আমি ঢাকায় আছি ৩০ বছর। তারপরও প্রতিদিন মনে হয় আমি আসলে অন্য কোথাও বসবাস করি। অথবা আমি কোথাও থাকিই না। কথাগুলো কঠিন মনে হলেও আদতে সহজ। একদম স্পষ্ট হয়ে যাবে একটু পরই।রাস্তার যানজট, অফিসের মিটিং, কাচঘেরা ভবন, মোবাইলের রিংটোন, গাড়ির হর্ন— এসবের ভেতর আমি শুধু একটা শরীর নিয়ে ঘুরি। আমার বাসা ঢাকায়, চাকরি ঢাকায়, সংসার ঢাকায়, কিন্তু আমার ভেতরের মানুষটা যেন রয়ে গেছে একটা ছোট গ্রামে, একটা খালের ধারে, একটা কাঁচামিঠা
আমগাছের ছায়ায়।
তারপরও জীবন যেমন চলে, আমিও চলেছি। মা-বাবা মারা যাওয়ার পরও বছরে একবার, কখ...