পথের
পাঁচালী: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
এ বই আমার দুপুরটা
চিরদিনের মতো বদলে দিয়েছিল।
কুমিল্লার মোগলটুলি হয়ে গিয়েছিল অনন্ত
নিশ্চিন্দিপুর। অপু-দুর্গার সম্মোহনী
হাত ধরে মাঠের পাড়ের
দূরের দেশে সেই যে
পাড়ি জমালাম, ফিরবার তাগাদা এখনো অনুভব করি
না। ইন্দির ঠাকুরন-সর্বজয়া-হরিহর-দুর্গা আর অপুর কাছ
থেকে দূরে সরে যাওয়া
এই মানুষজীবনে সম্ভব না কোনোমতে।
মাতাল
তরণী: জাঁ আর্তুর র্যাঁবো
লিরিক
প্রস্রাবকারীদের সরাইখানাকে ব্যঙ্গ করে আমার আত্মায়
অগীতল ব্যান্ড বাজিয়ে যায় এই কবিতাগুচ্ছ।
সুস্থ-স...