Agamir Somoy E-Paper
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
যমুনার চরের মানুষের ভরসা তুহিন
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় এশিয়া

মিয়ানমারের বিরুদ্ধে রায় কেন ইসরায়েলের জন্য বার্তা

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১৬:১৫
শেয়ার করুন:
মিয়ানমারের বিরুদ্ধে রায় কেন ইসরায়েলের জন্য বার্তা

কক্সবাজারে শরণার্থী ক্যাম্পে রোহিঙ্গারা— রয়টার্স

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বৃহস্পতিবার এক ঐতিহাসিক রায় দিয়েছেন। রায়ে গণহত্যার দায়ে মিয়ানমারকে ইতিহাসের প্রথম রাষ্ট্র হিসেবে দোষী সাব্যস্ত করেছেন আদালত। এর মাধ্যমে রোহিঙ্গা নির্যাতনের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত হয়েছে। তবে কেবল রোহিঙ্গাদের জন্য এই রায় গুরুত্বপূর্ণ নয়, এ ঘটনায় ১৯৪৮ সালের গণহত্যা সনদও রাষ্ট্রগুলোর কর্মকাণ্ড নিয়ন্ত্রণের ক্ষেত্রে নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

হেগের আদালতে ৯-৬ ভোটের সংখ্যাগরিষ্ঠতায় দেওয়া রায়ে বিচারকেরা একটি বিস্তারিত দিকনির্দেশনা তুলে ধরেছেন। কোনো সরকার যখন একটি জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়, তখন বাস্তব পরিস্থিতিতে কীভাবে এ সনদ প্রয়োগ করতে হবে, তার ব্যাখ্যা দিয়েছেন তারা। বিশেষ করে গণহত্যার অভিপ্রায় নির্ধারণের বিষয়টি এতে গুরুত্ব পেয়েছে।

দীর্ঘ এই রায়টি বিশেষভাবে সতর্কতার সঙ্গে পর্যালোচনা করবে ইসরায়েল। বর্তমানে আইসিজেতে গণহত্যার অভিযোগে বিচারাধীন অন্য একমাত্র দেশ ইসরায়েল।

জার্মানির জন্যও এ রায় গুরুত্বপূর্ণ। গাজায় গণহত্যা সংঘটনে সহায়তা এবং তা প্রতিরোধে ব্যর্থ হওয়ার অভিযোগে নিকারাগুয়া দেশটিকে আইসিজেতে নিয়ে গেছে।

গাম্বিয়ার আইনজীবী দলের সদস্য ও আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক প্রখ্যাত আইনজীবী ফিলিপ স্যান্ডস বললেন, ‘আমার মনে হয়, এই রায়ের মাধ্যমে গণহত্যা সনদ কার্যকর অর্থ ফিরে পেয়েছে। সনদটি বাস্তবে কীভাবে প্রয়োগ হবে, তার স্পষ্ট অর্থ দিয়েছে এ রায়। এর বিপরীত সিদ্ধান্ত হলে সনদটি কার্যত অর্থহীন হয়ে পড়ত।’

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড এ রায়কে ‘নির্যাতনের শিকার ব্যক্তি, নিহতদের স্বজন ও পরিবারের সদস্যদের জন্য ন্যায়বিচারের এক বিরল মুহূর্ত’ বলে অভিহিত করেছেন। তবে ক্রমেই আইনহীন হয়ে ওঠা বিশ্বে এটি মানবিক আইনের কর্তৃত্ব প্রতিষ্ঠারও একটি ঘটনা।

উট্রেখট বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও যুদ্ধাপরাধবিষয়ক বিশেষজ্ঞ ড. ইভা ভুকুশিচ বললেন, ‘আন্তর্জাতিক আইনের জন্য এটি একটি ভালো দিন। এমন একটি রায় আমাদের প্রয়োজন ছিল।’

‘এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রায়। এর মাধ্যমে আইনের অনেক বিষয় স্পষ্ট হয়েছে। ভবিষ্যতে এটি খুবই সহায়ক হবে’, বলছিলেন তিনি।

আরও পড়ুন

মিয়ানমার দোষী সাব্যস্ত, এই রায়ের অর্থ কী?

১৯ নভেম্বর ২০২৬

এ রায়ের প্রভাব হেগের আরেকটি আন্তর্জাতিক আদালত, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপরও পড়বে। ব্যক্তিগতভাবে অপরাধীদের বিরুদ্ধে কখন গণহত্যার অভিযোগ আনা যেতে পারে, সে বিষয়ে একটি মানদণ্ড তৈরি হবে।
রয়টার্সআন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানগুলোর প্রতি স্বভাবতই বিরূপ মনোভাব পোষণ করে ট্রাম্প প্রশাসন। তারাও এ রায়ের দিকে সতর্ক দৃষ্টি রাখছে। এ রায় ঘোষণার আগে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আইসিজেকে সতর্ক করে বলেছিলেন, ‘গণহত্যার প্রমাণের আইনি মানদণ্ড শিথিল করা’ যাবে না। তা না হলে এ আইনকে ‘যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সেনাদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা হতে পারে’।

তবে আদালত সরাসরি গণহত্যা প্রমাণের মানদণ্ড শিথিল করেননি। হেগে মামলা করা গাম্বিয়াও এমন কোনো অনুরোধ জানায়নি।

গণহত্যার অভিপ্রায় নির্ধারণে বিচারকেরা আগের মানদণ্ডই বহাল রেখেছেন। সেই মানদণ্ড অনুযায়ী, কোনো রাষ্ট্রের কর্মকাণ্ড থেকে গণহত্যার অভিপ্রায়ই হতে হবে ‘একমাত্র যুক্তিসংগত সিদ্ধান্ত’। এ ক্ষেত্রে আগের মামলাগুলোর রায়ও ব্যাপকভাবে বিবেচনায় নিয়েছেন তারা। তবে রাষ্ট্রের সংঘটিত নৃশংস অপরাধের ক্ষেত্রে এই মানদণ্ড কীভাবে প্রয়োগ করতে হবে, তা স্পষ্ট করার ক্ষেত্রে নতুন রায়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এ মামলার আগে আইসিজেতে শুধু সার্বিয়ার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠেছিল। ক্রোয়েশিয়া এবং বসনিয়া ও হার্জেগোভিনার করা মামলায় দেশটির বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়। ২০০৭ সালে বসনিয়া মামলার রায়ে বেলগ্রেডকে ১৯৯৫ সালে স্রেব্রেনিৎসায় সংঘটিত গণহত্যা প্রতিরোধে ব্যর্থ বলে দায়ী করা হয়েছিল। তবে দুটি মামলাতেই সরাসরি গণহত্যা সংঘটনের দায় থেকে সার্বিয়াকে অব্যাহতি দেওয়া হয়।

নতুন রায়ে আইসিজে বলেছে, রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার জন্য সরাসরি দায়ী মিয়ানমারের সামরিক বাহিনী। ২০১৭ সালে চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো এক ভয়াবহ বিদ্রোহ দমন অভিযানের নামে মুসলিম সংখ্যালঘু এই জনগোষ্ঠীকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।

মিয়ানমারের সামরিক অভিযানের ব্যাপকতা নির্ধারণে আইসিজে শুধু প্রায় ১০ হাজার মানুষের মৃত্যুর হিসাব বিবেচনা করেনি। উত্তর রাখাইন রাজ্যে অভিযানের লক্ষ্যবস্তু হওয়া মোট ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গার জনসংখ্যাও বিবেচনায় নিয়েছেন আদালত। উল্লেখযোগ্য বিষয় হলো, বিচারকেরা শুধু নিহতের সংখ্যার মধ্যে নিজেদের বিবেচনা সীমাবদ্ধ রাখেননি। বেঁচে যাওয়া ব্যক্তিদের মানসিক ক্ষতি, বিশেষ করে যৌন সহিংসতার শিকার ব্যক্তিদের ওপর এর প্রভাব এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রজননক্ষমতার ওপর এর প্রভাবও বিবেচনা করেছেন।
আরও পড়ুন

রোহিঙ্গা গণহত্যা মামলার রায়ে ১৩ সিদ্ধান্ত বিচারকদের

১৯ নভেম্বর ২০২৬

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আইসিজের নতুন রায়ে সার্বিয়া-সংক্রান্ত আগের মামলাগুলোতে নির্ধারিত মানদণ্ড কীভাবে ব্যাখ্যা করতে হবে, তার দিকনির্দেশনা দেওয়া হয়েছে। আগের ওই রায়গুলোতে বলা হয়েছিল, গণহত্যার সিদ্ধান্তে পৌঁছাতে হলে ব্যাপক হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো যুক্তিসংগত উদ্দেশ্য থাকা চলবে না।

নতুন রায়ে আদালত বলেছে, রোহিঙ্গাদের বাস্তুচ্যুত করা বা তাদের শাস্তি দেওয়ার মতো অন্য উদ্দেশ্য মিয়ানমারের থাকতে পারে। তবে এসব উদ্দেশ্যের পাশাপাশি গণহত্যার অভিপ্রায়ও থাকতে পারে। বিচারকেরা বলেছেন, সব প্রমাণ একসঙ্গে বিবেচনা করলে গণহত্যার অভিপ্রায়ই ‘একমাত্র যুক্তিসংগত সিদ্ধান্ত’ হিসেবে প্রতীয়মান হয়।

এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরতে গিয়ে বিচারকেরা কয়েকটি বিষয় উল্লেখ করেছেন। আন্তর্জাতিক আইনের বিশেষজ্ঞদের মতে, গাজা মামলার ক্ষেত্রেও এসব বিষয় প্রাসঙ্গিক। ওই মামলায় বর্তমানে লিখিত যুক্তিতর্ক চলছে। বিচারপ্রক্রিয়া শেষ হতে আরও অন্তত তিন বছর লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দুই মামলার অভিন্ন বিষয়গুলোর মধ্যে রয়েছে শিশুদের লক্ষ্যবস্তু করা। আদালত বলেছেন, রোহিঙ্গা শিশুদের ওপর হামলা ছিল জনগোষ্ঠীটির ‘ভিত্তির ওপর আঘাত’। আইসিজের হিসাবে, পাঁচ বছরের কম বয়সী ২ হাজার ১০৯ জন পর্যন্ত রোহিঙ্গা শিশুকে হত্যা করা হয়েছে। অন্যদিকে গাজা যুদ্ধে পাঁচ বছরের কম বয়সী ৫ হাজারের বেশি ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে।

আদালতের উল্লেখ করা আরেকটি অপরাধের আলামত হলো, গ্রাম ধ্বংসের পর ‘বুলডোজার দিয়ে মাটি সমান করা এবং ব্যাপকভাবে এলাকা পরিষ্কার করা’। এরপর সেখানে নিরাপত্তা স্থাপনাসহ বিভিন্ন অবকাঠামো ‘দ্রুত নির্মাণ’ করা হয়েছে। গাজা উপত্যকার ৬০ শতাংশের বেশি এলাকা দখলে রাখার ক্ষেত্রে ইসরায়েলি সেনাবাহিনীর কর্মকাণ্ডেরও অন্যতম বৈশিষ্ট্য এটি।

মিডলসেক্স বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইনের অধ্যাপক ও গণহত্যাবিষয়ক বিশেষজ্ঞ উইলিয়াম শাবাস বললেন, ‘এই রায়ে ইসরায়েলের জন্য অনেক বার্তা রয়েছে। অবশ্যই দুই ঘটনার মধ্যে স্পষ্ট পার্থক্য আছে এবং প্রমাণও ভিন্ন হবে। তবে রায়ের মধ্যে মিয়ানমারের জায়গায় ইসরায়েল শব্দটি বসালে খুব বেশি কিছু পরিবর্তন করতে হতো না।’

বিচারকদের মধ্যে ছয়জন ভিন্নমত পোষণ করায় বোঝা যায়, সংখ্যাগরিষ্ঠের যুক্তির বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ নিয়ে বিতর্কের সুযোগ রয়েছে। মামলার সঙ্গে যুক্ত আইনজীবীরাও সতর্ক করেছেন, এর অর্থ এই নয় যে একই বিচারক প্যানেল গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলকে দোষী সাব্যস্ত করবেন।

তবে একই আইনজীবীরা বলেছেন, এর বিপরীত বিষয়টি প্রায় নিশ্চিত। অর্থাৎ, এই মামলায় গাম্বিয়া জয়ী না হলে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলাটিও কার্যত শেষ হয়ে যেত।

সূত্র: দ্য গার্ডিয়ান

আইসিজেরোহিঙ্গাগণহত্যাইসরায়েলগাজা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক