অভিজ্ঞতা ছাড়াই আবুল খায়েরে চাকরি, বেতন ২২ হাজার টাকা

লোগো
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবুল খায়ের গ্রুপ। প্রতিষ্ঠানটিতে প্রাইম অফিসার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ৪ নভেম্বর প্রকাশিত হয় এই নিয়োগ বিজ্ঞপ্তি। অভিজ্ঞতা ছাড়াও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম: প্রাইম অফিসার।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই।
কাজের ধরন: প্রাইম আউটলেট থেকে অ্যাপের মাধ্যমে পণ্যের অর্ডার সংগ্রহ; কোম্পানির দেওয়া লক্ষ্যমাত্রা অর্জন ও বিক্রেতা এবং পরিবেশকের সাথে সুসম্পর্ক বজায় রাখা।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা: ২২ থেকে ৩৫ বছর।
কর্মস্থল: যেকোনো জায়গায়।
বেতন: ১৫,০০০-২২,০০০ টাকা (মাসিক)। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ-সুবিধা রয়েছে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর, ২০২৬।
সূত্র : বিডিজবস ডটকম





