ডিরেক্টর পদে এসিআই মোটরসে চাকরি, কর্মস্থল তেজগাঁও

এসিআই মোটরস লিমিটেড লোগো
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই মোটরস লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গতকাল ৩০ অক্টোবর প্রকাশিত হয় এই নিয়োগ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম: ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: বিএ ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: বিশ্বমানের মোবিলিটি সলিউশন (পরিবহন সমাধান) নিয়ে কাজ করার দক্ষতা।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা: কমপক্ষে ৪০ বছর।
কর্মস্থল: ঢাকা (তেজগাঁও)।
বেতন: আলোচনা সাপেক্ষে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বছরে ২টি উৎসব বোনাস, পূর্ণকালীন কাজের জন্য কোম্পানির দেওয়া গাড়ি সুবিধা দেওয়া হবে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৪ নভেম্বর, ২০২৬।
সূত্র : বিডিজবস ডটকম





