Agamir Somoy E-Paper
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
রোগীর সেবাই সালমানের নেশা
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

সহজকে সহজে কাজ দিতে ‘কঠিন’ দরপত্র

  • সমীক্ষা ছাড়াই যোগ্যতা নির্ধারণ, সহজকে সুবিধা দিতে ১ বছরে ৭০ লাখ টিকিট বিক্রির অভিজ্ঞতার শর্ত
  • সনদ, জনবল ও আর্থিক সক্ষমতায়ও কঠিন শর্ত, থাকতে হবে ২৫ কোটি টাকার সমজাতীয় কাজের অভিজ্ঞতা
  • সহজের কাছে সরকারের পাওনা নিষ্পত্তি হয়নি, রয়েছে টিকিট ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগও
সজিব ঘোষ
সজিব ঘোষ
agamir somoy
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০২:০৬
শেয়ার করুন:
সহজকে সহজে কাজ দিতে ‘কঠিন’ দরপত্র

গ্রাফিকস: আগামীর সময়

রেলওয়ের টিকিট বিক্রির কাজ করছে ‘সহজ-সিনেসিস-ভিনসেন জয়েন্ট ভেঞ্চার’। ট্রেনের অনলাইন টিকিট বিক্রি শুরুই হয় এই প্রতিষ্ঠানের হাত ধরে। সহজের সঙ্গে রেলের বর্তমান চুক্তি শেষ হবে ১৪ ফেব্রুয়ারি। এরই মধ্যে নতুন দরপত্র আহ্বান করেছে রেলওয়ে। নতুন দরপত্রের ধরন, শর্ত ও যোগ্যতা এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে পুরো প্রতিযোগিতায় সহজ সহজভাবেই এগিয়ে থাকে।

দরপত্রে অংশ নিতে হলে গত ১০ বছরের মধ্যে বাংলাদেশে রেলওয়ে বা অন্য কোনো গণপরিবহনের টিকেটিং ব্যবস্থা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। সেই ব্যবস্থায় এক বছরে অন্তত ৭০ লাখ টিকিট বিক্রির রেকর্ড থাকতে হবে, যার অন্তত ৩০ শতাংশ হতে হবে অনলাইনে। বর্তমানে রেলে প্রতিদিন গড়ে দুই লাখ টিকিট বিক্রি হয়, যার অন্তত অর্ধেক অনলাইনে। সব টিকিট বিক্রির দায়িত্বও সহজের কাছে। ফলে সহজের জন্য অভিজ্ঞতার শর্ত পূরণ করা যেখানে প্রায় নিশ্চিত, সেখানে অন্য প্রতিষ্ঠানের পক্ষে এই অভিজ্ঞতা অর্জন করাই কঠিন। এমনকি ৭০ লাখ টিকিট বিক্রির এই শর্ত নির্ধারণে কোনো কারিগরি সমীক্ষা বা বাজার যাচাই করা হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সরকারি কেনাকাটায় স্বচ্ছতা, জবাবদিহি ও প্রতিযোগিতা বাড়াতে নতুন পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর), ২০২৫ কার্যকর করেছে সরকার। বিধিমালায় গুরুত্ব দেওয়া হয়েছে ক্রয়প্রক্রিয়ায় প্রতিযোগিতা ও বাজার বিশ্লেষণের ওপর। অথচ রেলওয়ের এই দরপত্রে এমন সব অভিজ্ঞতা, সনদ ও সক্ষমতার শর্ত জুড়ে দেওয়া হয়েছে, যা সম্ভাব্য প্রতিযোগীদের অংশগ্রহণ সীমিত করতে পারে। অভিযোগ, সহজকে আবারও কাজ পাইয়ে দেওয়ার লক্ষ্যেই প্রতিষ্ঠানটির বিদ্যমান সক্ষমতার সঙ্গে মিল রেখে সাজানো হয়েছে শর্তগুলো।

রেলওয়ে গত ৫ নভেম্বর দরপত্র আহ্বান করে। শর্ত অনুযায়ী, গত ১৫ বছরের মধ্যে অন্তত ২৫ কোটি টাকার একটি সমজাতীয় কাজ সম্পন্ন করার অভিজ্ঞতা, সিএমএমআই লেভেল-৩ সনদ, আইএসও সনদ এবং বিএএসআইএস অথবা বিসিএসের সদস্যপদ বাধ্যতামূলক।

রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন বললেন, ‘যদি অন্য কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে টেন্ডারের শর্ত কঠিন মনে হয়, সেক্ষেত্রে তারা আবেদন করতে পারে। আবেদন পেলে শর্ত সহজ করার ব্যাপারে ব্যবস্থা নিতে পারব।’

আরও পড়ুন

স্কুল-কলেজে সভাপতি হতে স্নাতকের শর্তেও থাকছে ফাঁক

২৪ নভেম্বর ২০২৬

সহজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মালিহা কাদিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। লিখিত বার্তা পাঠানো হলেও জবাব মেলেনি। বার্তায় ‘চলমান টেন্ডারটি সহজকে দেওয়ার জন্য টেন্ডারের শর্ত কঠিন করা হয়েছে’— এমন অভিযোগের বিপরীতে মন্তব্য জানতে চাওয়া হয়। এ ছাড়া প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগে যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি।

তবে আগামীর সময়ের কাছে সহজ লিমিটেডের জেনারেল ম্যানেজার (রেল অপারেশন) মো. শাহরিয়ার পাভেলের নামে লিখিত বক্তব্য পাঠিয়েছে একটি বেসরকারি পিআর প্রতিষ্ঠান। তাতে বলা হয়, রেলওয়ের টিকেটিং সেবার টেন্ডার আহ্বান ও শর্ত নির্ধারণ সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও এখতিয়ারভুক্ত বিষয়। সরকার জনগণের স্বার্থ ও প্রয়োজন বিবেচনায় এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। ফলে এ প্রক্রিয়া নিয়ে কোনো ধরনের মন্তব্য করা সমীচীন নয়। কিন্তু লিখিত এই মন্তব্যের বিপরীতে প্রতিবেদকের সম্পূরক প্রশ্ন করার সুযোগ ছিল না।

রেলওয়ে সূত্র জানায়, বছরে মোট টিকিট বিক্রি প্রায় ৭ কোটি ৩০ লাখ। অনলাইনেই বিক্রি হয় ৩ কোটি ৬৫ লাখ। সেখানে দরপত্রে চাওয়া হয়েছে বছরে মাত্র ৭০ লাখ টিকিট বিক্রির অভিজ্ঞতা, যার অনলাইন অংশ ২১ লাখ। ফলে বর্তমান দায়িত্বে থাকা সহজের জন্য এ শর্ত পূরণ করা কঠিন নয়। কিন্তু অন্য কোনো প্রতিষ্ঠানের একই অভিজ্ঞতা দেখানো প্রায় অসম্ভব।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, রেলে অনলাইন টিকিট বিক্রি শুরু হয় সহজের মাধ্যমে। ফলে গত ১০ বছরে রেলের অনলাইন টিকেটিং পরিচালনার অভিজ্ঞতা অন্য কোনো প্রতিষ্ঠানের নেই। বাস ও বিমান পরিবহনে বিভিন্ন প্রতিষ্ঠান টিকিট বিক্রি করলেও অধিকাংশ বেসরকারি পরিবহন নিজস্ব ব্যবস্থাপনায় টিকিট বিক্রি করে। ফলে একক কোনো প্রতিষ্ঠানের পক্ষে ৭০ লাখ টিকিট বিক্রির অভিজ্ঞতা তৈরি করার সুযোগও সীমিত।

শুধু অভিজ্ঞতার শর্তই নয়, দরপত্রে আরও কয়েকটি যোগ্যতা যুক্ত করা হয়েছে। প্রতিষ্ঠানকে গত তিন অর্থবছরে গড়ে বছরে অন্তত ৫ কোটি টাকা আয় এবং নগদ অর্থ, চলতি মূলধন বা ব্যাংকঋণ সুবিধা মিলিয়ে ১২ কোটি টাকার আর্থিক সক্ষমতা দেখাতে হবে। দরপত্রে ৯০ লাখ টাকার জামানতও নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি শর্ত রয়েছে, ৩৯ ধরনের পদে অভিজ্ঞ জনবল রাখার। এসব পদের মধ্যে রয়েছে প্রজেক্ট ম্যানেজার, সিস্টেম আর্কিটেক্ট, সফটওয়্যার ডেভেলপার, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, ডেটাবেজ, ক্লাউড ইঞ্জিনিয়ারসহ কারিগরি ও ব্যবস্থাপনা কর্মকর্তা। দরপত্রে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব নিরুৎসাহিত করার কথাও বলা হয়েছে। যদিও যৌথ উদ্যোগে দরপত্রে অংশ নেওয়ার সুযোগ রাখা হয়েছে, সেখানেও প্রধান ও অন্য অংশীদারের জন্য শর্ত রয়েছে নির্দিষ্ট অভিজ্ঞতার।

আরও পড়ুন

১৫ হাজার ৭০০ টাকায় মালিকপক্ষ, ২২ হাজারে অনড় শ্রমিকেরা

২৪ নভেম্বর ২০২৬

প্রশ্ন উঠেছে, এতগুলো সনদ, অভিজ্ঞতা ও জনবলের শর্ত নির্ধারণের পেছনে রেলওয়ের কারিগরি মূল্যায়ন কী? বিশেষ করে ৭০ লাখ টিকিট এবং ৩০ শতাংশ অনলাইনে বিক্রির শর্ত কোন সমীক্ষার ভিত্তিতে করা হয়েছে? সূত্রের দাবি, এ পরিমাণ নির্ধারণে কোনো সম্ভাব্যতা সমীক্ষা বা বাজার যাচাই করা হয়নি।

সরকারি ক্রয়প্রক্রিয়ায় প্রতিযোগিতা বাড়ানোর কথা বলা হলেও রেলের এই দরপত্রে এর প্রতিফলন কতটা ঘটেছে, তা নিয়েও প্রশ্ন রয়েছে। পিপিআর, ২০২৫-এর ৬৫ ও ৬৭ বিধিতে দরপত্রদাতার যোগ্যতা নির্ধারণের ক্ষেত্রে নির্দিষ্ট ক্রয়ের প্রকৃতি ও গুণগত চাহিদা বিবেচনার কথা বলা হয়েছে। একই ধরনের প্রকল্পে অভিজ্ঞতা, সম্পন্ন কাজের সংখ্যা ও মূল্য, জনবলের দক্ষতা এবং প্রয়োজনীয় যন্ত্রপাতির সক্ষমতা যাচাইয়ের সুযোগ রয়েছে। তবে যোগ্যতার শর্ত নির্ধারণে ক্রয়কারীকে ক্রয়ের প্রকৃত প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রাখতে হবে।

পিপিআরের ২৪ বিধিতে ভৌতসেবার প্যাকেজ ও ক্রয়পদ্ধতি নির্ধারণের সময় প্রত্যাশিত প্রতিযোগিতা এবং স্থানীয় সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সক্ষমতা বিবেচনার কথা বলা হয়েছে। বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) ভাষ্যেও নতুন বিধিমালার অন্যতম উদ্দেশ্য প্রতিযোগিতা, স্বচ্ছতা ও অর্থের সর্বোত্তম মূল্য নিশ্চিত করা। এই প্রেক্ষাপটে রেলের দরপত্রে এমন অভিজ্ঞতার শর্ত কেন রাখা হলো, যা দেশের অন্য প্রতিষ্ঠানগুলোর পক্ষে পূরণ করা কঠিন।

এদিকে সহজের বিরুদ্ধে চুক্তির শর্ত ভঙ্গ, জরিমানা অনাদায় এবং কারিগরি ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ রয়েছে। সহজ-সিনেসিস-ভিনসেন জেভির কাছে রেলওয়ের পাওনা দাঁড়িয়েছে ৪ কোটি ৩৯ লাখ টাকার বেশি। এর মধ্যে ২০২৫ সালের এপ্রিলে সার্ভার বিপর্যয়ের ঘটনায় ১ কোটি ৩৯ লাখ টাকা জরিমানার উদ্যোগ নেওয়া হলেও দেড় বছরেও তা আদায় হয়নি। নির্ধারিত সময়ে ডিজাস্টার রিকভারি সার্ভার স্থাপন না করায় দৈনিক ২৫ হাজার টাকা হারে জরিমানা করা হলেও তা আদায় করতে পারেনি রেলওয়ে।

পরিবহন অডিট অধিদপ্তরের তথ্যপ্রযুক্তি নিরীক্ষার তথ্য বলছে, সহজের কর্মীদের নিয়ন্ত্রণে ১৬৯টি অ্যাডমিন অ্যাকাউন্ট রয়েছে, যেগুলো দিয়ে টিকিট ব্লক বা ছাড়ার সুযোগ রয়েছে। চুক্তি অনুযায়ী তাদের দায়িত্ব ছিল হার্ডওয়্যার, সফটওয়্যার ও নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ। সিলেট স্টেশনের ড্যাশবোর্ডে সাধারণ যাত্রীদের জন্য টিকিট উন্মুক্ত হওয়ার এক থেকে পাঁচ দিন আগেই টিকিট ব্লক করার সুযোগ থাকার বিষয়টিও নিরীক্ষায় উল্লেখ করা হয়। এসব অভিযোগের জবাবে সহজ জানিয়েছে, অডিটের পর্যবেক্ষণগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যাখ্যা ও নথি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়েছে এবং বিষয়গুলো নিরীক্ষাধীন। ফলে অভিযোগগুলো এখনো চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়নি।

সহজের কাছে রেলওয়ের পাওনা ও জরিমানা আদায় না হওয়া এবং চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটিকে নতুন দরপত্রে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার তৎপরতা রয়েছে বলে দাবি করেছে রেল ভবনের কয়েকটি সূত্র। এমনকি প্রতিষ্ঠানটিকে প্রয়োজনীয় সনদ বা ‘গ্রিন সার্টিফিকেট’ দেওয়ার অলিখিত সমঝোতার অভিযোগও তুলেছে সূত্রগুলো।

সহজরেলওয়েঅনলাইন টিকিট বিক্রি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    ‘সুইসাইড বোমায়’ ক্ষতবিক্ষত হবে আ.লীগ, হাসিনা নন : আসিফ নজরুল

    ‘সুইসাইড বোমায়’ ক্ষতবিক্ষত হবে আ.লীগ, হাসিনা নন : আসিফ নজরুল

    জামায়াতের চার ও আ.লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ, অভিযোগ বিএনপির বিরুদ্ধে

    জামায়াতের চার ও আ.লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ, অভিযোগ বিএনপির বিরুদ্ধে

    ৫ বছরের মেয়েকে নিয়ে নিখোঁজ স্বামী, স্ত্রীর থানায় অভিযোগ

    ৫ বছরের মেয়েকে নিয়ে নিখোঁজ স্বামী, স্ত্রীর থানায় অভিযোগ