Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

স্মরণ

করুণ সুরের গীতিকবি

  • অতুলপ্রসাদ সেন
শিমুল সালাহ্‌উদ্দিন
শিমুল সালাহ্‌উদ্দিন
agamir somoy
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৩:০৫
করুণ সুরের গীতিকবি

অতুলপ্রসাদ সেন

‘মোদের গরব, মোদের আশা, আ-মরি বাংলা ভাষা’— এই অমর পঙ্‌ক্তির স্রষ্টা অতুলপ্রসাদ সেন বাংলা কাব্যগীতির এক স্বতন্ত্র ধারা তৈরি করেছিলেন মাত্র ২০৬টি গান রচনা করেই। বলা যায়, তিনি বাংলা সংগীতভাণ্ডারে এক অক্ষয় আসন লাভ করেছেন। তার গান ‘অতুলপ্রসাদের গান’ নামে পরিচিত।

তার প্রধান কীর্তি বাংলা গানে হিন্দুস্তানি রাগসংগীতের বিভিন্ন রূপ— ঠুমরি, দাদরা, খেয়াল, টপ্পা, গজল— সাফল্যের সঙ্গে সংযোজন। তিনিই প্রথম বাংলা গানে ঠুংরির চল আনেন; ‘কি আর চাহিব বলো’ (ভৈরবী/টপ্পা, খেয়াল), ‘ওগো নিঠুর দরদি’ (মিশ্র আশাবরী-দাদরা), ‘যাব না যাব না ঘরে’ তার প্রসিদ্ধ ঠুমরি। রাগপ্রধান গানে ‘বধূ ধর ধর মালা’ (কালিংড়া), ‘তবু তোমায় ডাকি বারে বারে’ (সিন্ধু কাফি) আজও সংগীতবোদ্ধাদের প্রিয়। খাম্বাজ, ভৈরবী, পিলু, নটমল্লার, নায়কি কানাড়া প্রভৃতি রাগের মিশ্রণে তিনি সুরারোপ করেছেন।

তার গানে করুণ রস প্রধান। ব্যক্তিজীবনের বেদনা— পিতৃবিয়োগ, মায়ের দ্বিতীয় বিয়ে, মামাতো বোন হেমকুসুমের সঙ্গে সমাজবিরুদ্ধ বিয়ে, দাম্পত্য বিচ্ছেদ, পুত্রশোক— তার সৃষ্টির গভীরে প্রভাব ফেলেছে। তাই তার গান হয়ে উঠেছে বেদনা-বিধুর নয়ন-জলের। ‘বধূয়া নিদ নাহি আঁখিপাতে’ (বেহাগ), ‘বিধি, আর তো তোমারে নাহি ডরি’, ‘এত হাসি আছে জগতে’— এসব গানে বেদনার সুর চিরন্তন। দিলীপকুমার রায় বলেছেন, ‘গভীর দুঃখ পাওয়া সার্থক, যদি সে দুঃখে একটি গানও ফোটে আঁধারে তারার মতো— অতুলপ্রসাদের গানের আকাশ তেমনই নক্ষত্রখচিত।’

কীর্তন, বাউল ও ভাটিয়ালির প্রভাবও তার গানে স্পষ্ট। ‘মন রে আমার শুধু তুই বেয়ে যা দাঁড়’, ‘মোদের গরব মোদের আশা’, ‘উঠ গো ভারত-লক্ষ্মী’— এসব গানে বাংলার মাটির সুর ফুটে উঠেছে। দেশাত্মবোধক গানে তিনি সমান উচ্চকণ্ঠ: ‘হও ধরমেতে ধীর, হও করমেতে বীর’, ‘খাঁচার গান গাইব না আর’, ‘দেখ মা এবার দুয়ার খুলে’। ‘মোদের গরব...’ গানটি বাংলাদেশের ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে অফুরান প্রেরণা জুগিয়েছে, আজও তার আবেদন অম্লান।

বিদেশি সুরের সার্থক বাংলা রূপান্তরেও তিনি দক্ষ ছিলেন। বিলেত যাওয়ার পথে ভূমধ্যসাগরের গণ্ডোলা-চালকদের সুরে লিখলেন ‘উঠ গো ভারত-লক্ষ্মী’; ‘Home, sweet home’ সুরে ‘প্রবাসী, চল্ রে দেশে চল্’। তাতে হারিয়ে যায়নি মৌলিকতা, বরং বাংলা গান পেয়েছে নতুন মাত্রা।

তার কবিত্ব অসামান্য। সহজ-সরল ভাষায় গভীর জীবনদর্শন— বৈরাগ্য, ভক্তি, প্রেম, স্বদেশানুরাগ— প্রকাশিত হয়েছে। ‘আমারে রাখতে যদি আপন ঘরে, বিশ্ব ঘরে পেতাম না ঠাঁই’— এই পঙ্ক্তিতে তার উদার মানবতাবোধ ধরা পড়ে। রবীন্দ্রনাথ তাকে ‘পরমাত্মীয়’ বলতেন; ‘পরিশেষ’ কাব্যটি তাকে উৎসর্গ করেছিলেন। মামাতো বোন সাহানা দেবীর সম্পাদনায় তার ৭১টি গানের স্বরলিপি ‘কাকলি’ (১৯৩০) প্রকাশিত হয়; ‘গীতিগুঞ্জ’ সংকলনে তার গান পাঁচটি ভাগে বিন্যস্ত— দেবতা, প্রকৃতি, স্বদেশ, মানব ও বিবিধ।

অতুলপ্রসাদ শুধু গীতিকার নন, সার্থক সুরকারও। করুণ রসের অমৃত স্রষ্টা এই গীতিকবি বাঙালির চিরন্তন সম্পদ। ১৯৩৪ সালের ২৬ আগস্ট লক্ষ্ণৌতে এই মহান শিল্পীর জীবনাবসান হয়। তার চিতাভস্ম ঢাকার কাছেই গাজীপুরের কাওরাইদে সমাধিস্থ।  আজও ‘অতুলপ্রসাদের গান’ স্বতন্ত্র মর্যাদায় বাঙালির হৃদয়ে অম্লান।

গীতিকবিঅতুলপ্রসাদস্মরণকাব্যগীতিসংযোজনবাউলসুরকার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’,  ব্যয় ২৫০-৩০০ কোটি

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’, ব্যয় ২৫০-৩০০ কোটি

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা

    এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা

    ‘ওরা আমাকে বেচে দিয়েছে’, বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়লেন মনামী

    ‘ওরা আমাকে বেচে দিয়েছে’, বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়লেন মনামী