রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন
আগামীর সময় প্রতিবেদক

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর বারিধারায় বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে বারিধারার ৭ নম্বর রোডের জে ব্লক এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে সন্ধ্যা ৫টা ৫৭ মিনিটে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। অগ্নিনির্বাপণ কার্যক্রম চলছে।



