Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে গাম্বিয়াকে পাশে চাইতে পারে বাংলাদেশ

সজিব ঘোষ
সজিব ঘোষ
agamir somoy
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৮:২৫
শেয়ার করুন:
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে গাম্বিয়াকে পাশে চাইতে পারে বাংলাদেশ

গ্রাফিকস: আগামীর সময়

রোহিঙ্গাদের ওপর গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। এ রায়কে কাজে লাগিয়ে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক উদ্যোগ জোরদার করতে চাইবে বাংলাদেশ। এক্ষেত্রে গণহত্যার মামলা করা পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়াকে পাশে নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে ঢাকার। জাতিসংঘ ও দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে আলোচনা করে রায় বাস্তবায়ন এবং রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠায় কূটনৈতিক তৎপরতা চালাতে চায় সরকার।

তবে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পথে বড় বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে রাখাইনের রাজনৈতিক ও সামরিক বাস্তবতা। মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক থাকলেও রাখাইনের অধিকাংশ এলাকা এখন বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে। ফলে প্রত্যাবাসনের জন্য শুধু মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা যথেষ্ট হবে কি না, সেই প্রশ্ন উঠেছে। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি দুপক্ষের সঙ্গেই যোগাযোগ রাখছে বাংলাদেশ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের নিরাপদে ফিরিয়ে নেওয়ার পরিবেশ তৈরিতে জাতিসংঘ, আঞ্চলিক অংশীদার ও অন্যান্য পক্ষের সঙ্গে আলোচনা জোরদার করবে বাংলাদেশ। গণহত্যার শিকার রোহিঙ্গাদের ক্ষতিপূরণ নিশ্চিত করতেও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করার কথা জানিয়েছেন তিনি। গাম্বিয়া বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তুললে বাংলাদেশ জাতিসংঘের কাঠামোর মধ্যেই পরবর্তী পদক্ষেপে যুক্ত হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, গত বৃহস্পতিবার দেওয়া আইসিজের রায় মিয়ানমারের জন্য চূড়ান্ত ও আইনগতভাবে বাধ্যতামূলক। এ রায়কে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পথ তৈরির গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে দেখছে বাংলাদেশ। তবে আদালতের রায় থেকে মাঠপর্যায়ে বাস্তব পরিবর্তন আনতে আন্তর্জাতিক চাপ এবং মিয়ানমারের ভেতরে কার্যকর রাজনৈতিক সমঝোতা— দুটিই প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

গাম্বিয়াকে নিয়ে কূটনৈতিক উদ্যোগ

রোহিঙ্গা গণহত্যার বিচারিক প্রক্রিয়ায় গাম্বিয়ার ভূমিকা ছিল নেতৃত্বস্থানীয়। ২০১৯ সালের ১১ নভেম্বর ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ৫৭ সদস্যের পক্ষে দেশটি মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে। সাত বছর বিচারিক প্রক্রিয়া শেষে ১৯ নভেম্বর আদালত মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার দায় প্রতিষ্ঠা করে রায় দেন।

রায়ের পর বাংলাদেশ গাম্বিয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছে, দেশটির উদ্যোগ রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখন সেই বিচারিক অর্জনকে কাজে লাগিয়ে রায় বাস্তবায়ন, ক্ষতিপূরণ আদায় এবং প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে গাম্বিয়ার সঙ্গে সমন্বয় বাড়াতে চায় বাংলাদেশ।

গত শুক্রবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, গাম্বিয়া বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তুলবে বলে বাংলাদেশ আশা করছে। সেক্ষেত্রে বাংলাদেশও জাতিসংঘের কাঠামোর মধ্যে থেকে কাজ করবে। মিয়ানমারের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের জন্য শুধু দ্বিপক্ষীয় উদ্যোগ যথেষ্ট হবে না। এজন্য বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার সম্পৃক্ততা প্রয়োজন।

আইসিজের রায়ে মিয়ানমারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ক্ষতিপূরণের পরিমাণ ও তা দেওয়ার পদ্ধতি পরবর্তী বিচারিক পর্যায়ে নির্ধারণ করবেন আদালত। রায় ঘোষণার দুই বছরের মধ্যে ক্ষতিপূরণ ও পুনর্বাসন-সংক্রান্ত গৃহীত পদক্ষেপের প্রতিবেদন আদালতে জমা দিতে হবে মিয়ানমারকে। ফলে ক্ষতিপূরণ আদায়ের প্রক্রিয়ায় গাম্বিয়ার সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সমন্বয় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

তবে বাংলাদেশ ও গাম্বিয়ার মধ্যে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক যৌথ কর্মপরিকল্পনা বা নতুন আইনি উদ্যোগ চূড়ান্ত হয়েছে কি না, তা স্পষ্ট নয়। বাংলাদেশের লক্ষ্য হলো, গাম্বিয়ার বিচারিক উদ্যোগের সঙ্গে নিজেদের কূটনৈতিক ও মানবিক অবস্থানকে যুক্ত করে আন্তর্জাতিক পর্যায়ে চাপ বাড়ানো।

প্রত্যাবাসনের চাবি আরাকান আর্মির হাতে

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ক্ষেত্রে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাখাইনের বর্তমান পরিস্থিতি। রাখাইনের ১৭টি টাউনশিপের মধ্যে ১৪টির নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি। ফলে রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফেরানোর ব্যবস্থা করতে হলে আরাকান আর্মির অবস্থান ও সহযোগিতা গুরুত্বপূর্ণ।

গত ৮ নভেম্বর ঢাকায় এক সংলাপে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি দুপক্ষের সঙ্গেই যোগাযোগ করছে বাংলাদেশ। এজন্য সরকার একটি জাতীয় কৌশল প্রণয়নের কমিটিও গঠন করেছে। প্রতিমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট হয়েছে, প্রচলিত কূটনৈতিক যোগাযোগের পাশাপাশি রাখাইনের মাঠপর্যায়ের নিয়ন্ত্রণকারী শক্তির সঙ্গেও আলোচনা এগিয়ে নিতে চায় ঢাকা।

তবে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের বিষয়টি বাংলাদেশের জন্য কূটনৈতিকভাবে সংবেদনশীল। কারণ, মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখার পাশাপাশি বিদ্রোহী গোষ্ঠীটির সঙ্গে যোগাযোগ করতে হচ্ছে বাংলাদেশকে। আবার রোহিঙ্গাদের বিরুদ্ধে নির্যাতন ও অধিকার লঙ্ঘনের অভিযোগও রয়েছে আরাকান আর্মির বিরুদ্ধে। ফলে তাদের সঙ্গে আলোচনায় বাংলাদেশের প্রধান বিবেচনা হবে রোহিঙ্গাদের নিরাপত্তা, নাগরিকত্ব, চলাচলের স্বাধীনতা ও নিজ ভূমিতে বসবাসের অধিকার নিশ্চিত করা।

এ অবস্থায় প্রত্যাবাসনের বিষয়ে মিয়ানমারের সামরিক সরকার ও আরাকান আর্মির মধ্যে সমন্বয় কীভাবে হবে, সেটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ, আইসিজের রায়ে দায়ী করা হয়েছে মিয়ানমার রাষ্ট্রকে। রায় বাস্তবায়নের আইনি দায়িত্বও মিয়ানমারের। অন্যদিকে রাখাইনে কার্যকর নিয়ন্ত্রণ রয়েছে আরাকান আর্মির হাতে। ফলে আইনি বাধ্যবাধকতা ও মাঠপর্যায়ের বাস্তব ক্ষমতার মধ্যে সমন্বয় না হলে প্রত্যাবাসনের উদ্যোগ বাধাগ্রস্ত হতে পারে।

রায় বাস্তবায়নে আন্তর্জাতিক চাপের প্রয়োজন

আইসিজে রায়ে বলেছেন, ২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা সংঘটিত করেছে। আদালত মিয়ানমারকে গণহত্যা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া, অপরাধে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের তদন্ত ও প্রয়োজনে বিচার, ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঠেকানো এবং ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন এবং বিচ্ছিন্ন পরিবারগুলোর পুনর্মিলনের ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

তবে আইসিজের রায় কার্যকর করার ক্ষেত্রে আন্তর্জাতিক রাজনৈতিক চাপ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো পক্ষ আদালতের রায় মানতে ব্যর্থ হলে অন্য পক্ষ নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হতে পারে। গাম্বিয়া এক্ষেত্রে নিরাপত্তা পরিষদে বিষয়টি উত্থাপন করলে বাংলাদেশের জন্য আন্তর্জাতিক পর্যায়ে রায় বাস্তবায়নের দাবি জোরালো করার সুযোগ তৈরি হবে। যদিও নিরাপত্তা পরিষদের পদক্ষেপে স্থায়ী সদস্যদের রাজনৈতিক অবস্থান ও ভেটো ক্ষমতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এখানে বাংলাদেশের ভূমিকারও সীমাবদ্ধতা রয়েছে। মামলার পক্ষে নয় বাংলাদেশ। ফলে মামলার রায় বাস্তবায়নের আনুষ্ঠানিক আইনি অধিকার গাম্বিয়ার মতো বাংলাদেশের নেই। তবে রোহিঙ্গাদের আশ্রয়দাতা দেশ হিসেবে বাংলাদেশ কূটনৈতিকভাবে বিষয়টি উত্থাপন, আন্তর্জাতিক সমর্থন আদায় এবং ক্ষতিপূরণ ও প্রত্যাবাসনের প্রক্রিয়ায় সহযোগিতা করতে পারে।

সব মিলিয়ে গণহত্যার রায় বাংলাদেশের জন্য একটি নতুন কূটনৈতিক সুযোগ তৈরি করেছে। গাম্বিয়ার বিচারিক উদ্যোগ ও আন্তর্জাতিক যোগাযোগকে কাজে লাগিয়ে একদিকে মিয়ানমারের ওপর চাপ বাড়ানো, অন্যদিকে রাখাইনের নিয়ন্ত্রণকারী আরাকান আর্মির সঙ্গে আলোচনার মাধ্যমে প্রত্যাবাসনের বাস্তব পরিবেশ তৈরি করতে হবে বাংলাদেশকে। তবে রোহিঙ্গাদের নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত না করে শুধু প্রত্যাবাসনের সময়সীমা নির্ধারণ করলে সংকটের স্থায়ী সমাধান হবে না।

রোহিঙ্গামিয়ানমারগণহত্যাদোষীআইসিজেপ্রত্যাবাসনক্ষতিপূরণজাতিসংঘসামরিক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    টুঙ্গিপাড়া থানা এখন ধ্বংসস্তূপ, নথিপত্র-গাড়ি ও পুলিশ ব্যারাক পুড়ে ছাই

    টুঙ্গিপাড়া থানা এখন ধ্বংসস্তূপ, নথিপত্র-গাড়ি ও পুলিশ ব্যারাক পুড়ে ছাই

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    ককটেল তৈরি হচ্ছে সাভারে, কাঁচামাল পদ্মার ওপারের

    ককটেল তৈরি হচ্ছে সাভারে, কাঁচামাল পদ্মার ওপারের