Agamir Somoy E-Paper
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জলবায়ুকর্মী অপু বিদেশের মঞ্চে
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় এশিয়া

সাক্ষাৎকারে রাখাইনের সাবেক এমপি শোয়ে মং

‘রোহিঙ্গা সংকট মূলত রাজনৈতিক সমস্যা, মানবিক নয়’

সাইখ আল তমাল
সাইখ আল তমাল
agamir somoy
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১৮:০৩
শেয়ার করুন:
‘রোহিঙ্গা সংকট মূলত রাজনৈতিক সমস্যা, মানবিক নয়’

রাখাইনের বুথিয়াডং শহরের সাবেক এমপি শোয়ে মং। ছবি: ফেসবুক থেকে

উ শোয়ে মং (ইসলামিক নাম আব্দুল রাজাক) রাখাইনের বুথিয়াডং শহরে ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত সংসদ সদস্য (নিম্ন কক্ষ) ছিলেন। সেনাবাহিনীর প্রক্সি দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সদস্য ছিলেন তিনি। কিন্তু ২০১৫ সালের নির্বাচনে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি। বর্তমানে তিনি আরাকান ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং আরাকান রোহিঙ্গা ন্যাশনাল কংগ্রেসের চেয়ারপারসন। এ ছাড়া তিনি আসিয়ান পার্লামেন্টারিয়ানস ফর হিউম্যান রাইটসের পরিচালনা পর্ষদের সদস্য এবং ইন্টারন্যাশনাল পার্লামেন্টারিয়ানস ফর ফ্রিডম অব রিলিজিয়ন অর বিলিফের সহপ্রতিষ্ঠাতা। ইমেইলে তার সাক্ষাৎকারটি নিয়েছেন আগামীর সময়ের সাইখ আল তমাল।

প্রশ্ন: রোহিঙ্গাদের জাতিগত পরিচয় বিসর্জন না দিলে জান্তা তাদের নাগরিকত্ব দিতে নারাজ। আরাকান আর্মির ‘ওয়ে অব রাখিতা’ নীতিতেও তাদের স্বীকৃতি নেই। এই অচলাবস্থার মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিত করার বাস্তবসম্মত পথ কী?

শোয়ে মং: রোহিঙ্গা সংকট শুধু শরণার্থী বা পরিচয়সংকট নয়, এটি মূলত রাজনৈতিক সমস্যা। আরাকানে রোহিঙ্গাদের জাতিগত পরিচয় অস্বীকার করে ‘বাঙালি’ হিসেবে চিহ্নিত করার মাধ্যমে তাদের নাগরিকত্ব ও অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এই সংকট নিরসনে বাংলাদেশকে শুধু ত্রাণ বা শরণার্থী ব্যবস্থাপনায় সীমাবদ্ধ না থেকে জোরালো কূটনৈতিক নেতৃত্ব দিতে হবে। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইইউ, আসিয়ান, চীন ও ভারতের মতো প্রভাবশালী অংশীদারদের নিয়ে একটি সমন্বিত আন্তর্জাতিক কাঠামো তৈরি করা জরুরি। একই সঙ্গে আরাকান আর্মির (এএ) ভূখণ্ড নিয়ন্ত্রণ ও রোহিঙ্গাদের প্রতি তাদের আচরণ বিবেচনায় নিতে হবে। টেকসই প্রত্যাবাসনের জন্য রোহিঙ্গাদের নিজস্ব পরিচয়, পূর্ণ নাগরিকত্ব, সমান অধিকার, নিরাপত্তা এবং অর্থপূর্ণ রাজনৈতিক প্রতিনিধিত্বের স্বীকৃতি আদায়ে বাংলাদেশকে দৃঢ় অবস্থান নিতে হবে। এ ছাড়া প্রতিটি আলোচনায় রোহিঙ্গাদের নিজস্ব প্রতিনিধিত্ব এবং আন্তর্জাতিকভাবে সুরক্ষিত অঞ্চলসহ বিশ্বাসযোগ্য পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া আবশ্যক।

প্রশ্ন: অতীতে আসিয়ানের নিষ্ক্রিয় ভূমিকার সমালোচনা করেছেন। আসিয়ানের অভ্যন্তরীণ বিভাজনের কারণে নিষ্ক্রিয়তা কাটিয়ে কার্যকর পদক্ষেপ নিতে বাংলাদেশ ও প্রতিবেশী দেশগুলো জোটটির ওপর ঠিক কী ধরনের সমন্বিত কূটনৈতিক চাপ প্রয়োগ করতে পারে?

শোয়ে মং: আসিয়ানের ব্যর্থতা শুধু ঐকমত্যের অভাব নয়, বরং তাদের নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি। পাঁচ দফা ঐকমত্য গ্রহণের পাঁচ বছর পরও মিয়ানমারের সংকট চলছে। এটি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর গুরুতর প্রভাব ফেলছে। একটি আঞ্চলিক কূটনৈতিক জোট গড়ে তুলতে বাংলাদেশকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং আসিয়ানের অন্যান্য সংবেদনশীল সদস্য রাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে। পাশাপাশি, সমন্বিত কূটনৈতিক চাপ বৃদ্ধি এবং শক্তিশালী মানবিক ও জবাবদিহি কাঠামো সমর্থন করার জন্য যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, চীন ও ভারতের সঙ্গেও যোগাযোগ বাড়াতে হবে।

প্রশ্ন: রাখাইনে জান্তার পাশাপাশি আরাকান আর্মিও প্রভাবশালী। এ রাজ্যের সন্তান হিসেবে বর্তমান ভূরাজনীতিকে কীভাবে মূল্যায়ন করছেন? এই রক্তক্ষয়ী সংঘাতে কোন পদক্ষেপগুলো প্রাধান্য দেওয়া উচিত? বাংলাদেশের ভূমিকা কী হতে পারে?

শোয়ে মং: আরাকানে চলমান বিমান হামলা, সশস্ত্র সংঘাত ও নিষেধাজ্ঞার কারণে সাধারণ মানুষ চরম দুর্দশার মধ্যে রয়েছে। শুধু ভূখণ্ডের নিয়ন্ত্রণ পরিবর্তন নয়, শান্তি প্রতিষ্ঠায় শাসনপদ্ধতিতেও পরিবর্তন আনা জরুরি। এ সংকট সমাধানের প্রধান উপায়গুলো হলো বেসামরিক নাগরিকদের ওপর হামলা অবিলম্বে বন্ধ করা, নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা নিশ্চিত করা এবং যেখানে সম্ভব আন্তর্জাতিকভাবে পর্যবেক্ষিত সেফ জোন গড়ে তোলা। এর পাশাপাশি রোহিঙ্গা, রাখাইনসহ সব সম্প্রদায়ের অংশগ্রহণে রাজনৈতিক আলোচনার মাধ্যমে সমান অধিকার, নাগরিকত্ব ও অংশীদারত্বমূলক শাসনব্যবস্থা নিশ্চিত করতে হবে। রোহিঙ্গাদের স্বেচ্ছামূলক, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য জাতিসংঘ, পশ্চিমা বিশ্ব, চীন, ভারত ও আসিয়ানের সঙ্গে যৌথভাবে একটি আন্তর্জাতিকভাবে পর্যবেক্ষিত পরিকল্পনা তৈরি করতে হবে এবং এই পুরো কূটনৈতিক উদ্যোগে বাংলাদেশকেই নেতৃত্ব দিতে হবে।

শোয়ে মং। ছবি: ফেসবুক থেকেপ্রশ্ন: জান্তাবিরোধী বেসামরিক রাজনৈতিক জোট, নাগরিক সমাজ কিংবা আঞ্চলিক ফোরামগুলোয় কি রোহিঙ্গাদের জাতিগত পরিচয় ও মৌলিক নাগরিক অধিকারের স্বীকৃতি নিয়ে কোনো অর্থপূর্ণ আলোচনা আদৌ হচ্ছে?

শোয়ে মং: হ্যাঁ, কিছু অগ্রগতি হয়েছে। এনইউজি এবং বেশ কিছু সুশীল সমাজ গোষ্ঠী প্রকাশ্যে রোহিঙ্গাদের স্বীকৃতি দিয়েছে। তবে বিবৃতিতে স্বীকৃতি দেওয়া আর রাজনৈতিক প্রতিশ্রুতিতে কাজ হবে না। প্রকৃত সংলাপে অবশ্যই রোহিঙ্গা প্রতিনিধিদের রাখতে হবে এবং নাগরিকত্ব, সমান অধিকার, রাজনৈতিক প্রতিনিধিত্ব ও স্বায়ত্তশাসনের বিষয়ে স্পষ্ট প্রতিশ্রুতি দিতে হবে। এ ছাড়া শুধু সংলাপের মাধ্যমে এর সমাধান হবে না।

প্রশ্ন: জান্তার পতন ঘটিয়ে রোহিঙ্গাদের অধিকারসহ প্রত্যাবসনের প্রতিশ্রুতি দিয়েছে এনইউজি। এটি কি তাদের মনের কথা, নাকি আন্তর্জাতিক সমর্থন পাওয়ার রাজনৈতিক কৌশল? তাদের কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়েছে?

শোয়ে মং: এনইউজির পক্ষ থেকে রোহিঙ্গা পরিচয়ের স্বীকৃতি ও নাগরিকত্বের প্রতিশ্রুতি ইতিবাচক হলেও তা যথেষ্ট নয়; কারণ মাঠে এর কোনো দৃশ্যমান বা বাস্তবিক প্রমাণ নেই। জান্তাপতনের পরের প্রতিশ্রুতির চেয়ে রোহিঙ্গাদের সুরক্ষায় আজ তারা কী করছে সেটিই আসল। রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব ও নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার স্পষ্ট পরিকল্পনা পেশ করা উচিত। আমি প্রথম দিন থেকেই সিআরপিএইচ বা এনইউজির কাছে রোহিঙ্গাদের জাতিগত গোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়ে আইন পাসের আহ্বান জানিয়েছি। কিন্তু তারা ব্যর্থ।

প্রশ্ন: নতুন প্রজন্মের রোহিঙ্গা তরুণদের উদ্দেশে আপনার বার্তা কী?

শোয়ে মং: ২০১৫ সালের নির্বাচনে বঞ্চিত হওয়ার পরই বুঝেছি শুধু রোহিঙ্গা পরিচয়ের পক্ষে থাকায় নির্বাচিত এমপিও রাজনৈতিক অধিকার হারাতে পারেন। তরুণ রোহিঙ্গাদের বলব নিজের পরিচয়, ইতিহাস কিংবা আরাকানে আপনাদের ন্যায্য অধিকার কখনই বিসর্জন দেবেন না। নিজেদের ভাষা শিখুন, ইতিহাস পড়ুন, প্রবীণদের স্মৃতি ধরে রাখুন এবং শিক্ষা, গবেষণা, লেখালেখি ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে আমাদের কথা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিন। আমরা নতুন কোনো মাতৃভূমি চাচ্ছি না; আমাদের পৈতৃক নিবাস আরাকানে সমান অধিকার ও মর্যাদার সঙ্গেই ন্যায্য জায়গা চাই।

শোয়ে মংরাখাইনমিয়ানমাররোহিঙ্গা সংকট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    জাহাজে বেতন ১৫ লাখ, মেরিনে লাখের নিচে, মিলছে না শিক্ষক

    জাহাজে বেতন ১৫ লাখ, মেরিনে লাখের নিচে, মিলছে না শিক্ষক

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    পাইপলাইনে ছিদ্র করে তেল চুরি, সাবেক ইউপি সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

    পাইপলাইনে ছিদ্র করে তেল চুরি, সাবেক ইউপি সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

    ইসমাইল জবিউল্লাহ আইসিএপিপির ভাইস চেয়ারপারসন নির্বাচিত

    ইসমাইল জবিউল্লাহ আইসিএপিপির ভাইস চেয়ারপারসন নির্বাচিত

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

    এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

    ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের ফোন কেড়ে নিলেন পরীমনি

    ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের ফোন কেড়ে নিলেন পরীমনি

    ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমনি

    ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমনি

    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    ডিএসইর নতুন পরিচালক হুমায়ুন কবির

    ডিএসইর নতুন পরিচালক হুমায়ুন কবির

    সিংগাইরে তিন খুনের দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

    সিংগাইরে তিন খুনের দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড