Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কাজললেখা

স্লিপিং পিল

আহমেদ খান হীরক
agamir somoy
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০২:৪০
শেয়ার করুন:
স্লিপিং পিল

অলংকরণ: ফারজিন জামান খান

আমি জানি না আমার কী হয়েছে, কিন্তু সবাই বলে আমার কিছু একটা হয়েছে। সবাই বলতে আমার জীবনের মানুষেরা। যদিও আমার জীবনের মানুষদের সংখ্যা নিতান্ত কম। গ্রামে আমার বাবা থাকেন। আমি আব্বা ডাকি তাকে। আমার মেয়ে যেমন আমাকে তুমি ডাকতে পারে, কাঁধে চড়তে পারে, তার সঙ্গে আমার তেমন সম্পর্ক নয়। বলা যায় বেশ একটা ফরমাল সম্পর্ক। আপনি করে বলি এখনো। মাঝে উনি যখন অসুস্থ হয়ে পড়েছিলেন— হঠাৎ করে শরীরে একসঙ্গে ধরা পড়ল চিনি ও রক্তের ঊর্ধ্বচাপ— শহর থেকে ছুটে গেলাম তার কাছে। বেলায় বেলায় চিকিৎসক ও চিকিৎসালয়; তখন ফরমাল থেকে সম্পর্কটা নরমাল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। অটো থেকে নামাতে তার হাত ধরতে হতো। কখনো কখনো বাহু ধরে বসাতাম চেয়ারে। একবার আমার কাঁধে হাত দিলেন উনি। অবিশ্বাস্য সে সময়। একদিন বললেন, আমি এখানেই বসছি, তুই চা খেয়ে আয়!

এই চা খেতে বলাটা আসলে ছেলেকে সিগারেট খেতে দেওয়ার প্রশ্রয়। সেটা ভেবেই কি না, আমি যাইনি। বলেছি, চা খেয়েছি সকালে। এখন খেলে খিদে নষ্ট হয়ে যাবে।

আব্বা কিছুক্ষণ তাকিয়ে খুবই অল্প হেসেছিলেন শুধু। আমার কাছে মনে হলো তখন বরং কোনো এক হিসাব মিলিয়েছিলেন তিনি— কী হিসাব, জানি না!

স্থায়ী রোগ ও চিরস্থায়ী ওষুধ নিয়ে আমাদের চিকিৎসালয় গতায়াত বন্ধ হয়েছিল সেবার। আমিও ফিরে এসেছিলাম। এসে, একটু সুস্থির হতেই ভেবেছিলাম, চিরকাল আমারই মৌন অভিযোগ ছিল যে, বাবার সঙ্গে আমার সম্পর্ক সেই আদিকালের রয়ে গেছে। আপডেট হয়নি। অথচ বাবা আমার যখন সে পথে এক পা বাড়িয়েছিলেন, আমি সঙ্গে সঙ্গে চলে গিয়েছিলাম ব্যাকফুটে। যেহেতু ব্রায়ান লারা নই, ব্যাকফুট থেকে তাই হুক-পুল না করে ধাবিত বলটা শুধু ডাগ করে ছেড়ে দিতে পেরেছি। এর বেশি সম্ভব হয়নি আসলে। এখন সেই না পারা কি পোড়ায় আমাকে?

অথচ পোড়ানোর মতো কত যে না পারা আছে এই জীবনে। আমার মেয়েই তো বলে, বাবা, তুমি পারো না ছবি তুলতে। এই যে দেখো, ক্যামেরাটা এইভাবে ধরো। আর একটু জুম করো বাবা...

মাত্র ১০ বছর বয়স। এতেই এত টনটনে ফটোগ্রাফি জ্ঞান। আমাকে শেখায় হাবিজাবি কত কিছু। বলি, তুমি কি তাহলে ফটোগ্রাফার হবে মা?

