Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

রোহিঙ্গা গণহত্যা: সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিলেন কারা

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ২০:২৩
শেয়ার করুন:
রোহিঙ্গা গণহত্যা: সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিলেন কারা

কক্সবাজার শরণার্থী শিবিরে আইসিজের রায় ঘোষণার সময় বড় পর্দায় নজর ছিল রোহিঙ্গাদের- রয়টার্স

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারকে দায়ী করে মূল বিষয়ের ওপর রায় দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার দেওয়া এই রায়ে আদালত প্রমাণ ধ্বংস রোধে আগের আদেশ লঙ্ঘনের পাশাপাশি দোষীদের বিচার, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ প্রদান এবং দুই বছরের মধ্যে পুনর্বাসন ও ক্ষতিপূরণসংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

আইসিজের প্রেস রিলিজে বলা হয়েছে, আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)-এর রায়ের কার্যকরী অংশ চূড়ান্ত, এর বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ নেই এবং এটি মামলার পক্ষগুলোর জন্য বাধ্যতামূলক। ৯-৬ ভোটে দেওয়া এ রায়ে আদালত সিদ্ধান্ত দেন যে মিয়ানমার প্রজাতন্ত্র গণহত্যার অপরাধ প্রতিরোধ ও শাস্তি প্রদানবিষয়ক কনভেনশন অনুযায়ী তার বাধ্যবাধকতা লঙ্ঘন করে উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করেছে।

গণহত্যা সংঘটনের সিদ্ধান্তের পক্ষে ভোট দেন আইসিজে প্রেসিডেন্ট ইওয়াসাওয়া (জাপান), বিচারপতি চার্লসওয়ার্থ (অস্ট্রেলিয়া), ব্র্যান্ট (ব্রাজিল), গোমেজ রব্লেদো (মেক্সিকো), ক্লিভল্যান্ড (যুক্তরাষ্ট্র), অরেস্কু (রোমানিয়া), ত্লাদি (দক্ষিণ আফ্রিকা), হামুদ (জর্ডান) এবং অ্যাড হক বিচারপতি নাভি পিল্লাই (দক্ষিণ আফ্রিকা)। বিপক্ষে ভোট দেন ভাইস প্রেসিডেন্ট সেবুতিন্দে (উগান্ডা), বিচারপতি তোমকা (স্লোভাকিয়া), আব্রাহাম (ফ্রান্স), শুয়ে (চীন), নোল্টে (জার্মানি) এবং অ্যাড হক বিচারপতি ক্রেস (মিয়ানমারের নিয়োগ করা জার্মান বিচারপতি)।

আদালতের প্রতিটা সিদ্ধান্তের পক্ষে ভোট দিয়েছেন শান্তিতে নোবেলজয়ী জাজ নাভি পিল্লাই। ছবি: রয়টার্স

একই ভোটে আদালত সিদ্ধান্ত দেন যে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে গণহত্যা সংঘটন প্রতিরোধের বাধ্যবাধকতাও মিয়ানমার লঙ্ঘন করেছে। পাশাপাশি ভবিষ্যতে লঙ্ঘনের পুনরাবৃত্তি না ঘটার আশ্বাস ও নিশ্চয়তা দেওয়া এবং একই ধরনের লঙ্ঘন প্রতিরোধের নির্দেশও ৯-৬ ভোটে গৃহীত হয়।

বেসরকারি ব্যক্তিদের মাধ্যমে গণহত্যা সংঘটনে মিয়ানমার সরাসরি ও প্রকাশ্যে উসকানি দেয়নি বলে ১৪-১ ভোটে সিদ্ধান্ত দেন আদালত। এক্ষেত্রে বিচারপতি হামুদ (জর্ডান) বিপক্ষে ভোট দেন এবং বাকি বিচারকরা পক্ষে ভোট দেন।

আরও পড়ুন

রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমার দোষী সাব্যস্ত

১৯ নভেম্বর ২০২৬

গণহত্যা এবং গণহত্যা সনদের তৃতীয় অনুচ্ছেদে নিষিদ্ধ অন্যান্য অপরাধের শাস্তি নিশ্চিত করার বাধ্যবাধকতা লঙ্ঘনের দায়ে ১১-৪ ভোটে মিয়ানমারকে দায়ী করেন আদালত, যেখানে ভাইস প্রেসিডেন্ট সেবুতিন্দে এবং বিচারপতি তোমকা, আব্রাহাম ও শুয়ে বিপক্ষে ভোট দেন। প্রমাণ ধ্বংস রোধ ও সংরক্ষণে ২০২০ সালের ২৩ জানুয়ারির অন্তর্বর্তীকালীন আদেশের ৮৬(৩) অনুচ্ছেদ অনুযায়ী কার্যকর ব্যবস্থা নেওয়ার বাধ্যবাধকতা লঙ্ঘনের সিদ্ধান্তও ১১-৪ ভোটে গৃহীত হয়, যাতে ভাইস প্রেসিডেন্ট সেবুতিন্দে এবং বিচারপতি আব্রাহাম, শুয়ে ও নোল্টে বিপক্ষে ভোট দেন।

কনভেনশনের বিধান কার্যকর করতে প্রয়োজনীয় আইন প্রণয়নের বাধ্যবাধকতা লঙ্ঘন এবং পঞ্চম অনুচ্ছেদ অনুযায়ী পূর্ণাঙ্গভাবে আইন প্রণয়নের মাধ্যমে চলমান লঙ্ঘন বন্ধ করার সিদ্ধান্ত পৃথকভাবে ১৪-১ ভোটে গৃহীত হয়। উভয়ক্ষেত্রেই বিচারপতি শুয়ে বিপক্ষে ভোট দেন এবং প্রেসিডেন্ট ইওয়াসাওয়া, ভাইস প্রেসিডেন্ট সেবুতিন্দে, বিচারপতি তোমকা, আব্রাহাম, নোল্টে, চার্লসওয়ার্থ, ব্র্যান্ট, গোমেজ রব্লেদো, ক্লিভল্যান্ড, অরেস্কু, ত্লাদি, হামুদ ও অ্যাড হক বিচারপতি পিল্লাই ও ক্রেস পক্ষে ভোট দেন।

২০১৭ সালের ক্লিয়ারেন্স অপারেশনসংক্রান্ত গণহত্যা সনদের তৃতীয় অনুচ্ছেদের অপরাধে জড়িত থাকার যুক্তিসংগত সন্দেহ রয়েছে এমন সব ব্যক্তির বিরুদ্ধে অবিলম্বে ও কার্যকর তদন্ত এবং প্রয়োজনে বিচার ও শাস্তির ব্যবস্থা নেওয়ার নির্দেশ ১৩-২ ভোটে গৃহীত হয়, যেখানে ভাইস প্রেসিডেন্ট সেবুতিন্দে ও বিচারপতি আব্রাহাম বিপক্ষে ভোট দেন।

রায়ের ৬১৫ নম্বর অনুচ্ছেদে বর্ণিত পূর্বাবস্থা পুনঃপ্রতিষ্ঠামূলক ব্যবস্থা গ্রহণ এবং পূর্বাবস্থা পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে পূরণ করা সম্ভব হয়নি এমন ক্ষতির জন্য রোহিঙ্গা জনগোষ্ঠী ও এর সদস্যদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ১০-৫ ভোটে গৃহীত হয়। উভয়ক্ষেত্রেই ভাইস প্রেসিডেন্ট সেবুতিন্দে, বিচারপতি আব্রাহাম, শুয়ে, নোল্টে এবং অ্যাড হক বিচারপতি ক্রেস বিপক্ষে ভোট দেন।

আরও পড়ুন

রোহিঙ্গাদের স্বতন্ত্র জাতিগোষ্ঠী স্বীকৃতি আইসিজের

১৯ নভেম্বর ২০২৬

ক্ষতিপূরণের পরিমাণ ও প্রদানের পদ্ধতি বা অন্যান্য প্রতিকার নির্ধারণে দুই বছরের মধ্যে ৬২৫ নম্বর অনুচ্ছেদে বর্ণিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও ১০-৫ ভোটে গৃহীত হয়। এ সিদ্ধান্তের পক্ষে ভোট দেন বিচারপতি তোমকা, আব্রাহাম, চার্লসওয়ার্থ, ব্র্যান্ট, গোমেজ রব্লেদো, ক্লিভল্যান্ড, ত্লাদি, হামুদ এবং অ্যাড হক বিচারপতি পিল্লাই ও ক্রেস; বিপক্ষে ভোট দেন প্রেসিডেন্ট ইওয়াসাওয়া, ভাইস প্রেসিডেন্ট সেবুতিন্দে, বিচারপতি শুয়ে, নোল্টে ও অরেস্কু।

সর্বসম্মতিক্রমে গাম্বিয়া প্রজাতন্ত্রের অন্যান্য সব আবেদন খারিজ করা হয়। রায়ের সঙ্গে প্রেসিডেন্ট ইওয়াসাওয়া পৃথক মতামত এবং ভাইস প্রেসিডেন্ট সেবুতিন্দে ভিন্নমত সংযুক্ত করেন। এ ছাড়া ভাইস প্রেসিডেন্ট সেবুতিন্দে, বিচারপতি তোমকা, আব্রাহাম, শুয়ে, নোল্টে এবং অ্যাড হক বিচারপতি ক্রেস যৌথ ভিন্নমত সংযুক্ত করেন; বিচারপতি তোমকা ও আব্রাহাম পৃথক মতামত এবং বিচারপতি শুয়ে ও নোল্টে ভিন্নমত সংযুক্ত করেন। পাশাপাশি বিচারপতি চার্লসওয়ার্থ, গোমেজ রব্লেদো, অরেস্কু ও হামুদ পৃথক মতামত; বিচারপতি ব্র্যান্ট, ক্লিভল্যান্ড ও ত্লাদি ঘোষণা; বিচারপতি ব্র্যান্ট ও অ্যাড হক বিচারপতি পিল্লাই যৌথ ঘোষণা; বিচারপতি ক্লিভল্যান্ড ও অ্যাড হক বিচারপতি ক্রেস যৌথ পৃথক মতামত এবং অ্যাড হক বিচারপতি ক্রেস আংশিক সম্মতিমূলক ও আংশিক ভিন্নমতসূচক পৃথক মতামত সংযুক্ত করেন।

আইসিজেরোহিঙ্গাগণহত্যামিয়ানমার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের