Agamir Somoy E-Paper
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের বিপদে ছোটেন খলিল
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

তুরাগ তীরে মিলেছে মোটরসাইকেল, তাহসিফের কি না চলছে যাচাই

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১১:৩৯
শেয়ার করুন:
তুরাগ তীরে মিলেছে মোটরসাইকেল, তাহসিফের কি না চলছে যাচাই

কে এম তাহসিফ সাউরি। ছবি : সংগৃহীত

টঙ্গীর পশ্চিম থানার মাজার বস্তি এলাকার তুরাগ নদের তীরে একটি নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল পাওয়া গেছে। এটি মৃত বিমানবাহিনীর কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি কি না, তা যাচাই করছে পুলিশ। নদ থেকে আনুমানিক ৫০ গজ দূরে মাজার বস্তি এলাকায় মোটরসাইকেলটি পাওয়া যায়।

আজ শুক্রবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদরদপ্তরে এসব তথ্য জানিয়েছেন সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পুলিশ সুপার আবু ইউসুফ।

আবু ইউসুফ জানিয়েছেন, বিমানবাহিনীর কর্মকর্তার ঘটনাটি তদন্ত করছে নৌ পুলিশ। ঘটনাটি জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় পিবিআই ছায়া তদন্ত করছে। একই সঙ্গে নৌ পুলিশকে প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে সংস্থাটি।

পুলিশের অন্যান্য ইউনিটের মতো পিবিআইও নৌ পুলিশকে তদন্তকাজে সহযোগিতা করছে। পিবিআইয়ের প্রাপ্ত সবকিছু নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

গত বুধবার বিকেলে তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে উদ্ধার করা হয় তাহসিফ সাউরীর ভাসমান লাশ। তাহসিফ ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণকারী হিসেবে আলোচনায় ছিলেন। অবশ্য তিনি এই তথ্য অস্বীকার করেছিলেন।

ঘটনার তদন্ত অগ্রগতি সম্পর্কে পুলিশ কর্মকর্তা আবু ইউসুফ উল্লেখ করেছেন, ইতোমধ্যে তুরাগ নদীর তীরবর্তী মাজার বস্তি এলাকায় একটি মোটরসাইকেল পাওয়া গেছে। সেটি ভিক্টিমের কি না, তা যাচাই-বাছাই চলছে।

তাহসিফ নিখোঁজ হওয়ার আগে একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে তাকে এক ব্যক্তির সঙ্গে দেখা যায়। পরিবারের সদস্যরা ওই ব্যক্তিকে আহমেদ শাহরিয়ার রেজা দীপ হিসেবে শনাক্ত করেন।

সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের একটি গ্যারেজের সামনে তাহসিফের সঙ্গে ওই ব্যক্তির দেখা হয়। তারা পরস্পরের সঙ্গে হাত মেলানোর পর আলাদা দুটি মোটরসাইকেলে করে সেখান থেকে চলে যান।

সম্পর্কে দীপ তাহসিফের ছোট ভাই বলে জানা যাচ্ছে। সেই দীপকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল বৃহস্পতিবার রাতে হেফাজতে নেয় পিবিআই।

পিবিআইয়ের এই কর্মকর্তা আরও জানিয়েছেন, তারা দুজন একসঙ্গে ছিলেন। কোথায় কোথায় গিয়েছিলেন, সে বিষয়ে দ্বীপের দেওয়া তথ্য যাচাই করা হচ্ছে। তদন্তের স্বার্থে এসব তথ্য মিলিয়ে দেখছে পিবিআই।

গতকাল বৃহস্পতিবার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে তাহসিফের মরদেহের ময়নাতদন্ত হয়। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। জানাজা শেষে গতকালই উত্তরায় তাকে দাফন করা হয়েছে।

আরও পড়ুন

তাহসিফের মৃত্যুর ঘটনায় গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন জামায়াতের

২৯ অক্টোবর ২০২৬


আরও পড়ুন

বন্ধ আই ফোন চার্জ দিতেই জানা যায় তাহসিফের পরিচয়

২৯ অক্টোবর ২০২৬


আরও পড়ুন

‘আই অ্যাম অ্যাট গান পয়েন্ট’- বলেছিলেন তাহসিফ

২৯ অক্টোবর ২০২৬




কে এম তাহসিফ সাউরিমৃত্যুলাশবিমানবাহিনী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘আই অ্যাম অ্যাট গান পয়েন্ট’- বলেছিলেন তাহসিফ

    ‘আই অ্যাম অ্যাট গান পয়েন্ট’- বলেছিলেন তাহসিফ

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    ‘তিনটি গুলির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন’

    ‘তিনটি গুলির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন’

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    নিজ বাসায় আওয়ামী লীগ নেত্রীর লাশ, হদিস মিলছে না দুই মোবাইলের

    নিজ বাসায় আওয়ামী লীগ নেত্রীর লাশ, হদিস মিলছে না দুই মোবাইলের

    সুন্দরবন এখনো আমাদের শেষ ভরসা

    সুন্দরবন এখনো আমাদের শেষ ভরসা

    পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়?

    পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়?

    শেখ হাসিনার পালানোর ভিডিও নিয়ে যা বলেছিলেন তাশরীফ

    শেখ হাসিনার পালানোর ভিডিও নিয়ে যা বলেছিলেন তাশরীফ

    হত্যা করা হয়েছে তাহসিফকে, সন্দেহ বাবার

    হত্যা করা হয়েছে তাহসিফকে, সন্দেহ বাবার

    ৫ বন্ধুর হাতে কতকিছুর সুরক্ষা

    ৫ বন্ধুর হাতে কতকিছুর সুরক্ষা

    ‘রইদ’ এর বদলে জয় চৌধুরীর সিনেমা অস্কারে পাঠানো উচিত, বললেন ইয়াশ

    ‘রইদ’ এর বদলে জয় চৌধুরীর সিনেমা অস্কারে পাঠানো উচিত, বললেন ইয়াশ

    তাহসিফের শরীরে ছিল না আঘাতের চিহ্ন, নাক থেকে বের হচ্ছিল রক্ত

    তাহসিফের শরীরে ছিল না আঘাতের চিহ্ন, নাক থেকে বের হচ্ছিল রক্ত