Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
জনদুর্ভোগ লাঘবে উদ্যমী তপন
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১০:৩০
যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পরিকল্পনা

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির নিউআর্কে ডেলানি হলের বাইরে আশ্রয়প্রার্থীর বিক্ষোভকারীদের অবস্থানস্থল হিসেবে ব্যবহৃত একটি তাঁবুর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এসেক্স কাউন্টির এক পুলিশ কর্মকর্তা। ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদন করেছেন বা করছেন— এমন সর্বোচ্চ ২ লাখ বিদেশির ব্যবসায়ী ও পর্যটক ভিসা বাতিলের প্রস্তুতি নিচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

বার্তা সংস্থা এপি গতকাল সোমবার দেশটির পররাষ্ট্র দপ্তরের নথি এবং দুই মার্কিন কর্মকর্তার তথ্যের ভিত্তিতে এই খবর দিয়ে বলেছে, পরিকল্পনাটি বাস্তবায়ন হলে এটি হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে একসঙ্গে সবচেয়ে বেশি ভিসা বাতিলের ঘটনা।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে পররাষ্ট্র দপ্তর এ বিষয়ে ঘোষণা দিতে পারে। এ কাজে তারা অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের (ডিএইচএস) সঙ্গে কাজ করছে।

২০১৬-২৬ সালের মধ্যে দেওয়া বি-১ (ব্যবসায়ী ভিসা) ও বি-২ (পর্যটক ভিসা) ভিসা এর আওতায় পড়বে। এসব ভিসাধারী যারা আশ্রয়ের আবেদন করেছেন বা এখন করছেন, তাদের ভিসা বাতিল করা হবে।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেছেন, ‘যারা স্বল্পমেয়াদি ভ্রমণকারী হিসেবে যুক্তরাষ্ট্রে এসে পরে স্থায়ীভাবে থাকার জন্য আশ্রয়ের আবেদন করেছেন, তাদের ভিসা শনাক্ত ও বাতিল করতে আমরা ডিএইচএসের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছি।’

তবে ভিসা বাতিল হলেই তাদের স্বয়ংক্রিয়ভাবে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হবে না। কর্মকর্তারা জানিয়েছেন, আশ্রয়ের আবেদন বিবেচনাধীন থাকা বেশির ভাগ মানুষকে অন্য একটি অভিবাসন শ্রেণিতে নেওয়া হবে। এতে তাদের ব্যবসা বা পর্যটন ভিসার মর্যাদা থাকবে না।


আরও পড়ুন

সিরিয়াকে ‘সন্ত্রাসবাদে মদদদাতা রাষ্ট্রের’ তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র

২৫ আগস্ট ২০২৬

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাও তাদের সমালোচনা করেন, যারা ব্যবসা ও পর্যটন ভিসা ব্যবহার করে যুক্তরাষ্ট্রে ঢুকে পরে আশ্রয়ের আবেদন করেন।

ল্যান্ডাও লিখেছেন, ‘ভুয়া আশ্রয়ের আবেদন নিয়ে যুক্তরাষ্ট্রের মানুষ এবং বিশ্বের মানুষ বিরক্ত। অভিবাসন আইন এড়ানোর পথ হিসেবে আশ্রয় ব্যবস্থাকে ব্যবহার করার কথা নয়।’

গত বছর ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর থেকে তার প্রশাসন ভিসা আবেদনের ওপর একের পর এক কঠোর বিধিনিষেধ আরোপ করছে। আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ইতিহাস সম্পর্কে আরও তথ্য দিতে বলা হচ্ছে।

ভিসা প্রক্রিয়ার জন্য ব্যয়বহুল জামানত দেওয়ার নিয়মও করা হয়েছে। কিছু দেশের নাগরিকদের ভিসা দেওয়া পুরোপুরি বন্ধ করা হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প প্রশাসন গত ১৮ মাসে প্রায় ১ লাখ ৭৫ হাজার ভিসা বাতিল করেছে। এর মধ্যে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, ধর্ষণ ও ডাকাতির মতো অপরাধে দোষী সাব্যস্ত বা অভিযুক্ত ব্যক্তিরা রয়েছেন।

যুক্তরাষ্ট্রের নীতির বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলা কিছু মানুষের ভিসাও বাতিল করা হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য ও ইসরায়েল নিয়ে যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনাকারীরা এর আওতায় পড়েছেন।

সূত্র : আলজাজিরা 



ট্রাম্প প্রশাসনভিসা বাতিলআশ্রয়প্রার্থী
    শেয়ার করুন:
    Advertisement
    নুসরাত হত্যা: সিরাজ ও শাহাদাতের মৃত্যুদণ্ড বহাল

    নুসরাত হত্যা: সিরাজ ও শাহাদাতের মৃত্যুদণ্ড বহাল

    ২৪ আগস্ট ২০২৬, ১২:৫৫

    নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন বিস্ফোরণে হাত ছিল না ইউক্রেনের, দাবি জেলেনস্কির

    নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন বিস্ফোরণে হাত ছিল না ইউক্রেনের, দাবি জেলেনস্কির

    ২৪ আগস্ট ২০২৬, ১২:০৯

    যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

    যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

    ২৪ আগস্ট ২০২৬, ১৪:২২

    যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জর্ডানে সিরিয়া-ইসরায়েল বৈঠক

    যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জর্ডানে সিরিয়া-ইসরায়েল বৈঠক

    ২৪ আগস্ট ২০২৬, ১২:৪৫

    ২০২৭ সালের ১৪ মার্চ থেকে এসএসসি পরীক্ষা, শেষ ১৫ এপ্রিল

    ২০২৭ সালের ১৪ মার্চ থেকে এসএসসি পরীক্ষা, শেষ ১৫ এপ্রিল

    ২৪ আগস্ট ২০২৬, ১৬:২১

    নুসরাত হত্যা মামলার বিচারককে ফৌজদারি কার্যক্রম থেকে সরানোর নির্দেশ

    নুসরাত হত্যা মামলার বিচারককে ফৌজদারি কার্যক্রম থেকে সরানোর নির্দেশ

    ২৪ আগস্ট ২০২৬, ১৪:১৫

    বরিশাল থেকে সব রুটে বাস বন্ধ

    বরিশাল থেকে সব রুটে বাস বন্ধ

    ২৪ আগস্ট ২০২৬, ১৫:১১

    আড়াই ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক

    আড়াই ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক

    ২৪ আগস্ট ২০২৬, ১৬:৫৭

    সীমান্ত উত্তেজনার মধ্যেই কেন চীন সফরে অজিত দোভাল

    সীমান্ত উত্তেজনার মধ্যেই কেন চীন সফরে অজিত দোভাল

    ২৪ আগস্ট ২০২৬, ১৭:৪৪

    বিনাবিচারে রাজনৈতিক প্রতিপক্ষকে অনির্দিষ্টকাল আটকে রাখা বন্ধ করুন: এইচআরডব্লিউ

    বিনাবিচারে রাজনৈতিক প্রতিপক্ষকে অনির্দিষ্টকাল আটকে রাখা বন্ধ করুন: এইচআরডব্লিউ

    ২৪ আগস্ট ২০২৬, ১৫:৫২

    ‘অর্থনৈতিক যুদ্ধে’ যুক্তরাষ্ট্রের সঙ্গীদের শায়েস্তা করতে কতটা সক্ষম ইরান?

    ‘অর্থনৈতিক যুদ্ধে’ যুক্তরাষ্ট্রের সঙ্গীদের শায়েস্তা করতে কতটা সক্ষম ইরান?

    ২৪ আগস্ট ২০২৬, ১৪:০০

    বঙ্গোপসাগরে ১৩ জেলেকে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৫

    বঙ্গোপসাগরে ১৩ জেলেকে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৫

    ২৪ আগস্ট ২০২৬, ২২:১০

    ৮ মাসে কাজ হারিয়েছে ৬২ হাজার শ্রমিক

    ৮ মাসে কাজ হারিয়েছে ৬২ হাজার শ্রমিক

    ২৪ আগস্ট ২০২৬, ২২:৫৯

    ধর্ষণের শিকার শিশুটির সন্তানের বাবা সেই মাদ্রাসা শিক্ষকই

    ধর্ষণের শিকার শিশুটির সন্তানের বাবা সেই মাদ্রাসা শিক্ষকই

    ২৪ আগস্ট ২০২৬, ২০:৫৪

    হাইকোর্টের রায়েও বহাল থাকবে হিটুর ফাঁসি, আশা আছিয়ার মায়ের

    হাইকোর্টের রায়েও বহাল থাকবে হিটুর ফাঁসি, আশা আছিয়ার মায়ের

    ২৪ আগস্ট ২০২৬, ২০:১০

    advertiseadvertise