Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

ইউরোপে আশ্রয় চাওয়ায় দ্বিতীয় বাংলাদেশিরা

জহির রায়হান
agamir somoy
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৭
শেয়ার করুন:
ইউরোপে আশ্রয় চাওয়ায় দ্বিতীয় বাংলাদেশিরা

সংগৃহীত ছবি

আশ্রয়প্রার্থীদের চাপে দিশাহারা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ভূমধ্যসাগর পাড়ি, ঝুঁকি নিয়ে সীমান্তে অনুপ্রবেশসহ নানা উপায়ে অবৈধ অভিবাসীর ঢল নামছে এই মহাদেশে। তাদের উৎস দেশ হিসেবে শীর্ষে রয়েছে আফগানিস্তান। এর পরের অবস্থান বাংলাদেশের। এখান থেকে বিপুলসংখ্যক মানুষ ইউরোপের অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থাভুক্ত (ওইসিডি) দেশগুলোতে ভিড়ছেন বলে উল্লেখ করা হয়েছে বার্ষিক প্রতিবেদনে। এই চাপ সামলাতে তাদের পূর্ব আফ্রিকার দেশ রুয়ান্ডায় পাঠাতে চায় ইইউ।

ওইসিডি মূলত উন্নত অর্থনীতির দেশগুলোর একটি নীতিগবেষণা ও মানদণ্ডনির্ধারণী সংস্থা। গত বৃহস্পতিবার প্রকাশিত ৫০তম বার্ষিকী সংস্করণ ‘আন্তর্জাতিক অভিবাসন প্রতিবেদন ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে ওইসিডিভুক্ত দেশগুলোতে অভিবাসন, আশ্রয় আবেদন, শ্রম অভিবাসন, শিক্ষার্থী ভিসা, অভিবাসীদের কর্মসংস্থান ও নীতিগত পরিবর্তন বিশ্লেষণ করা হয়। স্পেনে লাতিন আমেরিকার বিশেষ করে ভেনেজুয়েলা ও কলম্বিয়ার একচেটিয়া আধিপত্য থাকায় ইউরোপের এশীয় ও আফ্রিকান অভিবাসনের গতিপথ স্পষ্ট করতে স্পেনকে আলাদা রেখে পরিসংখ্যান বিশ্লেষণ করা হয়েছে।

এদিকে রুয়ান্ডায় একটি ‘রিটার্ন হাব’ তৈরির পরিকল্পনা সোমবার ঘোষণা করেছে নেদারল্যান্ডস, ডেনমার্ক, জার্মানি, গ্রিস ও অস্ট্রিয়া। মূলত আশ্রয়প্রত্যাখ্যাত বা ইইউতে অবৈধভাবে অবস্থানরত ব্যক্তিদের জন্য এই ব্যবস্থা।

এর আগে গত মার্চে ইইউভুক্ত দেশগুলোয় আশ্রয়প্রার্থী পরিস্থিতি পর্যালোচনা করে ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন দিয়েছে ইইউর আশ্রয়প্রার্থীবিষয়ক সংস্থা ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলাম (ইউএএ)। ওই বিশ্লেষণেও দেখা যায়, আশ্রয়প্রার্থীদের মধ্যে বাংলাদেশ ছিল চতুর্থ। শীর্ষ তিন ছিল আফগানিস্তান, ভেনেজুয়েলা ও সিরিয়া। ইউএএ বলছে, ২০২৫ সালে বাংলাদেশিরা ৩৭ হাজার আবেদন করেছে। কিন্তু প্রথম পর্যায়ের সিদ্ধান্তে আন্তর্জাতিক সুরক্ষার স্বীকৃতি পায় ৩ শতাংশ। বাংলাদেশ ইইউর ‘নিরাপদ উৎস দেশ’ তালিকায় রয়েছে, কিন্তু বেশিরভাগ আবেদনকারী আন্তর্জাতিক সুরক্ষার মানদণ্ড পূরণ করছেন না।

ইতালিতে বাংলাদেশ শীর্ষে

ওইসিডির নতুন প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে ওইসিডি দেশগুলোতে সিরিয়ার সর্বোচ্চ ১ লাখ ৪৪ হাজার আশ্রয়প্রার্থী ছিলেন। তবে ২০২৫ সালে সিরীয়দের আবেদন ৭১ শতাংশ কমে ৪১ হাজারে নেমে আসে। এর ফলে তুলনামূলকভাবে স্থিতিশীল ও উচ্চ আবেদনসংখ্যার কারণে আফগানিস্তানের পরই বাংলাদেশ ইউরোপে দ্বিতীয় শীর্ষ আশ্রয়-উৎস দেশ হিসেবে আবির্ভূত হয়েছে।

