Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

কর্মসংস্থান

৫০ কোটির আইটি সেন্টার এখন নিজেই ‘বেকার’
৫০ কোটির আইটি সেন্টার এখন নিজেই ‘বেকার’
কথা ছিল দক্ষ জনশক্তি তৈরি হবে, একই ছাদের নিচে প্রশিক্ষণ শেষে মিলবে কর্মসংস্থানও। কিন্তু সেই স্বপ্ন এখনো অধরা। চট্টগ্রামের চান্দগাঁওয়ে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ‘আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার’ নিজেই এখন বেকার (অকেজো)। নির্মাণকাজ শেষ হওয়ার দুই বছর পেরিয়ে গেলেও প্রতিশ্রুতি অনুযায়ী এখনো কোনো কার্যক্রম শুরু হয়নি। প্রকল্পের প্রাথমিক লক্ষ্যমাত্রা অনুযায়ী, এই সেন্টারের মাধ্যমে অন্তত দুই হাজার তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলার কথা ছিল। ভবনটি ফেলে রাখার কারণ জানতে চাইলে প্রকল্পের বর্তম...
চট্টগ্রাম•২৯ মিনিট আগে
এইচএসসি পাসে আবুল খায়েরে চাকরি, লাগবে না অভিজ্ঞতা
এইচএসসি পাসে আবুল খায়েরে চাকরি, লাগবে না অভিজ্ঞতা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ। প্রতিষ্ঠানটিতে সেলস রিপ্রেজেন্টেটিভ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১৪ নভেম্বর প্রকাশিত হয় এই নিয়োগ বিজ্ঞপ্তি। অভিজ্ঞতা ছাড়াও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।পদের নাম: সেলস রিপ্রেজেন্টেটিভ।পদসংখ্যা: নির্ধারিত নয়।শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি।অন্যান্য যোগ্যতা: সেলস অ্যান্ড মার্কেটিংয়ে কাজের দক্ষতা থাকতে হবে।অভিজ্ঞতা: তবে অভিজ্ঞতার প্রয়োজন নেই।চাকরির ধরন: ফুলটাইম।কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে।প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভ...
চাকরি•প্রায় ১৮ ঘণ্টা আগে
ভবিষ্যৎ গড়তে আগে নিজেকে চিনুন
ভবিষ্যৎ গড়তে আগে নিজেকে চিনুন
এইচএসসি পাসের পর বিশ্ববিদ্যালয়ে ভর্তির সিদ্ধান্ত নেওয়া শিক্ষার্থীদের জীবনের গুরুত্বপূর্ণ এক বাঁক। পছন্দের বিষয় বাছাই ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে পরামর্শ দিয়েছেন গ্লোবাল লিডারশিপ ট্রেইনার ও ক্যারিয়ার কোচ কাজী এম আহমেদ। সাক্ষাৎকার নিয়েছেন স্বর্ণা রায়  বিষয় নির্বাচন ও ভবিষ্যৎ পেশার মধ্যে কতটা সম্পর্ক থাকা প্রয়োজন? এ দুটোতে যথাসম্ভব সামঞ্জস্য থাকা উচিত। একজন শিক্ষার্থী যদি আগে থেকেই জানেন, তিনি কম্পিউটার সায়েন্সে পড়তে এবং ভবিষ্যতে সেই ক্ষেত্রেই কাজ করতে চান, তাহলে তার বিষয় নির্বাচন সেই...
ক্যারিয়ার ক্লাব•২ দিন আগে
মেঘনাপাড়ে ২৫ হাজার কর্মসংস্থানের হাতছানি
নরসিংদী ইকোনমিক জোন ● মেঘনাপাড়ে ২৫ হাজার কর্মসংস্থানের হাতছানি
নরসিংদীর রায়পুরা উপজেলার মেঘনা নদীর তীর ঘেঁষে গড়ে উঠছে নরসিংদী ইকোনমিক জোন (বিশেষ অর্থনৈতিক অঞ্চল)। প্রায় এক হাজার একর জমির এ বিশেষ অর্থনৈতিক অঞ্চলটি পূর্ণাঙ্গভাবে চালু হলে সৃষ্টি হবে প্রায় ২৫ হাজার কর্মসংস্থান। মেঘনা গ্রুপের প্রকল্পটি আমূল পাল্টে দেবে রায়পুরা তথা নরসিংদীর আর্থসামাজিক চিত্র ও মানুষের জীবনযাত্রার মান। পুরো দেশের অর্থনীতির পালে হাওয়া দেবে মেঘনাপাড়ের এ অর্থনৈতিক অঞ্চলটি। তবে এ প্রকল্পের কারণে মেঘনা নদীর জীববৈচিত্র্য, মৎস্যসম্পদ ও স্থানীয় পরিবেশের যাতে কোনো ক্ষতি না হয়, সে বি...
জাতীয়•২ দিন আগে
এক্সিকিউটিভ পদে নিয়োগ দেবে নভোএয়ার, স্নাতক পাসে আবেদন
এক্সিকিউটিভ পদে নিয়োগ দেবে নভোএয়ার, স্নাতক পাসে আবেদন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। প্রতিষ্ঠানটিতে সিনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১১ নভেম্বর প্রকাশিত হয় এই নিয়োগ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ, (ইন্টারনাল অডিট অ্যান্ড ইন্সপেকশন)।পদসংখ্যা: নির্ধারিত নয়।শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর অথবা এম.কম/ এমবিএ ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া প্রার্থীদের মাইক্রোসফট অফিসে (এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্ট) দক্ষ হতে হবে।...
নিয়োগ•৩ দিন আগে
এআই কি আনবে দুর্বিষহ ভবিষ্যৎ
এআই কি আনবে দুর্বিষহ ভবিষ্যৎ
কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের প্রতিদিনের কাজ অনেক সহজ করেছে। বিপরীতে কর্মসংস্থান ও আর্থিক খাতের নিরাপত্তায়ও সৃষ্টি করছে হুমকি। অনেকেই ভাবছেন, এআই ডিস্টোপিয়ার যুগ হয়তো শুরু। লিখেছেন শুভ রহমান মধ্যপ্রাচ্যের আকাশে তখন যুদ্ধবিমানের আনাগোনা। ইরানের সঙ্গে সংঘাতের উত্তেজনায় পুরো অঞ্চল টানটান। এমন সময় মার্কিন সামরিক বাহিনীর গোয়েন্দা বিভাগে পৌঁছাল একটি উদ্বেগজনক প্রতিবেদন। তাতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য দিয়ে যাতায়াত করা একটি চীনা জাহাজে পারমাণবিক অস্ত্র কর্মসূচির গুরুত্বপূর্ণ উপাদান বহন করা হচ্ছে।...
বিজ্ঞান+প্রযুক্তি•৬ দিন আগে
গুলশান অফিসে কর্মী নেবে মেঘনা গ্রুপ, নেই বয়সসীমা
গুলশান অফিসে কর্মী নেবে মেঘনা গ্রুপ, নেই বয়সসীমা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। বাণিজ্যিক প্রতিষ্ঠানটিতে ম্যানেজার/সিনিয়র ম্যানেজার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ৮ নভেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।পদের নাম: ম্যানেজার/সিনিয়র ম্যানেজার (সেলস অ্যাডমিন-মেঘনা রি-রোলিং স্টিল মিলস লিমিটেড)।পদসংখ্যা: নির্ধারিত নয়।শিক্ষাগত যোগ্যতা: এমবিএ ডিগ্রি।অন্যান্য যোগ্যতা: সেলস অপারেশন, অর্ডার ম্যানেজমেন্ট, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ডিস্ট্রিবিউশন এবং বাণিজ্যিক নথিপত্র সংক্রান্ত বিষয়ে জ্ঞান থাকতে হবে।অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছরের...
নিয়োগ•৭ দিন আগে
শিল্প উৎপাদন ও অবকাঠামো নির্মাণে গতি কমছে
শিল্প উৎপাদন ও অবকাঠামো নির্মাণে গতি কমছে
টানা দুই মাস সংকোচনের পর অক্টোবরে সম্প্রসারণের ধারায় ফিরেছে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড। এ মাসে দেশের সার্বিক পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) ৩ দশমিক ২ পয়েন্ট বেড়ে ৫১ দশমিক ৮-এ দাঁড়িয়েছে। কৃষি, উৎপাদন, নির্মাণ ও সেবা— চারটি প্রধান খাতেই সূচক ৫০-এর ওপরে ওঠায় অর্থনীতিতে পুনরুদ্ধারের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে উৎপাদন, নির্মাণ ও সেবা খাতে নতুন ব্যবসা ও কার্যক্রমের গতি এখনো দুর্বল। গতকাল সোমবার প্রকাশিত অক্টোবর ২০২৬-এর পিএমআই প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডা...
অর্থনীতি•৭ দিন আগে
প্রতিবন্ধীদের কর্মসংস্থানে ব্র্যাক ব্যাংক-বিবিডিএনের অঙ্গীকার
প্রতিবন্ধীদের কর্মসংস্থানে ব্র্যাক ব্যাংক-বিবিডিএনের অঙ্গীকার
প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে নিয়োগ ও ইন্টার্নশিপের প্রতিশ্রুতি দিয়েছে দেশের কয়েকটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের একত্র করে ব্র্যাক ব্যাংক ও বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিজঅ্যাবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) এ উদ্যোগ নিয়েছে। সম্প্রতি ব্র্যাক ব্যাংকের সিএসআর উদ্যোগ ‘অপরাজেয় আমি’-এর আওতায় আয়োজিত সম্মেলনে এসব অঙ্গীকার ঘোষণা করা হয়। সম্মেলনে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন বিশেষ অতিথি ছিলেন। এ ছাড়া ব্র্যাক ব্যা...
করপোরেট কর্নার•৭ দিন আগে
অভিজ্ঞতা ছাড়াই আবুল খায়েরে চাকরি, বেতন ২২ হাজার টাকা
অভিজ্ঞতা ছাড়াই আবুল খায়েরে চাকরি, বেতন ২২ হাজার টাকা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবুল খায়ের গ্রুপ। প্রতিষ্ঠানটিতে প্রাইম অফিসার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ৪ নভেম্বর প্রকাশিত হয় এই নিয়োগ বিজ্ঞপ্তি। অভিজ্ঞতা ছাড়াও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।পদের নাম: প্রাইম অফিসার।পদসংখ্যা: নির্ধারিত নয়।শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।অভিজ্ঞতা: প্রয়োজন নেই।কাজের ধরন: প্রাইম আউটলেট থেকে অ্যাপের মাধ্যমে পণ্যের অর্ডার সংগ্রহ; কোম্পানির দেওয়া লক্ষ্যমাত্রা অর্জন ও বিক্রেতা এবং পরিবেশকের সাথে সুসম্পর্ক বজায় রাখা।চাকরির ধরন: ফুলটা...
নিয়োগ•১০ দিন আগে
কর্মী নেবে আল-আরাফাহ ইসলামী ব্যাংক, কর্মস্থল ঢাকা
কর্মী নেবে আল-আরাফাহ ইসলামী ব্যাংক, কর্মস্থল ঢাকা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি। বেসরকারি খাতের ইসলামী শরিয়াভিত্তিক বাণিজ্যিক ব্যাংকটির রিটেল আইআরএম (ইও-এসপিও) বিভাগের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ৪ নভেম্বর প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি।পদের নাম: অ্যানালিস্ট, হোম ইনভেস্টমেন্ট।বিভাগ: রিটেল আইআরএম (ইও-এসপিও)।পদসংখ্যা: নির্ধারিত নয়।শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি অথবা বিবিএ/এমবিএ ডিগ্রি।অন্যান্য যোগ্যতা: বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে জ্ঞান। কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে।চাকরির ধরন: ফুলটাইম।ক...
নিয়োগ•১১ দিন আগে
১৫ কর্মী নেবে কৃষি তথ্য সার্ভিস, বেতন ১৪তম গ্রেড থেকে
১৫ কর্মী নেবে কৃষি তথ্য সার্ভিস, বেতন ১৪তম গ্রেড থেকে
কৃষি তথ্য সার্ভিসের রাজস্বখাতভুক্ত শূন্য পদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ৬ ক্যাটাগরির শূন্য পদে ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ৩ নভেম্বর প্রকাশিত হয় এই নিয়োগ বিজ্ঞপ্তি। আগামী ১০ নভেম্বর থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া।পদের নাম: সহকারী প্রদর্শনী বিশেষজ্ঞ।পদ সংখ্যা: ১টি।শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাসসহ শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ফাইন/কমার্শিয়াল আর্টস সনদ থাকতে হবে।বেতন: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪।পদের নাম: অডিও ভিস্যুয়েল ইউনিট অপারেটর।পদ সংখ্যা: ৪টি।শিক্ষাগত যোগ্যতা: এসএসসি...
নিয়োগ•১২ দিন আগে
৪৯ কোটির বন্দর এখন গোচারণ ভূমি
৪৯ কোটির বন্দর এখন গোচারণ ভূমি
যেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শত মানুষের কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যের সুযোগ সৃষ্টি হওয়ার কথা, সেই প্রতিষ্ঠান এখন সুনসান। অর্ধশত কোটি টাকা ব্যয়ে নির্মিত অবকাঠামো পড়ে আছে অবহেলায়। ঘাস খাচ্ছে গরু-ছাগল, ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে ভবন ও সড়ক। বলা হচ্ছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা স্থলবন্দরের কথা। প্রয়োজনীয় সুযোগ-সুবিধা গড়ে তোলা হলেও চালু হয়নি এর কার্যক্রম। ফলে বিপুল বিনিয়োগের সুফল মিলছে না। উল্টো বেতন, নিরাপত্তা ও বিদ্যুৎ বিল বাবদ মাসে ব্যয় হচ্ছে ২-৩ লাখ টাকা। ভারতের ত্রিপুরা রাজ্যের পাকসুড়ায় প্...
অর্থনীতি•১২ দিন আগে
বাঁচাতে হবে পোশাক শিল্প
বাঁচাতে হবে পোশাক শিল্প
দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাকশিল্পের হাত ধরেই বিশ্ববাজারে বাংলাদেশ পরিচিতি পেয়েছে। বিপুল বৈদেশিক মুদ্রা অর্জনসহ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে লাখ লাখ মানুষের। পরিতাপের বিষয়— যে শ্রমিকের ঘাম, শ্রম ও দক্ষতায় এ শিল্প আজ দেশের রপ্তানি আয়ের প্রধান উৎসে পরিণত হয়েছে, সেই শ্রমিককেই নিজের ন্যায্য মজুরির দাবিতে রাজপথে নামতে হচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, আন্দোলনে সংঘর্ষ, ধরপাকড়, কারখানা বন্ধ এবং একজন শ্রমিকের প্রাণহানির ঘটনা পর্যন্ত হয়েছে। এসব ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। গত...
সম্পাদকীয়•১২ দিন আগে
কর্মক্ষমদের কাজ দিতে পারছে না বাংলাদেশ
কর্মক্ষমদের কাজ দিতে পারছে না বাংলাদেশ
দেশে বিশাল কর্মক্ষম জনগোষ্ঠী রয়েছে। কিন্তু ধীরগতিতে কর্মসংস্থান সৃষ্টি, শ্রম খাতে নারীদের কম অংশগ্রহণ ও দক্ষতার ঘাটতির কারণে নেওয়া যাচ্ছে না অনুকূল জনমিতির সুবিধা। এতে ব্যর্থ হচ্ছে উচ্চ উৎপাদন লক্ষ্যমাত্রা ও প্রবৃদ্ধি অর্জন। বিশ্বব্যাংকের ২০২৬ সালের ‘ডেমোগ্রাফিক চেঞ্জ ইন সাউথ এশিয়া: ফ্রম টেলউইন্ডস টু হেডউইন্ডস ফর ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রতিবেদনে উঠে এসেছে এ চিত্র। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে প্রকাশ করা হয় প্রতিবেদনটি। এতে বলা হয়েছে, বাংলাদেশের কর্মক্ষম জনগোষ্ঠীর অনুপাত ২০৪৫ সালে সর্বোচ্চ...
জাতীয়•১৩ দিন আগে
দিনে ২০ লাখ টাকার জলপাই বেচাকেনা
দিনে ২০ লাখ টাকার জলপাই বেচাকেনা
পঞ্চগড়ের দেবীগঞ্জে দেশের বৃহত্তম জলপাইয়ের হাটে প্রতিদিন বেচাকেনা হচ্ছে গড়ে ২০ লাখ টাকা পর্যন্ত। মৌসুম জুড়ে প্রায় ছয় হাজার টন জলপাই কেনাবেচা হয় এ হাটে। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে পঞ্চগড়সহ আশপাশের জেলার জলপাই। আর এই জলপাইয়ের বাণিজ্য ঘিরে প্রতি বছর তিন মাস কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে প্রায় ৫০০ শ্রমিকের। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন ৫০ থেকে ৭০ টন জলপাই আমদানি হয় দেশের বৃহত্তম এ হাটে। প্রতিদিন লেনদেন হয় ১৫-২০ লাখ টাকা। দেশের আচার ও তেল প্রস্তুত...
বাণিজ্য•১৩ দিন আগে
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটির আমদানি ও রপ্তানি কার্যক্রম বিভাগের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১ নভেম্বর প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি।পদের নাম: অ্যাসোসিয়েট/অ্যাসোসিয়েট ম্যানেজার, (আমদানি ও রপ্তানি কার্যক্রম)।পদসংখ্যা: নির্ধারিত নয়।শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।অন্যান্য যোগ্যতা: বাংলাদেশ ব্যাংকের নীতিমালা, আন্তর্জাতিক বাণিজ্য রীতি এবং ট্রেড ফাইন্যান্স কার্যক্রম বিষয়ক জ্ঞান থাকতে হবে।চাকরির ধরন:...
নিয়োগ•১৪ দিন আগে
স্নাতক পাসে নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, লাগবে না অভিজ্ঞতা
স্নাতক পাসে নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, লাগবে না অভিজ্ঞতা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটিতে এমটিও-এক্সপোর্ট পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ৩১ অক্টোবর প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগে নারী প্রার্থীদের আবেদনে উৎসাহিত করা হয়েছে। অভিজ্ঞতা ছাড়াও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।পদের নাম: এমটিও-এক্সপোর্ট।পদ সংখ্যা: ২৫টি।শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিং, ইন্টারন্যাশনাল বিজনেস, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টস, ফাইন্যান্স, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্ত...
নিয়োগ•১৫ দিন আগে
জাতীয় যুব দিবস আজ
জাতীয় যুব দিবস আজ
জাতীয় যুব দিবস আজ। আত্মকর্মসংস্থান এবং তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে প্রতি বছর এ দিবসটি পালন করা হয়। এবারের আয়োজনে চাকরি মেলা, যুব পুরস্কার প্রদানসহ নানা কর্মসূচি রাখা হয়েছে। যুব দিবসে এবারের প্রতিপাদ্য— ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আলাদা আলাদা বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বাণীতে সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ হিসেবে উল্লেখ করেছেন।  তিনি তরুণদের মানসম্মত শিক্ষা, আধুনিক প্রযুক্ত...
জাতীয়•১৬ দিন আগে
ডিরেক্টর পদে এসিআই মোটরসে চাকরি, কর্মস্থল তেজগাঁও
ডিরেক্টর পদে এসিআই মোটরসে চাকরি, কর্মস্থল তেজগাঁও
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই মোটরস লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গতকাল ৩০ অক্টোবর প্রকাশিত হয় এই নিয়োগ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।পদের নাম: ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর।পদসংখ্যা: নির্ধারিত নয়।শিক্ষাগত যোগ্যতা: বিএ ডিগ্রি।অন্যান্য যোগ্যতা: বিশ্বমানের মোবিলিটি সলিউশন (পরিবহন সমাধান) নিয়ে কাজ করার দক্ষতা।অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।চাকরির ধরন: ফুলটাইম।কর্মক্ষেত্র: অফিসে।প্র...
নিয়োগ•১৭ দিন আগে