প্রিয় ৫ বই
- পথের পাঁচালী— বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
- মাতাল তরণী— জাঁ আর্তুর র্যাঁবো
- ছায়াবিহীন— আডেলবার্ট ফন শামিসো, অনুবাদ: সন্দীপন চট্টোপাধ্যায়ৎ
- মাল্যবান— জীবনানন্দ দাশ
- জন্মান্ধ কবিতাগুচ্ছ— আবদুল মান্নান সৈয়দ

গ্রাফিকস: আগামীর সময়
পথের পাঁচালী: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
এ বই আমার দুপুরটা চিরদিনের মতো বদলে দিয়েছিল। কুমিল্লার মোগলটুলি হয়ে গিয়েছিল অনন্ত নিশ্চিন্দিপুর। অপু-দুর্গার সম্মোহনী হাত ধরে মাঠের পাড়ের দূরের দেশে সেই যে পাড়ি জমালাম, ফিরবার তাগাদা এখনো অনুভব করি না। ইন্দির ঠাকুরন-সর্বজয়া-হরিহর-দুর্গা আর অপুর কাছ থেকে দূরে সরে যাওয়া এই মানুষজীবনে সম্ভব না কোনোমতে।
মাতাল তরণী: জাঁ আর্তুর র্যাঁবো
লিরিক প্রস্রাবকারীদের সরাইখানাকে ব্যঙ্গ করে আমার আত্মায় অগীতল ব্যান্ড বাজিয়ে যায় এই কবিতাগুচ্ছ। সুস্থ-স্বাভাবিক ধাপ্পার দুনিয়ায় আমার ভেতরের বিশুদ্ধ বদমাশির ননসেন্সরড প্রকাশ করে চলেন র্যাঁবো। মাতাল এই তরণী আমাকে নিয়ে চলে সে-ই ,



