Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিদেশে থেকেও দেশে হাত খুলে দান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

খায়রুল বাশারের নিষেধাজ্ঞা বহাল

  • রিভিউ আবেদন খারিজ
অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪৬
শেয়ার করুন:
খায়রুল বাশারের নিষেধাজ্ঞা বহাল

সাবেক সিআরও মো. খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) মো. খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল রেখেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন করে কোনো প্রতিকার পাননি তিনি। তার করা পুনর্বিবেচনা (রিভিউ) আবেদন খারিজ করে দিয়েছে কমিশন। ফলে শেয়ারবাজার-সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানে দাপ্তরিক পদে দায়িত্ব পালনের অযোগ্যই থাকছেন তিনি।

গত মঙ্গলবার বিএসইসির এনফোর্সমেন্ট বিভাগ থেকে জারি করা এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। কমিশন বলেছে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে নতুন কোনো তথ্য বা যুক্তিসংগত কারণ উপস্থাপন করতে পারেননি খায়রুল বাশার। এ ছাড়া আগের আদেশে কোনো কার্যপদ্ধতিগত ত্রুটি রয়েছে, এমন প্রমাণও দিতে পারেননি তিনি।

বিএসইসি সূত্রে জানা গেছে, এর আগে গত ৩০ জুলাই খায়রুল বাশারের বিরুদ্ধে নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করে কমিশন। ওই আদেশ অনুযায়ী, কোনো স্টক এক্সচেঞ্জ, মার্কেট ইন্টারমিডিয়ারি, তালিকাভুক্ত কোম্পানি কিংবা বিএসইসি নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানে শেয়ারবাজার-সংশ্লিষ্ট কোনো দাপ্তরিক পদে নিয়োগ পাওয়ার যোগ্য নন তিনি। এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য গত ১ সেপ্টেম্বর কমিশনে আবেদন করেন খায়রুল বাশার।

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ২৬ ধারা অনুযায়ী আবেদনটি পর্যালোচনা করে বিএসইসি। কমিশনের পর্যবেক্ষণে বলা হয়েছে, রিভিউ আবেদনে খায়রুল বাশার নতুন কোনো তথ্য উপস্থাপন করতে পারেননি। একই সঙ্গে আগের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় কোনো ত্রুটি ছিল, এমন যুক্তিও দেখাতে ব্যর্থ হয়েছেন তিনি। সংশ্লিষ্ট নথিপত্র, তথ্য-উপাত্ত ও আইন পর্যালোচনা করে নিষেধাজ্ঞা বাতিল বা পরিবর্তনের কোনো যৌক্তিকতা পায়নি কমিশন। ফলে আগের আদেশ বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খায়রুল বাশারের বিরুদ্ধে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত আসে ডিএসইর সিআরও হিসেবে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে। বিশেষ করে ২০২৪ সালে মশিউর সিকিউরিটিজসহ সাতটি ব্রোকারেজ হাউজের পরিদর্শন প্রতিবেদন নির্ধারিত সময়ে বিএসইসিতে জমা দিতে ব্যর্থ হওয়ার বিষয়টি কমিশনের নজরে আসে। এসব প্রতিবেদন সময়মতো জমা না পড়ায় ব্রোকারেজ হাউজগুলোর অনিয়ম শনাক্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া ব্যাহত হয় বলে মনে করে কমিশন।

ডিএসইসিআরওখায়রুল বাশারনিষেধাজ্ঞাবহালরিভিউখারিজবিএসইসি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

    জিয়াউল আহসানকে পৃথিবীতেই ‘পার্সোনা নন গ্রাটা’ করা উচিত

    জিয়াউল আহসানকে পৃথিবীতেই ‘পার্সোনা নন গ্রাটা’ করা উচিত

    পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও

    পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও

    সাত জেলায় নতুন পুলিশ সুপার

    সাত জেলায় নতুন পুলিশ সুপার

    সহজকে সহজে কাজ দিতে ‘কঠিন’ দরপত্র

    সহজকে সহজে কাজ দিতে ‘কঠিন’ দরপত্র