Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

  • দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন
  • টহলে বিজিবির ১০ প্লাটুন
গোপালগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১৮:১৮
শেয়ার করুন:
গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

সোমবার বিকালে শহরের লঞ্চঘাট এলাকায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে কথা বলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান। ছবি: আগামীর সময়

গোপালগঞ্জে গতকাল রবিবারের সহিংসতা ও নাশকতার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলায় পুলিশ, বিজিবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও রিজার্ভ রেঞ্জ ফোর্সের (আরআরএফ) সদস্যরা মোতায়েন রয়েছেন। সরকারি সম্পত্তি ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান।

সোমবার বিকাল সাড়ে চারটার দিকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেছেন।

ডিআইজি বললেন, জনশৃঙ্খলা রক্ষা এবং সরকারি সম্পত্তি ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সোমবার সকাল থেকে পুলিশ, এপিবিএন, আরআরএফ ও বিজিবি সম্মিলিতভাবে কাজ করছে। পুলিশের প্রায় দুই হাজার সদস্য ও কর্মকর্তা মোতায়েন রয়েছেন। এ ছাড়া অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারাও দায়িত্ব পালন করছেন।

নিরাপত্তাব্যবস্থার বিষয়ে মোস্তাফিজুর রহমানের দাবি, গোপালগঞ্জে জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলার ৬৭ কিলোমিটার মহাসড়কে ক্রস পেট্রোলসহ নিরাপত্তা জোরদার করা হয়েছে। গোপালগঞ্জ পৌরসভা এবং চারটি উপজেলাতেও নিরাপত্তাব্যবস্থা রয়েছে। সরকারি সম্পত্তি ও জানমালের নিরাপত্তা দিতে পুলিশ প্রস্তুত রয়েছে।

রবিবারের সহিংসতার ঘটনায় গ্রেপ্তারের বিষয়ে ডিআইজি জানালেন, এ ঘটনায় মামলা-সংক্রান্ত কার্যক্রম চলমান রয়েছে। গতকাল থেকে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা ঘটনার সঙ্গে জড়িত। তবে নিরপরাধ কাউকে গ্রেপ্তার করা হবে না। জনজীবন স্বাভাবিক করা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

আগামী ১৯ নভেম্বর সারা দেশে লকডাউন কর্মসূচি ঘিরে নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বললেন, যেকোনো কর্মসূচি বিবেচনায় নিয়ে পুলিশ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করবে। ওই দিনের সম্ভাব্য ঝুঁকি পর্যালোচনা করে পর্যাপ্ত কর্মকর্তা ও সদস্য মোতায়েন করা হবে। এ ক্ষেত্রে বিজিবিও দায়িত্ব পালন করবে। আইনবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা অব্যাহত রাখবে।

ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন

রবিবার দিনভর সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনার পর সোমবার গোপালগঞ্জের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। সকাল থেকে প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হতে শুরু করেন মানুষ। শহরের সড়কে রিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচল করতে দেখা গেছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকায় শিক্ষার্থীরাও নিজ নিজ গন্তব্যে গেছে। খুলেছে শহরের অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান।

তবে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক পুরোপুরি কাটেনি। সোমবার জেলার কোথাও নতুন করে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ বিভাগ জানিয়েছে, গোপালগঞ্জে বডি ওর্ন ক্যামেরাসহ বিজিবির ১০ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। সোমবার সকাল থেকে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল দিচ্ছেন। বিজিবির পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। শহরে টহল দিচ্ছেন বিশেষায়িত নিরাপত্তা বাহিনীর সদস্যরাও।

যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও নাশকতা এড়াতে জেলা শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সড়কে টহল দিচ্ছে বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে রবিবার সকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ রয়েছে।

উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং তিন থানার ওসিকে বদলি করা হয়েছে।

ডিআইজিগোপালগঞ্জপুলিশআওয়ামী লীগনিরাপত্তা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি