নেপাল। হিমালয়ের আকস্মিক উন্মাদনায় আজ এক স্তব্ধ ও দিশাহারা জনপদ। তিব্বত থেকে নেমে আসা হিমবাহ ধসের দানব প্লাবনে লণ্ডভণ্ড চারপাশ। নুয়াকোট, রসুয়া, তানাহুন, চিতওয়ান, ধাদিং, গোরখা, নওয়ালপারসি পূর্ব ও পশ্চিম—হিমালয় ঘেঁষা নেপালের এই সীমান্তবর্তী আট জেলায় কান পাতলেই শুধু হাহাকার। স্বজনহারা শোকে স্তব্ধ পুরো জনপদ! চোখে প্রিয়জন ফিরে পাওয়ার নির্ঘুম অপেক্ষা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘রেসকিউ রিকোয়েস্ট পোর্টাল’র দৈনিক তালিকায় এখনো নিখোঁজ ১০ হাজার ২০০ মানুষ!
নেপালের রসুয়ায় ভয়াবহ বন্যার পাঁচ দিন (বুধবার থেকে) প...