সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয় খুলেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রায় দুই বছর পর আজ সোমবার বেলা ১১টার দিকে তারা কার্যালয়টি খুলে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের তিনটি ফটক খুলে সেখানে শপথ নেন।আজ বেলা ১১টার দিকে নিষিদ্ধ টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি শেখ ইফতি জামান পল্লবের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, মিছিলটি উপজেলা থেকে বের হয়ে প্রথমে উপ...