এবং একজন মহাদেব সাহা
কী সুন্দর অন্ধ এবং একজন মহাদেব সাহা
মম পিতৃদেব মারফত পাওয়া কবিতার বইগুলোর একটা কবি মহাদেব সাহার ‘কী সুন্দর অন্ধ’। পিতৃদেবকে সম্ভবত উনার নির্মোহ আচরণে ত্যক্ত কোনো বান্ধবী উপহার দিয়েছিলেন। বইয়ের ইনারে উপহার দাত্রীর নাম ছিল না। উদ্ধৃত ছিল দুটি লাইন—‘আমার অসুখ নেই আর; কাল সারা রাত থোকাথোকা মৃত্যু পান করে আমি সুস্থ হয়ে গেছি’তার নিচে একটা তিনটানের পাতা আঁকা।বইটা আমি উদ্ধার করেছিলাম আমাদের কার (সিলিং বা চালার তলায় আরেকটা চালা) থেকে। কোঁচড়-ভরা মুড়ি, গুড় দিয়ে খেতে খেতে পড়েছিলাম কারে বসে বসেই। সেভেন-এইটে পড়ি মনে হয় তখন, প্রেমের সংখ্যা ত...
সাহিত্য•২১ দিন আগে
ওরা কয়েকজন: সম্মিলিত নিঃসঙ্গতার সংলাপ
ওরা কয়েকজন: সম্মিলিত নিঃসঙ্গতার সংলাপ
মনে হলো অনেকদিন পর আবার এক রেল স্টেশনের ওয়েটিং রুমে জেগে উঠলাম। হয়ত শীতের রাত। বাইরে কুয়াশার চাদর ছড়ানো। ওয়েটিং রুমে কয়েকজন তরুণ-তরুণী; আর কোনো যাত্রী নেই। তারা ভেঙে ভেঙে অনেক কথা বলছে। তাদের কাছ থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে কবি আবুল হাসান। আঙুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট; তাকিয়ে আছেন ওই জটলার দিকে। তার মাথা ভর্তি চুল, খাঁড়া নাক, দুটি ঠোঁট একে-অপরকে চেপে ধরে আছে। চোখের দৃষ্টিতে অনলংকৃত বিষাদ। একটি কাব্যনাট্য পুর্নপাঠের পরের প্রতিক্রিয়ায় স্টিল লাইফের মতো কতগুলো ছবি ফুটে উঠছে নাটকীয় ধারাবাহিকতায়। সেখানে...
বিশেষ লেখা•২২ দিন আগে
ফেরার পথরেখায় পড়ে থাকে শুধু স্মৃতিময় টান
ফেরার পথরেখায় পড়ে থাকে শুধু স্মৃতিময় টান
জীবন একটা ধাবমান ট্রেনের গল্প। সব কিছু পেছন ফেলে কেবলই সামনে এগোয়। আমাদের কৈশোর বেলায় ইন্টারনেট, সেলফোন কিংবা সোশ্যাল মিডিয়া ছিল না। আমরা গান শুনতাম ক্যাসেটে।বন্ধু সাব্বির সেলিমের হাতে গায়ক জুয়েলের গানের অডিও অ্যালবাম দেখে চমকে উঠি। কভারে শিল্পীর চোখ দুটি ভীষণ জ্বলজ্বলে, ভাবালুতায় ভরা। সাব্বিরদের সবাই বরিশাল থেকে ময়মনসিংহে এসেছে কিছুদিন আগে। শহরের কাঁচিঝুলিতে ‘অবশেষে‘ নামে বাড়ি করেছে। সাব্বিরের বড় সোহেল ভাই, ছোট তানভীর তমাল খুবই মিশুক। তারাও আমার বন্ধু। তমাল দারুণ গান করে, গায়ক জুয়েলের বন্ধু। সম...
স্মরণ•এক মাস আগে
আমাদের স্থাপত্যকলার অগ্রদূত
আমাদের স্থাপত্যকলার অগ্রদূত
মাজহারুল ইসলাম নামটি উচ্চারিত হলেই এক নীরব অথচ দৃপ্ত প্রত্যয়ের ছবি ভেসে ওঠে। তিনি শুধু স্থপতি ছিলেন না; ছিলেন একাধারে শিক্ষক, রাজনীতিক, সংস্কৃতিকর্মী এবং সর্বোপরি এক দার্শনিক, যিনি ইট-কাঠ-পাথরের শরীরে প্রাণ দিয়ে বুনে দিয়েছিলেন বাংলার জল-হাওয়া-মাটির ভাষা।১৯২৩ সালের ২৫ ডিসেম্বর মুর্শিদাবাদে জন্ম নেওয়া এই মানুষটি ছিলেন আজকের বাংলাদেশ ভূখণ্ডের প্রথম প্রশিক্ষিত স্থপতি। গঙ্গা-ব্রহ্মপুত্রের পলিমাটিতে বেড়ে ওঠা এই কিশোর পরবর্তী জীবনে প্রায় একক হাতেই এ দেশে আধুনিক স্থাপত্যের সূচনা ও বিকাশ ঘটিয়েছিলেন। ১৯৪৬...
সংস্কৃতি•এক মাস আগে
গিট্টু, বাঘা, বাউল, পারুলদের সঙ্গে মুস্তাফা মনোয়ার স্মরণ
গিট্টু, বাঘা, বাউল, পারুলদের সঙ্গে মুস্তাফা মনোয়ার স্মরণ
সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার লবিতে প্রবেশ করতেই দেখা হলো পাপেট চরিত্র গিট্টু, বাঘা, বাউল, পারুলদের সঙ্গে। তারা সবাই পাপেট চরিত্র হিসেবে অসংখ্য মানুষের স্মৃতিতে গেঁথে আছেন। এই চরিত্রগুলোর স্রষ্টা মুস্তাফা মনোয়ারের স্মরণানুষ্ঠানের অংশ হয়েছিল এই পাপেট চরিত্রগুলো।আজ শুক্রবার সন্ধ্যায় সুর, নৃত্য, আবৃত্তি ও স্মৃতিকথনের মধ্যদিয়ে স্মরণ করা হয় কিংবদন্তি শিল্পী মুস্তাফা মনোয়ারকে। জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘শিল্পী মুস্তাফা মনোয়ার স্মরণ পর্ষদ’ এই আয়োজন সাজায়। নাট্যশালার লবিতে রাখা হয়েছিল মুস্তাফা মনোয়ারের...
সংস্কৃতি•২ মাস আগে
স্বতস্ফূর্ত কবিতার মহান কবি
স্বতস্ফূর্ত কবিতার মহান কবি
আজ থেকে একত্রিশ বছর আগে, ১৯৮৫ সালের ১০ জুলাই, বাংলা কবিতার আকাশ থেকে নীরবে এক নক্ষত্র খসে পড়েছিল—কবি আহসান হাবীব, যিনি কোনো অতিকায় উজ্জ্বল বিস্ফোরণে নয়, বরং এক গাঢ় নৈঃশব্দ্যের ভেতর দিয়ে পৃথিবীর আলো-বাতাস থেকে বিদায় নিয়েছিলেন, কিন্তু রেখে গিয়েছিলেন নিজের কবিতায় গড়া এমন এক পৃথিবী যেখানে মধ্যবিত্তের প্রতিদিনের ক্লান্তি, স্বপ্নভঙ্গের তীব্রতা এবং জীবনের অতি ছোটো ছোটো অথচ অমূল্য আনন্দগুলো এক আশ্চর্য দীপনে ভাস্বর হয়ে আছে। যেদিন তিনি চলে গেলেন, সেদিন হয়তো তাঁর প্রিয় কোনো ‘ছায়াহরিণ’ মিলিয়ে গিয়েছিল কোন...
মতামত•২ মাস আগে
বেগম সুফিয়া কামাল স্মরণ
বেগম সুফিয়া কামাল স্মরণ
কবি সুফিয়া কামালের জীবন ছিল বিস্তৃত রূপকথার মতো। চিন্তা ও চেতনায় তিনি ছিলেন নারীবাদ, মানবাধিকার, গণতন্ত্র ও বাকস্বাধীনতার পক্ষে। সুফিয়া কামালের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) ও সাঁঝের মায়া ট্রাস্টের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও স্মরণানুষ্ঠানে এসব কথা বলেন আলোচকরা। গত রবিবার ধানমন্ডির সাঁঝের মায়া প্রাঙ্গণে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা সুফিয়া কামালের জীবনাদর্শ, সাহিত্যকর্ম এবং মানবাধিকার ও নারী অধিকার প্রতিষ্ঠায় তার অবদানের কথা...
কাজললেখা•২ মাস আগে
অবদানের কারণেই কি তাকে নিয়ে বিতর্ক বেশি
স্মরণ ● অবদানের কারণেই কি তাকে নিয়ে বিতর্ক বেশি
বাংলাদেশের রাজনীতিতে সম্ভবত সবচেয়ে বেশি বিতর্কিত নাম সিরাজুল আলম খান। তাকে নিয়ে স্বাধীনতার পক্ষের অনেকেই বিতর্ক করেন, আবার বিতর্ক করেন স্বাধীনতাবিরোধীরাও। এ দেশের রাজনীতিতে নীতিহীন অনেক নেতারই আবির্ভাব ঘটেছে। কিন্তু সেসব নেতা অনেকেই থেকেছেন বিতর্কের বাইরে। যদিও ওই নেতাদের থেকে ভিন্ন রাজনীতি করতে...
কলাম•২ মাস আগে
ব্রাশফায়ারে ঝাঁঝরা রাষ্ট্রপতি, ২০০ গজ দূরে আমি
ব্রাশফায়ারে ঝাঁঝরা রাষ্ট্রপতি, ২০০ গজ দূরে আমি
৪৫ বছর আগে এক বর্ষণমুখর রাতের কথা। সারা রাত বৃষ্টি হচ্ছিল। অঘোরে ঘুমাচ্ছিলাম চট্টগ্রাম স্টেডিয়ামের গ্যালারির নিচের বাসায়। বাবার চাকরির সূত্রে এখানেই বসবাসের সুযোগ আমার। মুয়াজ্জিনের আজানের ধ্বনি কানে বাজার আগেই হঠাৎ ব্রাশফায়ারের শব্দে ঘুম ভেঙে যায়। বাঁচব কি মরব, এই ভয়ে চৌকির নিচে গিয়ে মেঝেতে শুয়ে আশ্...
মতামত•৩ মাস আগে
ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ওরিয়েন্টেশনে রামিসাকে স্মরণ
ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ওরিয়েন্টেশনে রামিসাকে স্মরণ
নৃশংস হত্যাকাণ্ডে নিহত কোমলপ্রাণ শিশু রামিসাকে স্মরণ করে আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হলো চট্টগ্রামের ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) ওরিয়েন্টেশন অনুষ্ঠান। শিক্ষার্থীদের চোখে ছিল অশ্রু, আর শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করে গভীর শোক ও নীরবতা। শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত ‘সামার ২০২...
চট্টগ্রাম•৩ মাস আগে
দশ দিনে ৪৫ গুণীজনকে স্মরণ করছে শিল্পকলা
দশ দিনে ৪৫ গুণীজনকে স্মরণ করছে শিল্পকলা
জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও মনীষীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য অনুষ্ঠানের আযোজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ১০ দিনব্যাপী এই আয়োজনে ৪৫ গুণীজনকে স্মরণ করা হচ্ছে। গত সোমবার থেকে শুরু হওয়া এই আয়োজনের পৃষ্ঠপোষকতায় রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।গতকাল মঙ্গলবার বিকা...
সংস্কৃতি•৩ মাস আগে
গান-কবিতায় মুস্তাফা জামান আব্বাসীকে স্মরণ
গান-কবিতায় মুস্তাফা জামান আব্বাসীকে স্মরণ
গান, আবৃত্তি ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণ করা হলো প্রখ্যাত লোকসংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসীকে। আজ সোমবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে কাঠপেন্সিল সাহিত্য সংসদ ও ইন্টেলেকচুয়াল রিসার্চ সেন্টার (আইআরসি)।প্রধান অতিথির বক্তব্য...
সংস্কৃতি•৩ মাস আগে