সাইনবোর্ডে ১২০, শনির আখড়ায় ২০০, বৌদ্ধমন্দির
১১৭০, খামারবাড়ি ৪০, রেডিও কলোনি ৭০, বাইপাইল ৫০— এখানে শেষ। আবার উল্টো— বাইপাইল ৪০, রেডিও কলোনি ৭০, কলেজগেট ৪০, মৌচাক ৫০, বৌদ্ধমন্দির
৭০, শনির আখড়া ২০০। সাইনবোর্ড থেকে বাইপাইল, মধ্যে ঢাকা। এই পথে নিত্য চলা অনেক বাসের
একটি লাব্বাইক পরিবহনের চাঁদা তোলার অঙ্ক এটি। এসব জায়গায় বাস থামলেই লাব্বাইকের প্রতিটি
বাসকে নির্দিষ্ট অঙ্কের চাঁদা দিয়ে পরের গন্তব্যে রওনা দিতে হয়। প্রথম ট্রিপে চাঁদার
পরিমাণের তুলনায় দ্বিতীয় ট্রিপে চাঁদার টাকা কম থাকে।
যাত্রাপ...