Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

অভিবাসন নিয়ে বাড়াবাড়ি হয়েছে, মানছেন ট্রাম্প; সমাধানে দায়িত্ব দিলেন ‘মাস্টারমাইন্ডকেই’

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১৬:০০
শেয়ার করুন:
অভিবাসন নিয়ে বাড়াবাড়ি হয়েছে, মানছেন ট্রাম্প; সমাধানে দায়িত্ব দিলেন ‘মাস্টারমাইন্ডকেই’

ছবি: রয়টার্স

মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর অভিবাসন নীতি নিয়ে সুর নরম করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভোটারদের কাছে তার প্রশাসনের ব্যাপক বহিষ্কার অভিযান অতিরিক্ত কঠোর মনে হয়েছে বলে স্বীকার করেছেন তিনি। এমনকি এ নীতি নিয়ে ডেমোক্র্যাটদের সঙ্গে সমঝোতারও ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। রিপাবলিকান পার্টির খারাপ ফলের পেছনে তার অভিবাসনপ্রত্যাশীদের বহিষ্কার নীতির ভূমিকা ছিল বলে স্বীকার করেছেন তিনি।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ হারানোর পর প্রথমবারের মতো টেলিভিশনে সাক্ষাৎকার দেন ট্রাম্প। এতে তিনি বলেন, তার প্রশাসনের বিতর্কিত বহিষ্কার অভিযান নিয়ে কিছু ভোটার অসন্তুষ্ট ছিলেন। ওই অভিযানকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভও হয়েছিল।

সিবিএসের রবিবার প্রচারিত ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে ট্রাম্প বলছিলেন, ‘আমার মনে হয়, এটি হয়তো অতিরিক্ত কঠোর ছিল।’

তিনি জানান, অভিবাসন নিয়ে কোনো ধরনের সমঝোতায় পৌঁছাতে নতুন ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কংগ্রেসের সঙ্গে কাজ করতে পারেন তিনি।

ট্রাম্প বললেন, ‘সমঝোতাটি এমন হতে পারে যে আমরা কোনো একটি উপায় বের করব।’ তার মতে, ‘এটি বাস্তবায়ন করা সম্ভব।’

সাক্ষাৎকারটি প্রচারিত হয় হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে সুসি ওয়াইলসের পরিবর্তে স্টিফেন মিলারকে নিয়োগ দেওয়ার পর। ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির মূল পরিকল্পনাকারী হিসেবে পরিচিত মিলারকে এই পদে নিয়োগ দেওয়ায় তার অভিবাসন নীতির ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে প্রশ্ন উঠেছে।
রয়টার্সএক্সে দেওয়া এক পোস্টে সিনেটে ডেমোক্র্যাট নেতা চাক শুমার বললেন, ‘ট্রাম্প বলছেন, তার অভিবাসনবিরোধী অভিযান অতিরিক্ত দূর পর্যন্ত চলে গেছে। অথচ এর সমাধান হিসেবে তিনি ওই অভিযানের জন্য দায়ী ব্যক্তিকেই হোয়াইট হাউসের দায়িত্বে বসিয়েছেন। এটি নীতির সংশোধন নয়, বরং পদোন্নতি।’

ক্ষমতায় ফেরার প্রচারের সময় অভিবাসনবিরোধী কঠোর অভিযান চালানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। অপরাধ বৃদ্ধির জন্য তিনি অনথিভুক্ত অভিবাসীদের ‘হত্যাকারী’ ও ‘মাদক কারবারি’ হিসেবে অভিযুক্ত করেছিলেন।

যুক্তরাষ্ট্রের একাধিক শহরে অভিবাসীদের আটক ও বহিষ্কারে ব্যাপক অভিযান শুরু হয়। এতে গ্রেপ্তারের সংখ্যা দ্রুত বেড়ে যায়।

এসব অভিযানের বিরুদ্ধে বিক্ষোভের সময় কেন্দ্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গুলিতে দুই মার্কিন নাগরিক রেনি গুড ও অ্যালেক্স প্রেত্তি নিহত হন।

ডেমোক্র্যাটরা বলছেন, নতুন কংগ্রেসে অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই) এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কার্যক্রম তদারকি করা তাদের অগ্রাধিকার।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, অভিবাসন নিয়ে একটি মধ্যপন্থী সমঝোতা হলেও অপরাধীদের বহিষ্কার করা হবে। তবে দেশটিতে দীর্ঘদিন ধরে বসবাস ও কাজ করা এবং ‘কর পরিশোধ’ করা ‘ভালো মানুষদের’ সেখানে থাকার সুযোগ দেওয়া হবে।

সূত্র: আলজাজিরা

অভিবাসনযুক্তরাষ্ট্রডোনাল্ড ট্রাম্প
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    প্রেম, প্রতারণা আর প্রতিভার ত্রিভুজ

    প্রেম, প্রতারণা আর প্রতিভার ত্রিভুজ