Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

ডোনাল্ড-ট্রাম্প

ত্রিমুখী চাপে ইরানে হামলা থেকে পিছু হটছেন ট্রাম্প
ত্রিমুখী চাপে ইরানে হামলা থেকে পিছু হটছেন ট্রাম্প
ইরানে নতুন করে হামলার পথে আপাতত হাঁটছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে সৌদি আরব ও তুরস্কের কূটনৈতিক চাপ, অন্যদিকে মার্কিন অস্ত্রের মজুত নিয়ে উদ্বেগ। এর সঙ্গে যুক্ত হয়েছে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের রাজনৈতিক ধাক্কা। সব মিলিয়ে তিন দিকের চাপে নতুন সামরিক অভিযান নিয়ে হিসাব বদলাচ্ছে হোয়াইট হাউসের। আপাতত বোমা হামলার বদলে নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অবরোধ ও কূটনৈতিক চাপের মাধ্যমে ইরানকে নিয়ন্ত্রণে রাখার কৌশল নিতে চাইছে ওয়াশিংটন। তবে তেহরানের পক্ষ থেকে নতুন কোনো সামরিক পদক্ষেপ এলে আবারও...
যুক্তরাষ্ট্র•২৩ মিনিট আগে
ট্রাম্প-শি-পুতিন হঠাৎ বৈঠক কেন, যা কখনো ঘটেনি!
ট্রাম্প-শি-পুতিন হঠাৎ বৈঠক কেন, যা কখনো ঘটেনি!
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন—তিন নেতার সম্ভাব্য বৈঠক ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে শুরু হয়েছে নানা আলোচনা। চলতি সপ্তাহে চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে তাদের এই বৈঠক হবে বলে গতকাল শুক্রবার ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। সেখানে প্রথমবারের মতো বিশ্বের সর্বাধিক পারমাণবিক অস্ত্রধারী তিন দেশের রাষ্ট্রপ্রধান একসঙ্গে বসে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। ত্রি...
বিদেশ•১ দিন আগে
ট্রাম্পকে নাস্তানাবুদ করতে প্রথম ১০০ ঘণ্টাতেই ডেমোক্র্যাটদের অ্যাকশন
ট্রাম্পকে নাস্তানাবুদ করতে প্রথম ১০০ ঘণ্টাতেই ডেমোক্র্যাটদের অ্যাকশন
হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কংগ্রেসের নিয়ন্ত্রণ এখন ডেমোক্র্যাটদের হাতে। আগামী জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে শুরু হতে যাচ্ছে নতুন হিসাব। ইরান যুদ্ধ বন্ধ করতে চায় দলটি। পরিবর্তন আনতে চায় ট্রাম্পের কঠোর ইমিগ্রেশন নীতিতে। কমাতে চায় নিত্যপণ্যের দাম ও স্বাস্থ্যসেবার ব্যয়। একই সঙ্গে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তদন্তের প্রস্তুতিও নিচ্ছে তারা। নির্বাচনের আগেই এসব পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছিলেন ডেমোক্র্যাট নেতারা। এখন কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ পাওয়ায় সেই পরিকল্পনা বা...
যুক্তরাষ্ট্র•১ দিন আগে
ইসরায়েল ও আরব মিত্রদের থেকে ইরান যুদ্ধের ক্ষতিপূরণ চান ট্রাম্প, সত্যি নাকি স্টান্টবাজি?
ইসরায়েল ও আরব মিত্রদের থেকে ইরান যুদ্ধের ক্ষতিপূরণ চান ট্রাম্প, সত্যি নাকি স্টান্টবাজি?
ইরানের বিরুদ্ধে যুদ্ধে যেসব দেশকে যুক্তরাষ্ট্র ‘সুরক্ষা দিয়েছে’, তাদের কাছ থেকে যুদ্ধের ক্ষতিপূরণ আদায়ের পরিকল্পনা করছে ওয়াশিংটন। এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সিবিএস নিউজে রবিবার প্রচারিত সংবাদদাতা রস ডাউথাটকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, এসব দেশকে ‘যুদ্ধের পেছনে আমাদের যে সমস্ত খরচ হয়েছে, তার পুরোটাই পরিশোধ করতে হবে’।ট্রাম্প বললেন, ‘আমরা সব টাকা ফেরত নেব। তারা শতভাগই দেবে। কারণ, আমরা না থাকলে তাদের অস্তিত্বই থাকত না।’প্রথমবারের মতো ট্রাম্প ইসরায়েলের কাছ থেকেও ক্ষ...
যুক্তরাষ্ট্র•৪ দিন আগে
অভিশংসনের উদ্যোগকে প্রহসন বললেন হেগসেথ, ট্রাম্প দিলেন ‘ট্রিপল প্লাস’
অভিশংসনের উদ্যোগকে প্রহসন বললেন হেগসেথ, ট্রাম্প দিলেন ‘ট্রিপল প্লাস’
ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরেই বাড়ছে রাজনৈতিক বিভাজন। নতুন করে চাপে পড়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। যুদ্ধ পরিচালনায় ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে অভিশংসনের উদ্যোগ নিয়েছেন এক আইনপ্রণেতা। তবে একে প্রহসন আখ্যা দিয়েছেন হেগসেথ। তার মতে, এটি এমন নাশকতামূলক তৎপরতা, যা শত্রুপক্ষের স্বার্থে কাজ করছে।এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার এ মন্তব্য করেন হেগসেথ। এর এক দিন আগে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য ও কেনটাকির রিপাবলিকান নেতা টমাস ম্যাসি তার বিরুদ্ধে অভিশংসনের আটটি অভিযোগ উত্থাপন...
যুক্তরাষ্ট্র•৫ দিন আগে
ইরানের সঙ্গে যুদ্ধ ‘কার্যত শেষ’, দাবি ট্রাম্পের; যুক্তরাষ্ট্রকে আত্মসমর্পণের আহ্বান রেজাইয়ের
ইরানের সঙ্গে যুদ্ধ ‘কার্যত শেষ’, দাবি ট্রাম্পের; যুক্তরাষ্ট্রকে আত্মসমর্পণের আহ্বান রেজাইয়ের
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ ‘কার্যত’ শেষ বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাই বলেছেন, ওয়াশিংটনকে ইরানের সাতটি শর্ত মেনে আত্মসমর্পণ করতে হবে। দুই দেশের এমন পাল্টাপাল্টি অবস্থানে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।স্থানীয় সময় সোমবার ওয়াশিংটনে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এক আকস্মিক সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেছেন, ইরানের সামরিক শক্তি ধ্বংস হয়ে গেছে। তবে প্রতিবেশী দেশগুলোর অনুরোধে...
যুক্তরাষ্ট্র•৫ দিন আগে
‘মজা করে’ ইউএফসি প্রধানকে প্রেস সেক্রেটারি হওয়ার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প
‘মজা করে’ ইউএফসি প্রধানকে প্রেস সেক্রেটারি হওয়ার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প
‘মজা করে’ হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি হওয়ার জন্য আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের (ইউএফসি) প্রধান ডানা হোয়াইটকে প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটাই রবিবার জানিয়েছেন তিনি।সাংবাদিকদের ট্রাম্প জানান, হোয়াইট এ ধারণা ‘খুব পছন্দ করেছেন’। তবে তাকে দেওয়া প্রস্তাবটি ছিল ‘নিছক একটু মজা’।এর আগে শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানিয়েছিলেন, তিনি ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারির দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছেন। সেখানে তিনি লিখেছিলেন, ‘ডানা হ...
যুক্তরাষ্ট্র•৬ দিন আগে
অভিবাসন নিয়ে বাড়াবাড়ি হয়েছে, মানছেন ট্রাম্প; সমাধানে দায়িত্ব দিলেন ‘মাস্টারমাইন্ডকেই’
অভিবাসন নিয়ে বাড়াবাড়ি হয়েছে, মানছেন ট্রাম্প; সমাধানে দায়িত্ব দিলেন ‘মাস্টারমাইন্ডকেই’
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর অভিবাসন নীতি নিয়ে সুর নরম করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভোটারদের কাছে তার প্রশাসনের ব্যাপক বহিষ্কার অভিযান অতিরিক্ত কঠোর মনে হয়েছে বলে স্বীকার করেছেন তিনি। এমনকি এ নীতি নিয়ে ডেমোক্র্যাটদের সঙ্গে সমঝোতারও ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। রিপাবলিকান পার্টির খারাপ ফলের পেছনে তার অভিবাসনপ্রত্যাশীদের বহিষ্কার নীতির ভূমিকা ছিল বলে স্বীকার করেছেন তিনি।গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ হারানোর পর প্রথমবারের মতো টেলিভিশনে সাক্ষাৎ...
যুক্তরাষ্ট্র•৬ দিন আগে
নিজেকে ধার্মিক দাবি করে ট্রাম্প বললেন, ‘স্বর্গে যাব, নরকে যেতে চাই না’
নিজেকে ধার্মিক দাবি করে ট্রাম্প বললেন, ‘স্বর্গে যাব, নরকে যেতে চাই না’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানের সাক্ষাৎকারে অপ্রত্যাশিতভাবে উঠে এসেছে মৃত্যু ও পরকাল প্রসঙ্গ। একাধিকবার হত্যাচেষ্টার মুখে পড়েও বেঁচে যাওয়া ৮০ বছর বয়সী ট্রাম্পকে নিজের মৃত্যু নিয়ে প্রশ্ন করেন অনুষ্ঠানটির প্রতিনিধি রস ডাউথাট।স্থানীয় সময় রবিবার প্রচারিত ওই সাক্ষাৎকারে সঞ্চালক ডাউথাট ট্রাম্পকে প্রশ্ন করেন, হত্যাচেষ্টাগুলো থেকে বেঁচে যাওয়ার অভিজ্ঞতা নিজের মৃত্যু সম্পর্কে তার ভাবনায় কোনো পরিবর্তন এনেছে কি না। এরপর সরাসরি জানতে চান, ‘আপনার কী মনে হয়, ম...
যুক্তরাষ্ট্র•৬ দিন আগে
ইরান যুদ্ধ বন্ধে শি-পুতিনের সঙ্গে কথা বলব: ট্রাম্প
ইরান যুদ্ধ বন্ধে শি-পুতিনের সঙ্গে কথা বলব: ট্রাম্প
ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে তাদের সঙ্গে বৈঠক হতে পারে বলে জানিয়েছেন তিনি।ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে স্থানীয় সময় রবিবার সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, শি ও পুতিনের সঙ্গে বৈঠকে পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। ইরানের যুদ্ধ বন্ধের চেষ্টাও আলোচনায় থাকবে। তিন...
যুক্তরাষ্ট্র•৬ দিন আগে
গুরুর ছায়া ছেড়ে নিজের পথে ভ্যান্স, লক্ষ্য হোয়াইট হাউস!
গুরুর ছায়া ছেড়ে নিজের পথে ভ্যান্স, লক্ষ্য হোয়াইট হাউস!
ট্রাম্পের সবচেয়ে অনুগত সহযোগীদের একজন তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন তিনি। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে তার রাজনৈতিক সিদ্ধান্ত, বক্তব্য ও নীতির পক্ষে সরব অনেকটা ট্রাম্পের ছায়াতেই গড়ে উঠেছিল তার রাজনৈতিক অবস্থান। কিন্তু সেই ট্রাম্পের ছায়া থেকেই এবার বেরিয়ে আসার চেষ্টা করছেন ভ্যান্স। লক্ষ্য ২০২৮ সালের হোয়াইট হাউস।মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর তার বক্তব্যে এসেছে নতুন সুর। ইরান যুদ্ধকে দলের পরাজয়ের অন্যতম কারণ হিসেবে সামনে আনছেন ত...
যুক্তরাষ্ট্র•৭ দিন আগে
ডেমোক্র্যাট নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ট্রাম্পের
ডেমোক্র্যাট নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ট্রাম্পের
মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারিয়ে ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের পর ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করলেও তিন দিনের মাথায় সুর পাল্টেছেন তিনি। এবার ডেমোক্র্যাট নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজি, হুমকি ও বিচারব্যবস্থাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন। এসব অভিযোগ তদন্তে বিচার বিভাগকেও নির্দেশ দিয়েছেন ট্রাম্প। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ডেম...
বিদেশ•৭ দিন আগে
হোয়াইট হাউজের নতুন চিফ অব স্টাফ স্টিফেন মিলার
হোয়াইট হাউজের নতুন চিফ অব স্টাফ স্টিফেন মিলার
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর হোয়াইট হাউজে বড় পরিবর্তন এনেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিবাসনবিরোধী কঠোর নীতির অন্যতম রূপকার স্টিফেন মিলারকে নতুন চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি।বিদায়ী চিফ অব স্টাফ সুসি ওয়াইলসের স্থলাভিষিক্ত হচ্ছেন মিলার। মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ হারানোর পর পদত্যাগ করেন ওয়াইলস।আগামী সোমবার নতুন দায়িত্ব নেবেন ট্রাম্পের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী ও বর্তমান ডেপুটি চিফ অব স্টাফ ৪১ বছর বয়সী স্টিফেন মিলার। সাংবাদিকদের স...
যুক্তরাষ্ট্র•৮ দিন আগে
ফের হোয়াইট হাউজের দৌড়ে কমলা হ্যারিস?
ফের হোয়াইট হাউজের দৌড়ে কমলা হ্যারিস?
একটি নির্বাচনের ধুলো এখনো থিতিয়ে বসেনি। তার মধ্যেই শুরু আরেক নির্বাচনের হিসাব। দু’বছর আগে ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে হোয়াইট হাউস ছাড়তে হয়েছিল কমলা হ্যারিসকে। এবার ট্রাম্পের দলের নির্বাচনী বিপর্যয়ের পর সেই কমলাই আবার আলোচনায়। আমেরিকার প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন কি ফের দেখতে চলেছেন তিনি? নাকি নতুন মুখের হাতেই ভবিষ্যৎ খুঁজবে ডেমোক্র্যাটরা?বৃহস্পতিবার (৫ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের প্রতিবেদনে ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা উঠে এসেছে...
যুক্তরাষ্ট্র•৯ দিন আগে
যুদ্ধের ঢোল ট্রাম্পের, বলির পাঁঠা প্রতিরক্ষামন্ত্রী
যুদ্ধের ঢোল ট্রাম্পের, বলির পাঁঠা প্রতিরক্ষামন্ত্রী
যুদ্ধের সিদ্ধান্ত যত সব ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। কিন্তু নির্বাচনে হারের পর দায়ের বোঝা এসে পড়ছে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ঘাড়ে। ইরানের বিরুদ্ধে যুদ্ধের ঢোল পেটানো হয়েছিল হোয়াইট হাউজ থেকে। অথচ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বিপর্যয়ের পর এখন প্রশ্ন উঠছে পেন্টাগনের ভূমিকা নিয়ে। ওয়াশিংটনের রাজনৈতিক মহলে তাই রসিকতা করে প্রশ্ন করা হচ্ছে, যুদ্ধের সিদ্ধান্ত একজনের, আর মাশুল দেবেন আরেকজন?৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের কাছে রিপাবলিকানদের পরাজয়ের পর এই বিতর্ক নতুন গতি পেয়েছ...
যুক্তরাষ্ট্র•৯ দিন আগে
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ধাক্কা শেয়ারবাজারে, ট্রিলিয়ন ডলার হাওয়া
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ধাক্কা শেয়ারবাজারে, ট্রিলিয়ন ডলার হাওয়া
হাওয়া হয়ে যাচ্ছে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার। এ ঘটনা ঘটছে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল হেরে যাওয়ার পর থেকে। যুক্তরাষ্ট্র বা এশিয়ার শেয়ারবাজার—সবখানেই পরিস্থিতি একই। কারণ একটাই, ভয়। মনে করা হচ্ছে, রিপাবলিকানদের হারে কমে যেতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দুর্দান্ত গতি।তবে সব শেয়ারের মূল্যের পতন ঘটছে বিষয়টি এমন নয়। মূলত দর হারাচ্ছে প্রযুক্তি ও এআই খাতের কোম্পানিগুলো। এর কারণ হচ্ছে, ডেমোক্র্যাটরা নির্বাচনী প্রচারের সময়ই জানিয়েছিল, কৃত্রিম বুদ্ধিমত্তা যে গত...
যুক্তরাষ্ট্র•৯ দিন আগে
হেগসেথ ও রুবিওর পদত্যাগের খবরকে ‘ভুয়া’ বলল হোয়াইট হাউজ
হেগসেথ ও রুবিওর পদত্যাগের খবরকে ‘ভুয়া’ বলল হোয়াইট হাউজ
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ট্রাম্প প্রশাসন থেকে পদত্যাগ করতে পারেন, এমন গুঞ্জনকে ‘ভুয়া খবর’ বলে উড়িয়ে দিয়েছে হোয়াইট হাউজ।মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর ট্রাম্প প্রশাসন থেকে কর্মকর্তাদের পদত্যাগের গুঞ্জন শুরু হয়। বিশেষ করে ইরান যুদ্ধ পরিচালনা নিয়ে সমালোচনার মুখে পড়েছেন হেগসেথ।তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হেগসেথকে দায়িত্বে রাখার ইচ্ছা রয়েছে তার।অন্যদিকে, ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি হিসেবে মার্...
যুক্তরাষ্ট্র•৯ দিন আগে
ইরানে যা নিয়ন্ত্রণ করতে চেয়েছি, সবই এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
ইরানে যা নিয়ন্ত্রণ করতে চেয়েছি, সবই এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র যা নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, তার সবই এখন দেশটির নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধের সাত মাস পর এখন সিদ্ধান্ত নিতে হবে, যুক্তরাষ্ট্র আরও এগোবে কি না। তেহরান থেকে পাঠানো ইরানের পরমাণু কর্মসূচিসংক্রান্ত একটি প্রস্তাবের বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া পরমাণু কর্মসূচি নিয়ে ইরান কিছুই করতে পারবে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের পর ইরানের ঘুরে দাঁড়াতে...
বিদেশ•৯ দিন আগে
ট্রাম্পের নির্বাচনী ধাক্কা : ইরান, ইসরায়েল ও ইউক্রেনের কী হবে
ট্রাম্পের নির্বাচনী ধাক্কা : ইরান, ইসরায়েল ও ইউক্রেনের কী হবে
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট পড়েছে। ফলাফলও বেরিয়েছে। কিন্তু সেই ফলাফলের প্রভাব শুধু ওয়াশিংটনের ক্ষমতার করিডরে আটকে নেই। এর ঢেউ পৌঁছে গেছে তেহরান, তেল আবিব, কিয়েভ ও মস্কোতে। কারণ এবারের নির্বাচনে শুধু কংগ্রেসের নিয়ন্ত্রণ বদলায়নি। প্রশ্ন উঠেছে, ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির ভবিষ্যৎ নিয়েও।গত ৪ নভেম্বর প্রকাশিত রয়টার্সের প্রতিবেদন বলছে, রিপাবলিকানদের হারিয়ে কংগ্রেসের সিনেট ও প্রতিনিধি পরিষদ—দুই কক্ষের নিয়ন্ত্রণ নিয়েছে ডেমোক্র্যাটরা। ইরান যুদ্ধ, জীবনযাত্রার বাড়তি ব্যয় এবং ট্রাম্পের নেতৃত...
বিশ্লেষণ•১০ দিন আগে
ভোটে হারের পর নির্বাচনে হোয়াইট হাউসে বিদায় ও পদত্যাগ আতঙ্ক
ভোটে হারের পর নির্বাচনে হোয়াইট হাউসে বিদায় ও পদত্যাগ আতঙ্ক
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় পরাজয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কৌশল পরিবর্তনের আহ্বান জানিয়েছেন রিপাবলিকান নেতারা। হোয়াইট হাউসের কর্মী কাঠামোয় বড় ধরনের পরিবর্তন, প্রশাসনে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ইরান যুদ্ধ ও শুল্কনীতির মতো বিতর্কিত নীতি পুনর্বিবেচনার দাবি উঠেছে। একই সঙ্গে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ায় হোয়াইট হাউসে তদন্তের মুখোমুখি হওয়ার আশঙ্কা ও পদত্যাগের আলোচনা জোরালো হয়েছে।নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেট—কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে রিপাবলিকান পার্ট...
যুক্তরাষ্ট্র•১০ দিন আগে