Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ.লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

গোপালগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১৫:১৯
শেয়ার করুন:
হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ.লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয় খুলেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয় খুলেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রায় দুই বছর পর আজ সোমবার বেলা ১১টার দিকে তারা কার্যালয়টি খুলে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের তিনটি ফটক খুলে সেখানে শপথ নেন।

আজ বেলা ১১টার দিকে নিষিদ্ধ টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি শেখ ইফতি জামান পল্লবের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মিছিলটি উপজেলা থেকে বের হয়ে প্রথমে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে যায়। সেখানে কার্যালয়ের দরজা খুলে পতাকা উত্তোলন ও বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। পরে তারা বঙ্গবন্ধুর সমাধিসৌধে গিয়ে তিনটি ফটক খুলে দেন এবং শপথ নেন।

শপথে নেতাকর্মীরা অঙ্গীকার করেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত তাদের আন্দোলন-সংগ্রাম চলবে। তাকে দেশে ফিরিয়ে আনতে রাজপথে সক্রিয় থাকার কথাও জানান তারা।

সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে প্রবেশ করে নেতাকর্মীরাশেখ ইফতি জামান পল্লব বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যেই তারা একত্রিত হয়ে দলীয় কার্যালয় খুলেছেন, যাতে নেতাকর্মীরা সেখানে বসতে পারেন। বঙ্গবন্ধুর সমাধিসৌধ শুধু আওয়ামী লীগের সম্পদ নয়, এটি সারা দেশের সম্পদ।

তার অভিযোগ, প্রশাসনের মাধ্যমে সমাধিসৌধ ও উপজেলা আওয়ামী লীগের কার্যালয় বন্ধ করে রাখা হয়েছিল। এখন থেকে সমাধিসৌধ ও দলীয় কার্যালয় সবার জন্য উন্মুক্ত থাকবে। টুঙ্গিপাড়া থেকেই সারা দেশে আন্দোলন শুরু হবে বলেও দাবি করেন তিনি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে প্রবেশ করে শ্রদ্ধা নিবেদন করছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।এ বিষয়ে জানতে পুলিশের ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

২০২৪ সালের ৭ আগস্ট সর্বশেষ বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছিলেন গোপালগঞ্জ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেদিনও তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়েছিলেন।

এর আগে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও দাঙ্গা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সংখ্যক আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) মোতায়েন করা হয়েছে।

তার আগে গতকাল রবিবার লগি-বৈঠা হাতে গোপালগঞ্জ জেলা শহরে মিছিল ও মহড়া দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, পুলিশের ব্যারিকেড ভেঙে সকাল থেকে প্রকাশ্যে শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন তারা। ভাঙচুর করা হয় একটি সুপারশপের কাচ। কয়েকটি স্থানে টায়ারে আগুনও দেওয়া হয়। কর্মসূচি ঘিরে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় অধিকাংশ দোকানপাট।

বিক্ষোভকারীরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ করেন। এ ছাড়া শহরের লঞ্চঘাট এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভ এবং এফএনএফ সুপার শপের কাচ ভাঙচুর করেন তারা। গোপালগঞ্জ সরকারি কলেজের নামফলক ভেঙে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা ব্যানার টানানো হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর কলেজটির নাম পরিবর্তন করে ‘গোপালগঞ্জ সরকারি কলেজ’ রাখা হয়েছিল।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাসি চত্বরের ব্যানার সরিয়ে সেখানে ‘মুক্তিযোদ্ধা চত্বর’ লেখা ব্যানার লাগনে হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও দলের পক্ষে বিভিন্ন স্লোগান দেন তারা।

দুপুর ১টার দিকে মিছিলকারীরা শহর ছাড়তে শুরু করেন। বেলা দেড়টার দিকে শহরের পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে। খুলতে শুরু করে কিছু দোকানপাট। রিকশা ও ভ্যান চলাচলও শুরু হয়।

সেদিন বিকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল। আজ সোমবার ১০ প্লাটুন বিজিবি মোতায়েনের খবর জানাল বাহিনীটি।

আরও পড়ুন

লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

১৬ নভেম্বর ২০২৬


গোপালগঞ্জটুঙ্গিপাড়াবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসমাধিআওয়ামী লীগ নেতাকর্মী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