Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের

অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০২:১৯
শেয়ার করুন:
কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

দেশজুড়ে কর্মবিরতি পালন করেছেন নিকাহ রেজিস্ট্রাররা

পাঁচ দফা দাবিতে দেশজুড়ে কর্মবিরতি পালন করেছেন নিকাহ রেজিস্ট্রাররা (কাজী)। সোমবার (১৬ নভেম্বর) দিনব্যাপী তাদের এই কর্মসূচির কারণে বিভিন্ন জেলায় বিয়ে ও তালাক নিবন্ধন কার্যক্রম বন্ধ ছিল। বর্তমান কর্ম-অধিক্ষেত্র বহাল রাখা, নতুন নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান নিয়ম অনুসরণ এবং নিবন্ধন ফি পুনর্নির্ধারণসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি পালন করেন তারা।

বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার ঐক্য পরিষদের ডাকে দেশের বিভিন্ন জেলায় কলমবিরতি, বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি শেষে জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন সংগঠনের নেতারা।

জামালপুরে বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি

জামালপুরে একই দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন নিকাহ রেজিস্ট্রাররা। সোমবার সকালে শহরের ফৌজদারি মোড় থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থান নিয়ে কলমবিরতি ঘোষণা করেন তারা।

নিকাহ রেজিস্ট্রারদের অভিযোগ, প্রস্তাবিত মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা, ২০২৬-এর খসড়ায় তাদের দীর্ঘদিনের স্বীকৃত কর্ম-অধিক্ষেত্র তিন ভাগে বিভক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে একজন করে নিকাহ রেজিস্ট্রার নিয়োগ এবং সাধারণ শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদেরও এ পদে নিয়োগের সুযোগ রাখার প্রস্তাব করা হয়েছে। এসব পরিবর্তন কার্যকর হলে তাদের বিদ্যমান কর্মপরিধি ও পেশাগত স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করছেন তারা।

সংগঠনের জামালপুর জেলা সাধারণ সম্পাদক কাজী মসিউর রহমান আগামীর সসময়কে বলছিলেন, 'আমরা সরকারের সঙ্গে কোনো সংঘাতে যেতে চাই না। আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের সমস্যার ন্যায়সংগত ও স্থায়ী সমাধান চাই। নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত মর্যাদা, স্বচ্ছ নিয়োগব্যবস্থা ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করে বিদ্যমান সমস্যার সমাধান করতে হবে।'

রাজশাহীতে পাঁচ দফা দাবিতে অবস্থান

রাজশাহীতে সকাল ১০টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন নিকাহ রেজিস্ট্রাররা। এতে জেলার প্রায় শতাধিক কাজী অংশ নেন। পরে দুপুরে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন সংগঠনের নেতারা।

স্মারকলিপিতে পাঁচ দফা দাবি তুলে ধরেন তারা। এর মধ্যে রয়েছে, কর্মরত নিকাহ রেজিস্ট্রারদের লাইসেন্সে উল্লেখ করা নির্ধারিত এলাকা বহাল রাখা এবং কেবল শূন্য এলাকায় নতুন লাইসেন্স দেওয়া। ১৮৮০ সালের কাজী আইনের অধীনে আগের মতো কাজীর সনদ প্রদান এবং ২০০৯ সালের মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা সংশোধন করে লাইসেন্স ও ফি-সংক্রান্ত অসংগতি দূর করা। এ ছাড়া বিয়ে ও তালাক নিবন্ধন ফি যুগোপযোগীভাবে পুনর্নির্ধারণ, নিকাহনামা ও তালাকনামা সংশোধনের ফি এক হাজার টাকা নির্ধারণ এবং বর-কনের বিয়ের বয়সসংক্রান্ত বিধান যুগোপযোগী করার দাবি জানিয়েছেন তারা।

সংগঠনের নেতাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রশাসনিক ও পেশাগত সমস্যার মুখোমুখি হচ্ছেন নিকাহ রেজিস্ট্রাররা। এসব সমস্যার সমাধান না করে নতুন বিধিমালার উদ্যোগ নেওয়া হচ্ছে। তাদের সঙ্গে আলোচনা ছাড়া নতুন বিধিমালা প্রণয়নের উদ্যোগ গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তারা। স্মারকলিপি গ্রহণ করে দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।

চাঁপাইনবাবগঞ্জে নতুন নিয়োগের প্রতিবাদ

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ও কর্মবিরতি পালন করেন নিকাহ রেজিস্ট্রাররা। সেখানে আইন মন্ত্রণালয়ের কর্ম-অধিক্ষেত্র পুনর্বিন্যাসের উদ্যোগকে অযৌক্তিক ও হঠকারী আখ্যা দিয়ে প্রতিবাদ জানান তারা।

তাদের দাবি, বর্তমানে বিয়ের সংখ্যা কমে যাওয়ায় অনেক কাজী আর্থিক সংকটে রয়েছেন। এমন পরিস্থিতিতে নতুন করে কাজী নিয়োগের সিদ্ধান্ত বাস্তবসম্মত নয়। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

রাজবাড়ী, পঞ্চগড় ও ঝিনাইদহে কর্মসূচি

রাজবাড়ীতেও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন নিকাহ রেজিস্ট্রাররা। তাদের অভিযোগ, সুযোগ-সুবিধা না বাড়িয়ে উল্টো কাজের এলাকা কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। ঐতিহ্যগতভাবে প্রতিটি ইউনিয়নে একজন এবং পৌরসভার প্রতি দুটি ওয়ার্ডে একজন করে কাজী দায়িত্ব পালন করতেন। এখন প্রতি ইউনিয়নে তিনজন কাজী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেন তারা। আগের এলাকাভিত্তিক নিয়ম বহাল না রাখা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা।

এছাড়াও পঞ্চগড়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান ও কলমবিরতি পালন করেন কাজীরা। বহিরাগতদের হস্তক্ষেপ বন্ধ, ডিজিটাল পদ্ধতিতে কর্ম-অধিক্ষেত্রের সীমানা নির্ধারণ এবং ভুয়া কাজী ও বাল্যবিয়ে প্রতিরোধে প্রশাসনের কঠোর আইনি পদক্ষেপ দাবি করেন তারা।

একই দাবিতে ঝিনাইদহেও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ও কলমবিরতি পালন করেন নিকাহ রেজিস্ট্রাররা। তাদের দাবি, বর্তমানে প্রতিটি ইউনিয়নে একজন করে নিকাহ রেজিস্ট্রার দায়িত্ব পালন করছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি ইউনিয়নে আরও দুজন নিয়োগ দেওয়া হলে একই এলাকায় একাধিক কাজীর মধ্যে প্রতিযোগিতা বাড়বে। এতে পুরোনো ও নতুন উভয় শ্রেণির কাজী আর্থিক সংকটে পড়বেন।

খুলনায় নিবন্ধন ফি বাড়ানোসহ ১০ দাবি

রবিবার খুলনায় ১০ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির জেলা শাখা। তাদের দাবি, বিয়ে ও তালাক নিবন্ধন ফি বাড়ানো, নিকাহ রেজিস্ট্রারদের অবসরের বয়স ৬৭ থেকে বাড়িয়ে ৭৫ বছর করা এবং বর্তমান কর্ম-অধিক্ষেত্র অবসর পর্যন্ত বহাল রাখা।

এ ছাড়া বিয়ে নিবন্ধন ফি প্রতি হাজারে ১৪ টাকার পরিবর্তে ২০ টাকা এবং পাঁচ লাখ টাকার পরবর্তী প্রতি লাখে ১০০ টাকার পরিবর্তে ৩০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে সংগঠনটি। তালাক নিবন্ধন ফি এক হাজার থেকে বাড়িয়ে দুই হাজার টাকা এবং বিয়ের নকলের ফি ৫০ থেকে বাড়িয়ে ৫০০ টাকা করার দাবিও জানিয়েছে তারা। পাশাপাশি নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে ও তালাকের হলফনামা সম্পাদন বন্ধ এবং অনলাইনে বিয়ে ও তালাকনামা সংশোধনের বিধান চালুর দাবি জানিয়েছে সংগঠনটি।

কাজীদের টানা কর্মসূচির কারণে দিনভর বিভিন্ন জেলায় ভোগান্তিতে পড়েন বিয়ে ও তালাক নিবন্ধন সেবা নিতে আসা সাধারণ মানুষ।

পাঁচ দফা দাবিতেনিকাহ রেজিস্ট্রারস্মারকলিপিঅবস্থান কর্মসূচি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য