প্রতিবেদনের তথ্য বলছে, ২০২৪ সালে ইতালিতে বাংলাদেশিরা আশ্রয়ের জন্য আবেদন করেছিলেন ৩২ হাজার ৮৬৫ জন। ২০২৫ সালে তা ১৬.৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৭ হাজার ৪৮০ জনে। অর্থাৎ আবেদন কমেছে, তবু ইতালিতে সর্বোচ্চসংখ্যক নতুন আশ্রয়প্রার্থী এখনো বাংলাদেশিরাই।

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের মধ্যে বাংলাদেশ পঞ্চম। ২০২৪ সালে আশ্রয় চেয়েছিলেন ৭ হাজার ২২৫ জন; ২০২৫ সালে আবেদন করেছেন ৬ হাজার ২৪৭ জন। ফ্রান্সে ২০২৪ সালে আবেদন করেছিলেন ৫ হাজার ৩৮৫ জন। ২০২৫ সালে তা প্রায় ৩২ শতাংশ কমে ৩ হাজার ৬৮৫ জনে নেমেছে।

গ্রিসে ২৬৮.৮ শতাংশ বৃদ্ধি

ওইসিডির প্রতিবেদন অনুযায়ী, গ্রিসে ২০২৩ সালে বাংলাদেশি আশ্রয়প্রার্থী ছিলেন ৩৪০ জন। ২০২৪ সালে ছিলেন ৭৭০ জন। ২০২৫ সালে তা বেড়ে ২ হাজার ৮৪০ জনে দাঁড়িয়েছে, যা এক বছরে ২৬৮ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি। অন্যদিকে ২০২৫ সালে জাপানে ৭৭৭, দক্ষিণ কোরিয়ায় ৪৬৮, অস্ট্রেলিয়ায় ৪৫৬, আয়ারল্যান্ডে ৬৬০ এবং স্লোভেনিয়ায় ৯০ জন বাংলাদেশি আশ্রয়প্রার্থী হয়েছেন। দূরপ্রাচ্যের এশীয় ওইসিডি দেশগুলোতে নতুন করে আশ্রয় আবেদনের প্রবণতা বাড়ছে বলে জানিয়েছে প্রতিবেদনে। তবে ওইসিডির প্রতিবেদনে বাংলাদেশিদের দেশত্যাগের অভ্যন্তরীণ কারণ নিয়ে কোনো বিশ্লেষণ দেওয়া হয়নি।

এ ছাড়া অনেক ক্ষেত্রে অনিয়মিতভাবে বা অন্যান্য উপায়ে এরই মধ্যে ইতালিতে প্রবেশ করা কর্মীদের প্রশাসনিকভাবে নিয়মিত বা বৈধ করার চ্যানেল হিসেবে ব্যবহৃত হচ্ছে। ফলে অনিয়মিত প্রবাহ ও পরবর্তী প্রশাসনিক আবেদনের হার বেশি থাকে। তবে গ্রিসে আশ্রয়প্রার্থী বৃদ্ধির কারণ হিসেবে বলা হয়েছে, স্পেনের বাইরের ইউরোপীয় দেশগুলোতে পৌঁছাতে এশিয়া ও মধ্যপ্রাচ্যের অভিবাসীদের জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রধান প্রবেশদ্বার হিসেবে গ্রিস ব্যবহৃত হচ্ছে।

কানাডায় বড় হ্রাস

২০২৫ সালে কানাডায় নতুন আশ্রয় আবেদন জমা পড়েছে ১ লাখ ১৫ হাজার ৮৩৮টি, যা ২০২৪ সালের তুলনায় ৩৩ শতাংশ কম। এর মধ্যে ভিসা ও আশ্রয়নীতিতে কড়াকড়ির কারণে কানাডায় বাংলাদেশি আশ্রয়প্রার্থীদের সংখ্যা এক বছরের ব্যবধানে রেকর্ড ৭৭ দশমিক ৪ শতাংশ কমে গেছে।

২০২৪ সালে কানাডায় বাংলাদেশিদের আবেদন ছিল ১৫ হাজার ৭৩৬টি। ২০২৫ সালে তা কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৬৪৭টিতে। ২০২৪ সালে কানাডায় বাংলাদেশ ছিল দ্বিতীয় শীর্ষ আশ্রয় উৎস দেশ। কিন্তু ২০২৫ সালে বাংলাদেশ আর শীর্ষ তিনে নেই। কানাডায় ২০২৫ সালে সর্বোচ্চ আশ্রয় আবেদনকারী তিন দেশ ছিল হাইতি, ভারত ও ইরান।

ওইসিডির তথ্য বলছে, কানাডা এ বছর ‘কানাডার অভিবাসন ব্যবস্থা ও সীমান্ত শক্তিশালীকরণ আইন, ২০২৬’ পাস করেছে। এ আইন পাসের মাধ্যমে আশ্রয় আবেদন গ্রহণের নিয়মকানুন অত্যন্ত কঠোর হয়েছে।

বাংলাদেশের করণীয় কী

সোমবার অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত পাঁচ দেশের অভিবাসনবিষয়ক সম্মেলনের পরিকল্পনায় বলা হয়েছে, আগামী বছরের শুরুর দিকে এটা কার্যকর হবে। ইউরোপের পাঁচ দেশে প্রত্যাখ্যাত হওয়া অভিবাসনপ্রত্যাশীদের রুয়ান্ডায় নিয়ে একটি প্রত্যাবাসন কেন্দ্রে রাখা হবে। তবে এ ধরনের ব্যবস্থার ক্ষেত্রে অংশীদার দেশকে আন্তর্জাতিক আইন অনুযায়ী ‘আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড ও নীতিমালা’ মেনে চলতে হবে।

অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনীর আগামীর সময়কে বলছেন, ইউরোপে বাংলাদেশি আশ্রয় চাওয়ার এই প্রবণতার পেছনে দুটি বড় কারণ কাজ করছে। একদিকে ইউরোপের বিভিন্ন দেশে অভিবাসননীতি কঠোর হচ্ছে, অন্যদিকে বৈধ পথে বিদেশ যাওয়ার সুযোগ সীমিত হয়ে পড়ছে।

‘যাদের উচ্চশিক্ষা, পেশাগত দক্ষতা বা আন্তর্জাতিক সংস্থায় কাজের সুযোগ নেই। তারা অনেক ক্ষেত্রে বড় অঙ্কের টাকার বিনিময়ে বিভিন্ন অনিয়মিত পথ বেছে নিচ্ছেন। এই পথে যাওয়া মানেই আশ্রয় পাওয়া নয়। বরং বেশিরভাগ আবেদনই প্রত্যাখ্যাত হয়’— যোগ করলেন তিনি।

তার ভাষ্য, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ থেকে আশ্রয়প্রার্থীর সংখ্যা বেড়েছে। কেউ কেউ বলছেন, তারা নিরাপত্তাহীনতা বা নিপীড়নের ঝুঁকিতে আছেন। তবে সব আবেদনই বৈধ বা প্রমাণযোগ্য নয়। বাংলাদেশকে বৈধ অভিবাসন বাড়াতে হবে ও অনিয়মিত অভিবাসন কমাতে হবে। বিশেষ করে দক্ষ কর্মী তৈরি, ভাষা ও দক্ষতা শেখানো, ভুয়া এজেন্ট বন্ধ এবং ইউরোপের সঙ্গে শ্রম-অভিবাসন চুক্তি বাড়ানো জরুরি।

নর্থ সাউথ ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ও সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজের (সিএমএস) সমন্বয়ক ড. সেলিম রেজা বলছিলেন, পাঁচ বছরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ইউরোপে অবৈধ অনুপ্রবেশকারী বা হিউম্যান ট্রাফিকের মাধ্যমে যাওয়া অভিবাসীদের মধ্যে বাংলাদেশির সংখ্যা বর্তমানে শীর্ষে। দীর্ঘদিন থেকে বিভিন্ন নাগরিক সংগঠন ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অনিয়মিত অভিবাসনের ঝুঁকি ও এর ভয়াবহ পরিণতি সম্পর্কে সরকারকে সতর্ক করেছে। কিন্তু কোনো সরকারের পক্ষে কার্যত কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। এ কারণে এই মারাত্মক সংকটের মুখোমুখি হতে হচ্ছে।

 

আশ্রয়ইউরোপবাংলাদেশিদিশাহারাভূমধ্যসাগরঅনুপ্রবেশঅভিবাসনকর্মসংস্থান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি