Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

নিজেকে ধার্মিক দাবি করে ট্রাম্প বললেন, ‘স্বর্গে যাব, নরকে যেতে চাই না’

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১৩:৪৬
শেয়ার করুন:
নিজেকে ধার্মিক দাবি করে ট্রাম্প বললেন, ‘স্বর্গে যাব, নরকে যেতে চাই না’

গলফ কোটে ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি / রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানের সাক্ষাৎকারে অপ্রত্যাশিতভাবে উঠে এসেছে মৃত্যু ও পরকাল প্রসঙ্গ। একাধিকবার হত্যাচেষ্টার মুখে পড়েও বেঁচে যাওয়া ৮০ বছর বয়সী ট্রাম্পকে নিজের মৃত্যু নিয়ে প্রশ্ন করেন অনুষ্ঠানটির প্রতিনিধি রস ডাউথাট।

স্থানীয় সময় রবিবার প্রচারিত ওই সাক্ষাৎকারে সঞ্চালক ডাউথাট ট্রাম্পকে প্রশ্ন করেন, হত্যাচেষ্টাগুলো থেকে বেঁচে যাওয়ার অভিজ্ঞতা নিজের মৃত্যু সম্পর্কে তার ভাবনায় কোনো পরিবর্তন এনেছে কি না। এরপর সরাসরি জানতে চান, ‘আপনার কী মনে হয়, মৃত্যুর পর কী ঘটে?’

কিছুক্ষণ বিরতি নিয়ে ট্রাম্প বলেন, ‘আশা করি, মানুষ আমাকে মিস করবে।’

এরপর তিনি বলেন, ‘আমি ধর্মপ্রাণ মানুষ। তাই তাত্ত্বিকভাবে আমার স্বর্গে যাওয়ার কথা। আশা করি, তা-ই হবে। আমি নরকে যেতে চাই না।’

এরপর স্বর্গে যাওয়ার জন্য রাজনৈতিক প্রতিপক্ষদের ক্ষমা করতে পারবেন কি না, তা জানতে চান ডাউথাট। তিনি বলেন, ‘ধরা যাক, আপনি মারা যাচ্ছেন এবং পরবর্তী জীবনে প্রবেশ করছেন। স্বর্গে যাওয়ার জন্য আপনার শুধু জেমস কোমি, ন্যান্সি পেলোসিসহ যাদের প্রতি বছরের পর বছর ঘৃণা প্রকাশ করেছেন, তাদের ভালোবাসা ও ক্ষমা করতে হবে। আপনি কি তা পারবেন?’

জবাবে ট্রাম্প বলেন, ‘সত্যি বলতে, না। উত্তরটা হলো না।’

তিনি আরও বলেন, ‘সম্ভবত আমি তা পারব না। কারণ, আমার কিছু শত্রুকে আমি ঘৃণা করি এবং সব সময়ই করব।’

সাক্ষাৎকারে অজ্ঞাত উড়ন্ত বস্তু বা ইউএফও নিয়েও কথা বলেছেন ট্রাম্প। তিনি জানান, এ বিষয়ে তিনি সবচেয়ে বেশি যেসব প্রশ্ন পান, সেগুলোর মধ্যে ইউএফও অন্যতম।

হোয়াইট হাউসে নিজের প্রথম ও দ্বিতীয় মেয়াদে বিমানবাহিনীর অভিজ্ঞ কয়েকজন পাইলটের সঙ্গে সাক্ষাতের কথা স্মরণ করেন ট্রাম্প। তার দাবি, ওই পাইলটরা ইউএফও নিয়ে কিছু অস্বাভাবিক অভিজ্ঞতার কথা তাকে জানিয়েছেন।

আরও পড়ুন

ইরান যুদ্ধ বন্ধে শি-পুতিনের সঙ্গে কথা বলব: ট্রাম্প

০৯ নভেম্বর ২০২৬

ট্রাম্প বলেন, ‘আমি খুব একটা বিশ্বাসী নই। তবে প্রথম মেয়াদে এবং দ্বিতীয় মেয়াদের শুরুর দিকে ওভাল অফিসে বিমানবাহিনীর কয়েকজন পাইলটের সঙ্গে বসেছিলাম। তারা খুব ভালো ও নির্ভরযোগ্য মানুষ। তাদের ষড়যন্ত্রতত্ত্বে বিশ্বাসী বলার সুযোগ নেই। তারা ষড়যন্ত্রতত্ত্ব কী, সেটাও জানেন না।’

তিনি আরও বলেন, ‘তারা অসাধারণ পাইলট। তরুণ, সুদর্শন। তাদের চুলের ছাঁটও দারুণ। আমারও তাদের মতো চুল কাটাতে ইচ্ছা করে। তাদের দেখতে টম ক্রুজের মতো নিখুঁত লাগে। তারা বেশ ছিপছিপে। তারা একেবারে আসল মানুষ। আর তারা আমাকে এমন কিছু ঘটনা বলেছেন, যা খুবই অদ্ভুত।

সূত্র- ইন্ডিয়ান এক্সপ্রেস 



ডোনাল্ড ট্রাম্পট্রাম্পের সাক্ষাৎকারধার্মিক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    প্রেম, প্রতারণা আর প্রতিভার ত্রিভুজ

    প্রেম, প্রতারণা আর প্রতিভার ত্রিভুজ