Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
জনদুর্ভোগ লাঘবে উদ্যমী তপন
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় যুক্তরাষ্ট্র

সিরিয়াকে ‘সন্ত্রাসবাদে মদদদাতা রাষ্ট্রের’ তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৯:৫৭
সিরিয়াকে ‘সন্ত্রাসবাদে মদদদাতা রাষ্ট্রের’ তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র

তুরস্কের আঙ্কারায় ন্যাটো সম্মেলনে সিরিয়ান প্রেসিডেন্ট আল-শারার সঙ্গে ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি/ রয়টার্স

সিরিয়াকে ‘সন্ত্রাসবাদে মদদদাতা রাষ্ট্রের’ তালিকা থেকে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা এই সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’ বলে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, ১৪ বছরের গৃহযুদ্ধের পর দেশ পুনর্গঠনে এই সিদ্ধান্ত সহায়তা করবে।

স্থানীয় সময় সোমবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এর আগে ৪৫ দিন মার্কিন কংগ্রেসে এ বিষয়ে পর্যালোচনা হয়েছে।

গত ৮ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে কংগ্রেসকে জানিয়েছিলেন, তিনি কয়েক দশকের পুরনো এ তালিকা থেকে সিরিয়ার নাম বাদ দিতে চান।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেছেন, সিরিয়াকে তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশটির প্রেসিডেন্ট আল-শারার ‘ইতিবাচক পদক্ষেপ এবং আরও কিছু প্রতিশ্রুতির’ স্বীকৃতি হিসেবে। এর মাধ্যমে সিরিয়াকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদ থেকে পুরোপুরি দূরে রাখার’ প্রতিশ্রুতিও বিবেচনায় নেওয়া হয়েছে।

আল-শারা এক্সে দেওয়া এক বিবৃতিতে সিদ্ধান্তটিকে স্বাগত জানিয়েছেন।

তিনি ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, সিরিয়া তার ‘বেদনাদায়ক অতীতের একটি পৃষ্ঠা ছিঁড়ে’ উন্নয়ন, পুনর্গঠন ও দেশ গড়ার পথে এগিয়ে যাচ্ছে।

১৯৭৯ সাল থেকে সিরিয়া এই তালিকায় ছিল। ওই সময় ওয়াশিংটন সাবেক প্রেসিডেন্ট হাফেজ আল-আসাদের সরকারকে সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থনের জন্য অভিযুক্ত করে।

তার ছেলে বাশার আল-আসাদের শাসনামলেও সিরিয়া তালিকায় ছিল। ২০২৪ সালের ডিসেম্বরে আল-শারার নেতৃত্বাধীন বিদ্রোহীরা বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে।

এ তালিকায় থাকলে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা, প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি ও বিক্রি, কিছু বেসামরিক ও সামরিক উভয় কাজে ব্যবহারযোগ্য পণ্য এবং আর্থিক লেনদেনে নিষেধাজ্ঞা থাকে। সিরিয়ার ওপর যুক্তরাষ্ট্রের বৃহত্তর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরও এই তালিকায় থাকা দেশটির ব্যাংক ও বিনিয়োগকারীদের জন্য বড় বাধা হয়ে ছিল।

সোমবারের ঘোষণায় আল-শারার নেতৃত্বাধীন আল-নুসরা ফ্রন্টকেও আন্তর্জাতিক ‘সন্ত্রাসী’ সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সংগঠনটি হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) নামেও পরিচিত। একসময় এটি আল-কায়েদার সিরিয়া শাখা ছিল।


আরও পড়ুন

‘অর্থনৈতিক যুদ্ধে’ যুক্তরাষ্ট্রের সঙ্গীদের শায়েস্তা করতে কতটা সক্ষম ইরান?

২৪ আগস্ট ২০২৬

এ সিদ্ধান্তকে আল-শারার প্রতি ওয়াশিংটনের আরও একটি আস্থার প্রকাশ হিসেবে দেখা হচ্ছে। পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে তিনি সাম্প্রতিক সময়ে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালিয়েছেন। এর অংশ হিসেবে ট্রাম্প ও ফরাসি প্রেসিডেন্ট ম্যাখোঁর সঙ্গে বৈঠকও করেছেন আল-শারা।



মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেছেন, ‘আজকের এই সিদ্ধান্ত সিরিয়ায় আরও বিনিয়োগের পথ তৈরি করবে। এর ফলে দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা বাড়বে।’ তিনি বলেছেন, এই পদক্ষেপ সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল করার জন্য ট্রাম্পের দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন।



সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত ‘সিরিয়ার সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং নতুন অধ্যায়ের সূচনা’।



মন্ত্রণালয়টি আরও বলেছে, এই পদক্ষেপ অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রচেষ্টায় সহায়তা করবে। একই সঙ্গে পুনর্গঠন, স্থিতিশীলতা এবং সিরিয়া ও পুরো অঞ্চলের উন্নয়নের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করবে।



সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সাফওয়াত রাসলান এক্সে বলেছেন, এটি ‘ঐতিহাসিক পদক্ষেপ’। এর মাধ্যমে সিরিয়া বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থায় তার ‘স্বাভাবিক অবস্থানে’ ফিরতে পারবে।



তিনি বলেছেন, কেন্দ্রীয় ব্যাংক একটি আধুনিক ও নির্ভরযোগ্য আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে।



সিরিয়ার অর্থমন্ত্রী মোহাম্মদ বারনিয়েহ যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে ‘সিরিয়ার কূটনীতির বড় ও ঐতিহাসিক সাফল্য’ বলে অভিহিত করেছেন বলে দেশটির সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে।



তিনি বলেছেন, এই সিদ্ধান্ত সিরিয়াকে বৈশ্বিক অর্থনৈতিক ও আর্থিক ব্যবস্থার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করার পথ খুলে দেবে। একই সঙ্গে বিনিয়োগ ও আধুনিক প্রযুক্তি আনা এবং উন্নয়নের সুযোগ তৈরির পথও সহজ হবে।



সিরিয়ায় নিযুক্ত মার্কিন দূত টম বারাকও সিদ্ধান্তটিকে স্বাগত জানিয়েছেন।



তিনি বলেছেন, এই তালিকা থেকে সিরিয়াকে বাদ দেওয়া দেশটির ‘বিচ্ছিন্নতা থেকে অংশীদারত্বে এবং সন্ত্রাসবাদের উৎস থেকে বৈশ্বিক সন্ত্রাসবিরোধী লড়াইয়ের প্রতিশ্রুতিশীল অংশীদারে পরিণত হওয়ার অসাধারণ যাত্রার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ’।



সূত্র : আলজাজিরা


সিরিয়াযুক্তরাষ্ট্র-সিরিয়াআহমাদ আল-শারাডোনাল্ড ট্রাম্প
    শেয়ার করুন:
    Advertisement
    নুসরাত হত্যা: সিরাজ ও শাহাদাতের মৃত্যুদণ্ড বহাল

    নুসরাত হত্যা: সিরাজ ও শাহাদাতের মৃত্যুদণ্ড বহাল

    ২৪ আগস্ট ২০২৬, ১২:৫৫

    নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন বিস্ফোরণে হাত ছিল না ইউক্রেনের, দাবি জেলেনস্কির

    নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন বিস্ফোরণে হাত ছিল না ইউক্রেনের, দাবি জেলেনস্কির

    ২৪ আগস্ট ২০২৬, ১২:০৯

    যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

    যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

    ২৪ আগস্ট ২০২৬, ১৪:২২

    যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জর্ডানে সিরিয়া-ইসরায়েল বৈঠক

    যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জর্ডানে সিরিয়া-ইসরায়েল বৈঠক

    ২৪ আগস্ট ২০২৬, ১২:৪৫

    ২০২৭ সালের ১৪ মার্চ থেকে এসএসসি পরীক্ষা, শেষ ১৫ এপ্রিল

    ২০২৭ সালের ১৪ মার্চ থেকে এসএসসি পরীক্ষা, শেষ ১৫ এপ্রিল

    ২৪ আগস্ট ২০২৬, ১৬:২১

    নুসরাত হত্যা মামলার বিচারককে ফৌজদারি কার্যক্রম থেকে সরানোর নির্দেশ

    নুসরাত হত্যা মামলার বিচারককে ফৌজদারি কার্যক্রম থেকে সরানোর নির্দেশ

    ২৪ আগস্ট ২০২৬, ১৪:১৫

    বরিশাল থেকে সব রুটে বাস বন্ধ

    বরিশাল থেকে সব রুটে বাস বন্ধ

    ২৪ আগস্ট ২০২৬, ১৫:১১

    আড়াই ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক

    আড়াই ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক

    ২৪ আগস্ট ২০২৬, ১৬:৫৭

    সীমান্ত উত্তেজনার মধ্যেই কেন চীন সফরে অজিত দোভাল

    সীমান্ত উত্তেজনার মধ্যেই কেন চীন সফরে অজিত দোভাল

    ২৪ আগস্ট ২০২৬, ১৭:৪৪

    বিনাবিচারে রাজনৈতিক প্রতিপক্ষকে অনির্দিষ্টকাল আটকে রাখা বন্ধ করুন: এইচআরডব্লিউ

    বিনাবিচারে রাজনৈতিক প্রতিপক্ষকে অনির্দিষ্টকাল আটকে রাখা বন্ধ করুন: এইচআরডব্লিউ

    ২৪ আগস্ট ২০২৬, ১৫:৫২

    ‘অর্থনৈতিক যুদ্ধে’ যুক্তরাষ্ট্রের সঙ্গীদের শায়েস্তা করতে কতটা সক্ষম ইরান?

    ‘অর্থনৈতিক যুদ্ধে’ যুক্তরাষ্ট্রের সঙ্গীদের শায়েস্তা করতে কতটা সক্ষম ইরান?

    ২৪ আগস্ট ২০২৬, ১৪:০০

    বঙ্গোপসাগরে ১৩ জেলেকে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৫

    বঙ্গোপসাগরে ১৩ জেলেকে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৫

    ২৪ আগস্ট ২০২৬, ২২:১০

    ৮ মাসে কাজ হারিয়েছে ৬২ হাজার শ্রমিক

    ৮ মাসে কাজ হারিয়েছে ৬২ হাজার শ্রমিক

    ২৪ আগস্ট ২০২৬, ২২:৫৯

    ধর্ষণের শিকার শিশুটির সন্তানের বাবা সেই মাদ্রাসা শিক্ষকই

    ধর্ষণের শিকার শিশুটির সন্তানের বাবা সেই মাদ্রাসা শিক্ষকই

    ২৪ আগস্ট ২০২৬, ২০:৫৪

    হাইকোর্টের রায়েও বহাল থাকবে হিটুর ফাঁসি, আশা আছিয়ার মায়ের

    হাইকোর্টের রায়েও বহাল থাকবে হিটুর ফাঁসি, আশা আছিয়ার মায়ের

    ২৪ আগস্ট ২০২৬, ২০:১০

    advertiseadvertise