Agamir Somoy E-Paper
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
যমুনার চরের মানুষের ভরসা তুহিন
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

রোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজের রায়, কী প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্র-ইউরোপের

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১৮:০৭
শেয়ার করুন:
রোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজের রায়, কী প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্র-ইউরোপের

আইসিজের রায় ঘোষণার সময় ক্যাম্পে উৎসুক রোহিঙ্গারা— রয়টার্স

মিয়ানমারের রোহিঙ্গা সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছে বলে বিশ্বের সর্বোচ্চ আদালতের রায়ের বিষয়ে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রায়টিকে আরও জোরালোভাবে স্বাগত জানিয়ে একে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছে।

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) এই ঐতিহাসিক রায়ে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করা হয়েছে। ভবিষ্যতে গণহত্যার অভিযোগসংক্রান্ত মামলাগুলোর ক্ষেত্রে এই রায় দৃষ্টান্ত হয়ে উঠতে পারে। বিশেষ করে ইসরায়েলের বিরুদ্ধে দায়ের করা মামলার ক্ষেত্রে এর প্রভাব পড়তে পারে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বৃহস্পতিবার জানায়, ওয়াশিংটন রায়টি পর্যালোচনা করছে। একই সঙ্গে আইসিজেকে ‘রাজনীতিকীকরণ’ থেকে দূরে রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে তারা।

আরও পড়ুন

আইসিজের রায়কে ‘অন্যায্য’ বলে প্রত্যাখ্যান মিয়ানমারের

২০ নভেম্বর ২০২৬

আন্তর্জাতিক আইন সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের দৃষ্টিভঙ্গি বরাবরই নেতিবাচক। বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ভেঙে দেওয়ার অঙ্গীকার করেছে তারা। ট্রাম্প প্রশাসন আইসিসিকে একটি নিয়ন্ত্রণহীন বিশ্বায়নপন্থী প্রতিষ্ঠান হিসেবে দেখে। তবে আইসিজে ও আইসিসি আলাদা প্রতিষ্ঠান। এখন পর্যন্ত আইসিজের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেনি ট্রাম্প প্রশাসন।

পররাষ্ট্র দপ্তর মিয়ানমারের জনগণের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অব্যাহত থাকায় ‘গভীর উদ্বেগের’ কথা জানিয়েছে। দপ্তরটি উল্লেখ করেছে, রোহিঙ্গা সংকট মোকাবিলায় মানবিক সহায়তা দেওয়া দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রই সবচেয়ে বড় একক দাতা।

ব্রাসেলসে ইইউ বলেছে, মিয়ানমারকে ‘বিলম্ব না করে’ আইসিজের রায় পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। সংস্থাটি আরও বলেছে, ‘আইসিজের সিদ্ধান্ত মেনে চলা ঐচ্ছিক নয়, আন্তর্জাতিক আইনের অধীনে এটি একটি বাধ্যবাধকতা।’

ইইউর এক মুখপাত্র বিবৃতিতে বললেন, ‘ইউরোপীয় ইউনিয়ন আইসিজেকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। আন্তর্জাতিক পর্যায়ে বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি এবং আইনের শাসন প্রতিষ্ঠায় আদালতের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি আমাদের সমর্থন অবিচল।’

‘রোহিঙ্গা জনগোষ্ঠী বাস্তুচ্যুতি ও সহিংসতাসহ অসীম দুর্ভোগের শিকার হয়েছে। তাদের দুর্দশার কথা ভুলে গেলে চলবে না। এই ঐতিহাসিক রায় ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার অপরিহার্যতা এবং আন্তর্জাতিক আইন সমুন্নত রাখার প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেছে’, বলছিলেন তিনি।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই রায়কে ‘আন্তর্জাতিক ন্যায়বিচারের এক দৃষ্টান্ত’ হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, ‘এই রায় এ ধরনের ভয়াবহ অপরাধের যে দায়মুক্তি মেনে নেওয়া হবে না, তার পুনর্নিশ্চিতকরণ।’


আরও পড়ুন

মিয়ানমারের বিরুদ্ধে রায় কেন ইসরায়েলের জন্য বার্তা

২০ নভেম্বর ২০২৬

রায় ঘোষণার কিছুক্ষণ পর যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড জানান, তার সরকার যুক্তরাজ্য থেকে মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার করছে। পাশাপাশি রায়টি নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন আহ্বানের দাবি জানাচ্ছে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওংও মিয়ানমারের সামরিক বাহিনীর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন।

২০১৭ সালের আগস্টে রোহিঙ্গা বিদ্রোহী একটি গোষ্ঠীর হামলার জবাবে মিয়ানমারের সামরিক বাহিনী রাখাইন রাজ্যে ‘ক্লিয়ারেন্স অভিযান’ শুরু করে। ওই অভিযানের ফলে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ব্যাপক ধর্ষণ ও হত্যাকাণ্ড চালানো এবং হাজার হাজার বাড়িঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে।

আদালত বলেছে, তাদের হাতে থাকা প্রমাণে দেখা গেছে, মিয়ানমারের বাহিনী প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে।



সূত্র : দ্য গার্ডিয়ান


রোহিঙ্গাগণহত্যামিয়ানমারআইসিজেযুক্তরাষ্ট্রইউরোপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক