একসময় যে দেশে প্রবেশের জন্য অপেক্ষা করতেন লাখো মানুষ, সেই ব্রিটেনেই এখন বদলে যাচ্ছে অভিবাসনের হিসাব। আসছেন কম মানুষ। ফিরে যাচ্ছেন অনেকে। জনসংখ্যা বৃদ্ধির এক দীর্ঘ অধ্যায়ে যেন ভাটার টান। প্রায় তিন দশকের সর্বনিম্ন পর্যায়ে নেমে আসতে পারে যুক্তরাজ্যের নিট অভিবাসন। প্রশ্ন উঠেছে, এই পতন কি কেবল কঠোর নীতির ফল, নাকি ব্রিটেনের ভবিষ্যৎ বদলেরও পূর্বাভাস?রবিবার (০৮ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জুন পর্যন্ত ১২ মাসে নিট অভিবাসন প্রায় এক লাখ ২০ হাজারে নাম...