মেয়ে ঠোঁট ওল্টায়। এমন কি শ্রাগ করে। এই ভঙ্গি ইউরোপের সিনেমা শিখিয়েছে হয়তো। আমি ভঙ্গিটার সঙ্গে পরিচিত হয়েছিলাম মাসুদ রানা পড়তে গিয়ে। সেখানে বিদেশি চরিত্ররা, কখনো কখনো দেশীয়রাও শ্রাগ করত; জিনিসটা আদতে যে কী, সেও বুঝতে সময় লেগেছিল। তুলি এটা এখন অহরহ করে। যেভাবে তাকে কেউ স্যরি বললেই উত্তর দেয়, ইটস ওকে। থ্যাংকিউ বললেই জানিয়ে দেয় ওয়েলকাম। আমি ওই অবধি যেতে পারিনি এখনো। কখনো যে পারব সে বিশ্বাসও নেই। অনেক কষ্টে স্যরি ও থ্যাংকিউ পর্যন্ত আমার যাওয়া। আব্বা অবশ্য তাও না। লোকটা কাউকে স্যরি বলবে বা ধন্যবাদ, ভাবতেও হাসি আসে আমার। হাসি আসে যখন ভাবি, আমি কাউকে স্যরির পর ইটস ওকে বলছি, কিংবা থ্যাংকসের পর ওয়েলকাম!

তুলি বলে, ফটোগ্রাফার বোরিং বাবা। আমি ইউটিউবার হব।

তাকিয়ে থাকি আমি। ওর বয়সে আমি সম্ভবত রকেট চালাতে চাইতাম। মানুষের স্বপ্ন কি ছোট হয়ে আসছে? নাকি ওরা অনেক বেশি প্র‍্যাকটিকাল? তাও হয়তো না... ওদের নায়ক হয়তো বদলে গেছে। ওদের নায়ক কারা, আমি তাদের চিনি না।

রাতে আজকাল ঘুম হয় না। একেবারেই হয় না। রুনা স্লিপিং পিল খায় অনেক দিন থেকে। সেও হয়তো বছর চারেক। তুলি হওয়ার পর শরীরের ওপর দিয়ে বীভৎস সময় গেছে রুনার। গেছে মনের ওপর দিয়েও। চুল ঝরেছে। হরমোনাল ডিসব্যালান্স হয়েছে। ওজন নিয়ন্ত্রণ হারিয়েছে। ডাক্তার সবকিছুর চিকিৎসা হিসেবে দিয়েছে কয়েকটি ভিটামিন এবং স্লিপিং পিল। সেই পিল খাওয়া ধরেছি আমি। এক দিন পরপর খাই। তাতেও যে ঠিক ঘুমটা আসে, তা নয়।

‘কেন যে ঘুম আসে না?’ কখনো কখনো মনের প্রশ্নটা আওয়াজ পেয়ে যায়। সচকিত তাকিয়েও ফেলি। তাকিয়ে নিই চারদিকে— কেউ কি শুনল?

রুনা শোনে যদিও, উত্তর করে না তবু এ ধরনের প্রশ্ন কয়েক বছর আগে আমাকে করেছে সে। আমিও তখন নিরুত্তর ছিলাম। এমনই নিয়ম হয়ে দাঁড়িয়েছে আমাদের। যোগাযোগ হওয়ার উপকরণ কমেছে। মাঝে মাঝে সম্ভাবনা তৈরি হলেও আমাদের নৈর্ব্যক্তিক অবস্থান সেগুলো দ্রুতই মুছে ফেলতে পারে। আমাদের দুজনের মাঝে অদৃশ্য কিছু আজকাল টের পাই।

এটা কি ছন্দহীনতা? হতে পারে।

পাশাপাশি থেকে এক বিছানায় শুয়ে যোগাযোগহীন থাকার যে কষ্ট সেটার তুলনা হতে পারে স্লিপিং পিল খেয়েও না ঘুমাতে পারার যন্ত্রণার সঙ্গে।

তবে পরক্ষণেই সন্দেহ হয়। সন্দেহ হয় নিজের প্রতিই। আমি কি সত্যিই যন্ত্রণাকাতর? নাকি এই যে আমার যন্ত্রণা হচ্ছে, এটা ভাবতে আমি পছন্দ করি?

আম্মা মারা যাওয়ার পর আব্বার সঙ্গে সপ্তাহে এক দিন করে কথা বলি। সাধারণত শুক্রবার সেটি। আব্বা আমার গলার স্বর শুনে বোঝার চেষ্টা করেন আমি কেমন আছি! এ কাজটা এক সময় আম্মা করতেন। আম্মা বেশিরভাগ সময়েই ধরতে পারতেন মনে কী চলছে আমার। আব্বা পারেন না। বলেন, ঠান্ডা লাগছে নাকি তোর? গলা কেমন ভারী ভারী যে...

‘এমনি আব্বা। ছুটির দিন তো। একটু বেশিক্ষণ শুয়ে ছিলাম...’

‘বেলা করে শুয়ে থাকা কাজের কিছু না। দিন হলো জেগে ওঠার সময়, আর রাত হলো...’

‘জানি আব্বা, রাত ঘুমানোর সময়।’

‘রাতে তাড়াতাড়ি ঘুমাবি। ঘুমের সমস্যা হয় তোর?’

‘না আব্বা।’

‘মনে কোনো চিন্তা না থাকলে বিছানায় শোয়ামাত্র ঘুম আসবে। আমি দশটায় ঘুমাই, একেবারে ফজরে উঠি।’

‘জি।’

‘তুলি কেমন আছে? বেশি মোবাইল যেন না দেখে খেয়াল রাখবি।’

‘জি আব্বা।’

তুলির মোবাইল দেখা অবশ্য আটকানো যায় না। আমার যেমন টিভি দেখা আটকাতে পারত না কেউ। এমনকি আব্বাও। পড়াশোনা শেষ করে সেই যে রাতের খাবার খেতে বসতাম টিভির সামনে, আটটার সংবাদ নিয়ে, তারপর মেঝেতে ঘুমিয়ে না পড়া পর্যন্ত একটানা চলত টিভি দেখা। ছুটির দিন সকালেও বসে থাকতাম বোকাবাক্সের সামনে। আব্বা এমন এমন কথা বলত তখন, মেজাজটাই খিচড়ে যেত! টিভি বেশি দেখলে নাকি মানুষের মগজ ধীরে ধীরে গোবরে বদলে যায়! এমন বোকা বোকা কথা শুনতে কারও ভালো লাগে?

আফসোস হতো তখন আমার খুব। বিশেষত আমার বন্ধুদের বাবাভাগ্য দেখে। তারা কত স্মার্ট! কতই না কেতাদুরস্ত থাকতে পারে। আমার আব্বা খলুই নিয়ে বাজারে যায়। পরনে লুঙ্গি। ঘিয়ে রঙের ঢোলা জামার সঙ্গে তখন গামছাও রাখত কাঁধে। টিভিতে ব্ল্যাক আনোয়ারকে দেখার পর আব্বা গামছা নিয়ে বেরোনো ছেড়েছিলেন, সেও আবার আম্মার হুমকিতে!

আব্বার সঙ্গে আম্মার কেমন সম্পর্ক ছিল? বুঝতে পারতাম না। দেখতাম সারা দিন কথাকাটাকাটি চলছে। আবার আব্বা বাইরে থেকে এলে আম্মা ছুটে গিয়ে খাবার পানিটা, শরবতটা, চা’টা বাড়িয়েও দিচ্ছে!

আমার জন্য কেউ কিছু বাড়িয়ে দেয় না। বাইরে থেকে বাসায় ঢুকি নিজের সঙ্গে থাকা চাবি দিয়ে তালা খুলে। তাতে দরজায় খুটখাট শব্দ হয়। সে শব্দে না রুনা না তুলির ভেতরে কোনো ছন্দপতন বা উদ্দীপনা তৈরি হয়। ঢের সময় এরপর সোফায় বসে থাকি। বারান্দায় সিগারেট জ্বালালে কিছু ধোঁয়া তবু ঘরময় আন্দোলিত হয়।

তুলি ঘুমিয়ে গেলে রুনাকে বলি, এভাবে চলছে না রুনা?

রুনার নিরুত্তর কণ্ঠ— কীভাবে চালাতে চাও বলো?

আমিও আসলে জানি না কীভাবে চালাতে চাই। রুনাও সম্ভবত জানে না কীভাবে চললে সবকিছু স্বাভাবিক হয়ে আসে। আমরা দুজন শুয়ে পড়ি। দুজন দুজনের মতো রিল দেখি কিছুক্ষণ মোবাইলে। কোনো কোনো রিলে দুজনই মুচকি হাসি। রুনা দ্বিতীয়বারের মতো স্লিপিং পিল খায়। আমি খাব কি না, সিদ্ধান্ত নিতে পারি না।

ভোরের দিকে ছোট চাচার ফোনে ঘুম ভাঙে। কেবলই ঘুমিয়েছিলাম বলে মেজাজ চটে যায়। ফোন ধরব না এমন এক সিদ্ধান্তের ভেতর ফোন ধরি। খবরটা খুব বেশি আহত করে না, যতটা করে কেবল আসা ঘুমটা না হওয়াতে। আমি শুয়ে থাকি অনেকক্ষণ। সিলিংয়ে যে ঝুল হয়েছে, তা বুঝতে পারি এ অন্ধকারেও। রুনা বলে, কী হয়েছে?

‘ঝুল হয়েছে। ঘুমাওনি তুমি?’

‘আমার আর স্লিপিং পিলে ঘুম হয় না।’

 

২

আব্বার কবর হয় বাদ আসর। মসজিদের মুসল্লিরা জিয়ারত করেন। মাটি দিয়ে ফিরে আসতে আসতে ছোট চাচা জানান, মহল্লার ওষুধের দোকানে আব্বার কিছু বাকি আছে। সেটা যেন আমি দিয়ে দিই। সঙ্গে থেকে যাওয়া ওষুধগুলো যেন ফেরত দিয়ে দিই। এখন তো ওগুলো আব্বার কোনো কাজে আসবে না।

একটা প্লাস্টিকের বাক্সের ভেতর আব্বা ওষুধ রাখতেন। ভেতরে সুগার আর বিপি কন্ট্রোল। সেগুলো ওঠাতেই দেখি ভেতরে স্লিপিং পিলের পাতা। এক পাতা পুরোটা আছে। অন্য পাতা থেকে দুটো খাওয়া হয়েছে। রুনা আর আমি, আমরা যে পিল খাই, আব্বাও একই পিল খেতেন? ঘুমানোর জন্য? নাইট কোচ ভর্তি লোক। সবাই ঘুমাচ্ছে। আমি ঘুমাচ্ছি না। ফেরার সময় ছোট চাচা বলেছিলেন, মানুষ একা হয়ে গেলে আর ঘুমাতে পারে না। স্লিপিং পিল খেলেও আর পারে না।

আমি স্লিপিং পিল হাতে বসে আছি। এ স্লিপিং পিল নিয়ে রুনা, আব্বা, আমি আমরা কেউই ঘুমাতে পারি না। তবু রাতের পর রাত আমরা খেয়ে যাই। আমরা জানি না, এ ছাড়া আর কীভাবে ঘুমের কাছাকাছি যাওয়া যায়!

স্লিপিং পিলআহমেদ খান হীরকপ্লাস্টিকের বাক্সনাইট কোচমেজাজখুটখাটবোকাবাক্সকাজললেখা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    খায়রুল বাশারের নিষেধাজ্ঞা বহাল

    খায়রুল বাশারের নিষেধাজ্ঞা বহাল

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন