Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

রোহিঙ্গা

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে গাম্বিয়াকে পাশে চাইতে পারে বাংলাদেশ
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে গাম্বিয়াকে পাশে চাইতে পারে বাংলাদেশ
রোহিঙ্গাদের ওপর গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। এ রায়কে কাজে লাগিয়ে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক উদ্যোগ জোরদার করতে চাইবে বাংলাদেশ। এক্ষেত্রে গণহত্যার মামলা করা পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়াকে পাশে নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে ঢাকার। জাতিসংঘ ও দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে আলোচনা করে রায় বাস্তবায়ন এবং রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠায় কূটনৈতিক তৎপরতা চালাতে চায় সরকার।তবে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পথে বড় বাস্তবতা হয়ে দ...
জাতীয়•প্রায় ১২ ঘণ্টা আগে
মিয়ানমারের শুভবুদ্ধি হোক
মিয়ানমারের শুভবুদ্ধি হোক
রোহিঙ্গা সংকটের ন্যায়বিচারের প্রশ্নে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের মধ্য দিয়ে। আদালতের ঐতিহাসিক সিদ্ধান্ত রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতার সত্যকে আন্তর্জাতিক আইনের কাঠামোয় প্রতিষ্ঠিত করেছে। মিয়ানমার আইসিজের রায়কে ‘অন্যায্য’ বলে নেতিবাচক প্রতিক্রিয়া দেখানোয় ধৃষ্টতা স্পষ্ট হয়েছে। তারা আবার নতুন টালবাহানা শুরু করেছে, এমনটি কাম্য নয়। এই রায় দ্রুত বাস্তবায়ন করে মিয়ানমার আদালতকে মান্য করবে এবং শুভবুদ্ধির পরিচয় দেবে বলে আমাদের প্রত্যাশা। রোহিঙ্গা সংকটের সূচনা...
সম্পাদকীয়•প্রায় ১৮ ঘণ্টা আগে
রোহিঙ্গাদের ঘরে ফেরা তবুও অনিশ্চিত
রোহিঙ্গাদের ঘরে ফেরা তবুও অনিশ্চিত
দীর্ঘদিনের অপেক্ষার পর আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) স্বীকৃতি পেয়েছে রোহিঙ্গাদের ওপর চালানো নৃশংসতা। ২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত। নেদারল্যান্ডসের দ্য হেগে দেওয়া ঐতিহাসিক রায়ে আদালত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন এবং পরিবারের পুনর্মিলনের নির্দেশ দিয়েছেন। কিন্তু এতে কক্সবাজারের আশ্রয়শিবিরে থাকা প্রায় ১২ লাখ রোহিঙ্গার ঘরে ফেরার নিশ্চয়তা কতটুকু সৃষ্টি হয়েছে, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।...
জাতীয়•২ দিন আগে
রোহিঙ্গা পরিচয় ও ফেরার অধিকারের স্বীকৃতি
রোহিঙ্গা পরিচয় ও ফেরার অধিকারের স্বীকৃতি
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণ করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় বিশ্বের বিচারব্যবস্থা ও মানবাধিকার সংরক্ষণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এই রায়ের তাৎপর্য শুধু একটি রাষ্ট্রের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের বিচারিক নিষ্পত্তির মধ্যে সীমাবদ্ধ নয়। এর মধ্য দিয়ে রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জনগোষ্ঠী হিসেবে পরিচয়, তাদের নিজ ভূমিতে ফিরে যাওয়ার অধিকার এবং হারানো সম্পত্তি ফিরে পাওয়ার দাবিরও আন্তর্জাতিক ভিত্তি তৈরি হয়েছে। রোহিঙ্গা জনগোষ্ঠী কয়েক দশক ধরে মিয়ানমা...
বিশ্লেষণ•২ দিন আগে
তুরস্কে ১০ হাজার রোহিঙ্গাকে পুনর্বাসনের ঘোষণা, পরে বিবৃতি সরিয়ে নিল মালয়েশিয়া
তুরস্কে ১০ হাজার রোহিঙ্গাকে পুনর্বাসনের ঘোষণা, পরে বিবৃতি সরিয়ে নিল মালয়েশিয়া
দক্ষতা উন্নয়নের একটি পরিকল্পিত প্রশিক্ষণ কর্মসূচির আওতায় তুরস্কে ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে পুনর্বাসন করবে বলে শুক্রবার জানিয়েছিল মালয়েশিয়া। তবে এ পরিকল্পনা ঘোষণা করে দেওয়া বিবৃতিটি পরে কোনো ব্যাখ্যা ছাড়াই উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদির ফেসবুক পেজ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।কেন বিবৃতিটি সরিয়ে নেওয়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) বৃহস্পতিবার রায় দেন, ২০১৭ সালে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হাতে রোহিঙ্গাদের হত্যাকাণ্ড ও ব্যাপক যৌন সহিংসতা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকত...
এশিয়া•২ দিন আগে
তুরস্কে ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে পুনর্বাসন করবে মালয়েশিয়া
তুরস্কে ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে পুনর্বাসন করবে মালয়েশিয়া
নির্দিষ্ট কাঠামোর আওতায় দক্ষতা প্রশিক্ষণ কর্মসূচিতে তুরস্কে ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে পুনর্বাসন করবে মালয়েশিয়া। কুয়ালালাম শুক্রবার জানিয়েছে এমনটাই। ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের পর রোহিঙ্গাদের নিয়ে এটিই হতে পারে সবচেয়ে বড় পুনর্বাসন উদ্যোগগুলোর একটি।মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি এ পরিকল্পনার ঘোষণা দেন। এর একদিন আগে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দেন, ২০১৭ সালে মিয়ানমারের নিরাপত্তাবাহিনীর হাতে রোহিঙ্গাদের হত্যাকাণ্ড ও ব্যাপক যৌন সহিংসতা রাষ্ট্রীয় পৃষ্ঠপ...
এশিয়া•২ দিন আগে
রোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজের রায়, কী প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্র-ইউরোপের
রোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজের রায়, কী প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্র-ইউরোপের
মিয়ানমারের রোহিঙ্গা সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছে বলে বিশ্বের সর্বোচ্চ আদালতের রায়ের বিষয়ে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রায়টিকে আরও জোরালোভাবে স্বাগত জানিয়ে একে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছে।আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) এই ঐতিহাসিক রায়ে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করা হয়েছে। ভবিষ্যতে গণহত্যার অভিযোগসংক্রান্ত মামলাগুলোর ক্ষেত্রে এই রায় দৃষ্টান্ত হয়ে উঠতে পারে। বিশেষ করে ইসরায়েলের বিরুদ্ধে দায়ের করা মামলার ক্ষেত্রে এর...
বিদেশ•২ দিন আগে
আইসিজের রায়ের পর ‘রাখাইনের স্বার্থে’ কাজ করার ঘোষণা আরাকান আর্মির
আইসিজের রায়ের পর ‘রাখাইনের স্বার্থে’ কাজ করার ঘোষণা আরাকান আর্মির
রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার। গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এই ঐতিহাসিক রায় দিয়েছেন। রায়ের পর মিয়ানমারের জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) জানিয়েছে, তারা রাখাইনের স্বার্থে কাজ করবে।আরাকান আর্মির মুখপাত্র খাইং থুখা সংবাদমাধ্যম দ্য ইরাবতীকে জানান, ‘সত্য ও ন্যায়বিচারের ওপর দৃঢ়ভাবে দাঁড়িয়ে আমরা আরাকান (রাখাইন) অঞ্চলের স্বার্থে যথাযথ ও প্রয়োজনীয় পদক্ষেপ এবং অবস্থান নেব।’পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও উল্লেখ করেন তি...
এশিয়া•২ দিন আগে
আইসিজের রায়কে ‘অন্যায্য’ বলে প্রত্যাখ্যান মিয়ানমারের
আইসিজের রায়কে ‘অন্যায্য’ বলে প্রত্যাখ্যান মিয়ানমারের
জাতিসংঘের সর্বোচ্চ আদালতের ঐতিহাসিক রায়ে রোহিঙ্গা সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছে। তবে এ সিদ্ধান্তকে ‘অন্যায্য’ বলে প্রত্যাখ্যান করেছে মিয়ানমার সরকার।মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের মুখপাত্র খিন খিন সোয়ে শুক্রবার উল্লেখ করেন, বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া এ রায়ে ১৫ বিচারকের মধ্যে ৯ জন মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের পক্ষে এবং ৬ জন বিপক্ষে মত দিয়েছেন। ২০১৭ সালে দেশটির সেনাবাহিনীর নৃশংস অভিযানে মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গ...
এশিয়া•২ দিন আগে
মিয়ানমারের বিরুদ্ধে রায় কেন ইসরায়েলের জন্য বার্তা
মিয়ানমারের বিরুদ্ধে রায় কেন ইসরায়েলের জন্য বার্তা
আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বৃহস্পতিবার এক ঐতিহাসিক রায় দিয়েছেন। রায়ে গণহত্যার দায়ে মিয়ানমারকে ইতিহাসের প্রথম রাষ্ট্র হিসেবে দোষী সাব্যস্ত করেছেন আদালত। এর মাধ্যমে রোহিঙ্গা নির্যাতনের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত হয়েছে। তবে কেবল রোহিঙ্গাদের জন্য এই রায় গুরুত্বপূর্ণ নয়, এ ঘটনায় ১৯৪৮ সালের গণহত্যা সনদও রাষ্ট্রগুলোর কর্মকাণ্ড নিয়ন্ত্রণের ক্ষেত্রে নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে।হেগের আদালতে ৯-৬ ভোটের সংখ্যাগরিষ্ঠতায় দেওয়া রায়ে বিচারকেরা একটি বিস্তারিত দিকনির্দেশনা তুলে ধরেছেন। কোনো সরকা...
এশিয়া•২ দিন আগে
রোহিঙ্গাদের অবশ্যই ফিরিয়ে নিতে হবে: খলিলুর রহমান
রোহিঙ্গাদের অবশ্যই ফিরিয়ে নিতে হবে: খলিলুর রহমান
মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সংঘটিত গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, রোহিঙ্গাদের অবশ্যই নিজ দেশে ফিরিয়ে নিতে হবে। তবে প্রত্যাবাসনের আগে নিশ্চিত করতে হবে তাদের নিরাপত্তা ও নাগরিকত্ব। সুরক্ষা দিতে হবে বৈষম্য থেকে। নিশ্চিত করতে হবে চলাচলের স্বাধীনতাও।আজ শুক্রবার সকালে কক্সবাজারের উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে যান ড. খলিলুর রহমান। পরে...
সারা দেশ•২ দিন আগে
দায়ী মিয়ানমার, সুযোগ বাংলাদেশের
দায়ী মিয়ানমার, সুযোগ বাংলাদেশের
রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করেছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত। একই সঙ্গে দেশটির বেআইনি কর্মকাণ্ডের কারণে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ নিজ বসতভিটায় নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন এবং পরিবারের সদস্যদের পুনর্মিলন নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। এ রায়কে রোহিঙ্গা সংকট সমাধানে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে বাংলাদেশ। বিশ্লেষকরা বলছেন, এ রায়ের মধ্য দিয়ে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর একটি সুযোগ তৈরি হয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে দ্...
জাতীয়•২ দিন আগে
মিয়ানমার দোষী সাব্যস্ত, এই রায়ের অর্থ কী?
মিয়ানমার দোষী সাব্যস্ত, এই রায়ের অর্থ কী?
রোহিঙ্গাদের ওপর গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। প্রায় সাত বছর ধরে চলা আইনি লড়াইয়ের পর বৃহস্পতিবার দেওয়া এই রায় শুধু রোহিঙ্গাদের দীর্ঘদিনের বঞ্চনা ও নির্যাতনের আন্তর্জাতিক স্বীকৃতি নয়, রাষ্ট্র হিসেবে মিয়ানমারের দায়বদ্ধতা প্রতিষ্ঠার ক্ষেত্রেও একটি ঐতিহাসিক ঘটনা। ১৯৪৫ সালে প্রতিষ্ঠার পর এই প্রথম কোনো রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি গণহত্যা সংঘটনের দায় প্রতিষ্ঠা করলেন আইসিজের বিচারকেরা।তবে এই রায়ের মধ্য দিয়ে কি রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরে পাওয়ার পথ খুলবে? তার...
এশিয়া•৩ দিন আগে
রায় শুনে চোখে পানি, ন্যায়বিচারের প্রত্যাশা রোহিঙ্গাদের
রায় শুনে চোখে পানি, ন্যায়বিচারের প্রত্যাশা রোহিঙ্গাদের
এক দশক ধরে বুকের ভেতর জমে আছে আগুন। চোখ বন্ধ করলেই ভেসে ওঠে গুলির শব্দ, জ্বলন্ত ঘর, স্বজনের লাশ আর পালিয়ে বাঁচার সেই বিভীষিকাময় রাত। কেউ হারিয়েছেন মা-বাবা, কেউ সন্তান, কেউ স্বামী কিংবা ভাই। কেউ আবার নিজের চোখের সামনে স্বজনকে হত্যা হতে দেখেছেন। সেই ক্ষত নিয়েই কক্সবাজারের শরণার্থীশিবিরে দিন কাটছে অন্তত ১৫ লাখ রোহিঙ্গার।আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের পক্ষে সিদ্ধান্ত আসার পর সেই পুরনো ক্ষত যেন আবারও জেগে উঠেছে। ক্যাম্পে ছড়িয়ে পড়েছে স্বস্ত...
সারা দেশ•৩ দিন আগে
রোহিঙ্গা গণহত্যা: সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিলেন কারা
রোহিঙ্গা গণহত্যা: সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিলেন কারা
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারকে দায়ী করে মূল বিষয়ের ওপর রায় দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার দেওয়া এই রায়ে আদালত প্রমাণ ধ্বংস রোধে আগের আদেশ লঙ্ঘনের পাশাপাশি দোষীদের বিচার, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ প্রদান এবং দুই বছরের মধ্যে পুনর্বাসন ও ক্ষতিপূরণসংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।আইসিজের প্রেস রিলিজে বলা হয়েছে, আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)-এর রায়ের কার্যকরী অংশ চূড়ান্ত, এর বিরুদ...
বিদেশ•৩ দিন আগে
রোহিঙ্গা গণহত্যা মামলার রায়ে ১৩ সিদ্ধান্ত বিচারকদের
রোহিঙ্গা গণহত্যা মামলার রায়ে ১৩ সিদ্ধান্ত বিচারকদের
গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করলেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। মূল সিদ্ধান্তে ১৫ বিচারকের মধ্যে ৯ জন পক্ষে ও ৬ জন বিপক্ষে ভোট দিয়েছেন। রায়ে গণহত্যা প্রতিরোধ ও অপরাধীদের শাস্তি দিতে ব্যর্থতা, আলামত সংরক্ষণে আদালতের আগের নির্দেশ লঙ্ঘন এবং রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত এসেছে। সব মিলিয়ে ১৩টি সিদ্ধান্ত দিয়েছেন বিচারকরা।নেদারল্যান্ডসের দ্য হেগে বৃহস্পতিবার আদালতের প্রেসিডেন্ট বিচারক ইউজি ইওয়াসাওয়া রায় ঘোষণা করেন।আদালত বলেছেন, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তরাঞ্...
এশিয়া•৩ দিন আগে
‘স্বজনদের রক্তের বিচার হলো’, রায় শুনে রোহিঙ্গারা
‘স্বজনদের রক্তের বিচার হলো’, রায় শুনে রোহিঙ্গারা
আগস্ট মাস। ২০১৭ সালের কথা। চোখ বন্ধ করলেই ফিরে আসে গুলির শব্দ, জ্বলন্ত ঘর আর স্বজনের নিথর দেহের স্মৃতি। কেউ হারান বাবা-মা, কেউ সন্তান, কেউবা স্বামী কিংবা ভাই। কারও চোখের সামনেই কেড়ে নেওয়া হয় প্রিয়জনের প্রাণ। প্রায় এক দশক পেরিয়ে গেলেও বুকের ভেতর জমে থাকা ক্ষত এখনো শুকায়নি। সেই ভয়াবহ স্মৃতি আর স্বজন হারানোর বেদনা বুকে নিয়েই কক্সবাজারের শরণার্থীশিবিরে দিন কাটছে অন্তত ১৫ লাখ রোহিঙ্গার।আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের পক্ষে সিদ্ধান্ত আসার পর...
সারা দেশ•৩ দিন আগে
রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমার বাধ্য, রায়ে আইসিজে
রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমার বাধ্য, রায়ে আইসিজে
রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারে তাদের প্রত্যাবাসনের মধ্যে যে কথাটি দীর্ঘদিন ধরে বলে আসছিল শরণার্থী নিয়ে চাপে থাকা বাংলাদেশ, তার অনুরণন ঘটল আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়েও। জাতিসংঘের এ আদালত আজ বৃহস্পতিবার দেওয়া ঐতিহাসিক রায়ে এই মুসলিম জনগোষ্ঠীর ওপর চালানো গণহত্যার জন্য মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে বলেছেন, উদ্বাস্তু রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ পুনর্বাসনের দায়িত্ব মিয়ানমার সরকারেরই। মুসলিম দেশগুলোর জোট ওআইসির পৃষ্ঠপোষকতায় আফ্রিকার দেশ গাম্বিয়া করা মামলায় আজ রায়টি দেন নেদারল্যান্ডসভ...
ইউরোপ•৩ দিন আগে
রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্ভাবনা তৈরি হলো : হুমায়ুন কবির
রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্ভাবনা তৈরি হলো : হুমায়ুন কবির
আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারের নিন্দা জানানোকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। এই রায়কে ইতিবাচক হিসেবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ‘এর মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।’রোহিঙ্গা গণহত্যাবিষয়ক আইসিজের রায়ের প্রতিক্রিয়ায় আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। আইসিজের রায়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন...
জাতীয়•৩ দিন আগে
রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমার দোষী সাব্যস্ত
রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমার দোষী সাব্যস্ত
মিয়ানমারের নিরাপত্তাবাহিনীর বিরুদ্ধে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, ব্যাপক মাত্রায় যৌন সহিংসতা ও শিশুদের বিরুদ্ধে চরম সহিংসতার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। পাশাপাশি বাংলাদেশে আশ্রয়ের জন্য পালানোর সময় বিপুলসংখ্যক রোহিঙ্গার ওপর হামলা চালানোর প্রমাণও পেয়েছে আদালত।বৃহস্পতিবার রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটনের অভিযোগে গাম্বিয়ার করা মামলার চূড়ান্ত রায় ঘোষণার সময় এসব তথ্য জানানো হয়। ২০১৬ ও ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর পরিচালিত অভিযানে রোহিঙ্গাদের একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বং...
বিদেশ•৩ দিন আগে