Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমার বাধ্য, রায়ে আইসিজে

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১৯:১৬
শেয়ার করুন:
রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমার বাধ্য, রায়ে আইসিজে

আন্তর্জাতিক বিচার আদালত কী রায় দিচ্ছে, কক্সবাজারে শরণার্থী শিবিরে বসে তা দেখছিলেন রোহিঙ্গারা। ছবি: রয়টার্স

রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারে তাদের প্রত্যাবাসনের মধ্যে যে কথাটি দীর্ঘদিন ধরে বলে আসছিল শরণার্থী নিয়ে চাপে থাকা বাংলাদেশ, তার অনুরণন ঘটল আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়েও।

জাতিসংঘের এ আদালত আজ বৃহস্পতিবার দেওয়া ঐতিহাসিক রায়ে এই মুসলিম জনগোষ্ঠীর ওপর চালানো গণহত্যার জন্য মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে বলেছেন, উদ্বাস্তু রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ পুনর্বাসনের দায়িত্ব মিয়ানমার সরকারেরই।

মুসলিম দেশগুলোর জোট ওআইসির পৃষ্ঠপোষকতায় আফ্রিকার দেশ গাম্বিয়া করা মামলায় আজ রায়টি দেন নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক বিচার আদালত। জেনোসাইডের জন্য কোনো রাষ্ট্রকে দোষী সাব্যস্ত করে এটাই আন্তর্জাতিক এ আদালতের প্রথম রায়।

আন্তর্জাতিক বিচার আদালতের সদস্যরা, যারা রোহিঙ্গা গণহত্যার জন্য মিয়ানমারকে দোষি সাব্যস্ত করেছে। ছবি: রয়টার্স

সাত বছর ধরে চলা এ মামলার রায়ের মধ্য দিয়ে নিপীড়নের ন্যায়বিচার পেল মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী। মিয়ানমার তাদের স্বীকার করতে না চাইলেও রায়ে তাদের মিয়ানমারের স্বতন্ত্র একটি জনগোষ্ঠী হিসেবে স্বীকৃতি মিলেছে।

আইসিজের রায়ে নিপীড়িত রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘনের ক্ষতিপূরণ দিতেও বলা হয়েছে। সেই ক্ষতিপূরণের অর্থ কত হবে, তা পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে।

রোহিঙ্গাদের বাস মিয়ানমারের রাখাইন প্রদেশে (পূর্ব নাম আরাকান)। বৌদ্ধপ্রধান দেশটিতে দীর্ঘকাল থেকে নিপীড়িত এই মুসলিম জনগোষ্ঠী। নিপীড়নের মুখে রোহিঙ্গাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে আশ্রয় নেওয়ার ইতিহাসও কম পুরনো নয়।

বিভিন্ন সময়ে বাংলাদেশে আসা ৫ লাখের মতো রোহিঙ্গা বাংলাদেশের কক্সবাজারের টেকনাফের বিভিন্ন আশ্রয় শিবিরে বসবাস করে আসছিল। তবে ২০১৭ সালের আগস্টে সীমান্তে নামে রোহিঙ্গা ঢল। একবারেই শরণার্থী বেড়ে যায় ৭ লাখের বেশি।

রোহিঙ্গা বিদ্রোহীদের একটি দল সেনা চৌকিতে আক্রমণ করার পর মিয়ানমারের জান্তা সরকারের বাহিনী ওই মাসে রাখাইনে শুরু করেছিল সাঁড়াশি অভিযান।

সামরিক বাহিনীর সেই অভিযানে নির্বিচারে হত্যা, ধর্ষণ, লুণ্ঠনের অভিযোগ উঠেছিল তখনই। পরে জাতিসংঘে তদন্তে উঠে আসে, সেটা ছিল একটি জাতিগত দমন অভিযান। এর উদ্দেশ্য ছিল মিয়ানমারের মানচিত্র থেকে রোহিঙ্গাদের মুছে ফেলা।

আগের পাঁচ লাখের সঙ্গে তখন ৭ লাখ যুক্ত হয়ে বাংলাদেশের শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের সংখ্যা দাঁড়ায় ১২ লাখ। এরপর নতুন শিশুর জন্ম এবং আরও কিছু রোহিঙ্গা চলে আসায় শরণার্থীর সংখ্যা এখন ১৩ লাখের বেশি।

রায়ে আদালতের প্রধান বিচারক ইউজি ইওয়াসাওয়া বলেছেন, মিয়ানমারের অন্যায় কর্মকাণ্ডের কারণে বাস্তুচ্যুত এখন রোহিঙ্গারা। তাদের নিজ আবাসস্থলে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন এবং পরিবারের সদস্যদের পুনর্মিলন নিশ্চিত করার বাধ্যবাধকতা রয়েছে মিয়ানমারের।

আরও পড়ুন

রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমার দোষী সাব্যস্ত

১৯ নভেম্বর ২০২৬

বাংলাদেশে ১৩ লাখের পাশাপাশি মিয়ানমারের রাখাইনে এখনো ৫ লাখের মতো রোহিঙ্গা রয়েছে। রাখাইনের রোহিঙ্গারা এখনো রয়েছেন আতঙ্কে, আর বাংলাদেশে অবস্থানরতরা রাখাইনে ফেরার ভরসা পাচ্ছে না।

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য ২০১৭ সালেই বাংলাদেশের সঙ্গে মিয়ানমার সরকারের চুক্তি হয়েছিল। যাচাইয়ের জন্য মিয়ানমার শরণার্থীদের তালিকাও নিয়েছে। কিন্তু এখন অবধি কোনো রোহিঙ্গাকে ফেরত নেওয়া হয়নি। এরমধ্যে গৃহযুদ্ধ শুরু হলে মিয়ানমারের পরিস্থিতি আরও নাজুক হয়েছে।

প্রত্যাবাসন শুরুর জন্য মিয়ানমারকে চাপ দিতে বাংলাদেশ সরকার বারবার আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়ে আসছে। জাতিসংঘেও অনেকবার তোলা হয়েছে বিষয়টি।

জাতিসংঘসহ মানবাধিকার সংগঠনগুলো মনে করছে, মিয়ানমারে ফিরে রোহিঙ্গাদের নিরাপদে বসবাসের মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি।

সালটি ২০১৭, ওপারে বোমা পড়ছে, প্রাণ বাঁচাতে বাংলাদেশে ছুটে আসছেন রোহিঙ্গারা। ফাইল ছবি: রয়টার্স

সেই পরিবেশ তৈরিতে মিয়ানমারকে চাপ দেওয়া হোক, এটা বাংলাদেশ চাইছে। তার কারণ হিসেবে বলা হচ্ছে, দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক শরণার্থীর বোঝা বহন করতে করতে বাংলাদেশ এখন ক্লান্ত।

জাতিসংঘ আদালত রায়ে বলেছে, ২০১৭ সালে মিয়ানমারের নিরাপত্তাবাহিনী সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর যে ব্যাপক হত্যাকাণ্ড ও যৌন সহিংসতা চালিয়েছিল, তা রাষ্ট্রীয় মদদে সংঘটিত জেনোসাইডের শামিল।

রায় পড়ে শোনানোর সময় আদালতের প্রধান বিচারক ইউজি ইওয়াসাওয়া বলেন, ‘আদালত দেখতে পেয়েছেন, মিয়ানমারের নিরাপত্তাবাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে, ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে, শিশুদের ওপর চরম সহিংসতা করেছে এবং পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের ওপর হামলা চালিয়েছে। মিয়ানমার রাষ্ট্র হিসেবে রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করেছে।’

আন্তর্জাতিক আদালতে গণহত্যার অভিযোগ প্রমাণিত হওয়ার ঘটনা বিরল। এর প্রধান কারণ, কোনো জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট অভিপ্রায় ছিল, তা অভিযোগকারী পক্ষকে প্রমাণ করতে হয়। ফলে এই রায় গাম্বিয়ার জন্য বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে।

১৫ বিচারকের প্যানেল রায়ে বলেছেন, মিয়ানমারের কর্মকাণ্ডের একমাত্র যুক্তিসংগত ব্যাখ্যা এটাই পাওয়া যায়, দেশটি রোহিঙ্গা জনগোষ্ঠীকে মুছে ফেলতে চেয়েছিল। জেনোসাইড প্রমাণের জন্য প্রয়োজনীয় আইনি মানদণ্ড এক্ষেত্রে পূরণ হয়েছে।

আইসিজের এ রায় চূড়ান্ত। এর বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ নেই। এ রায়ের প্রভাব মিয়ানমারের বাইরেও পড়বে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: রয়টার্স ও আল জাজিরা

রোহিঙ্গাআইসিজেঅবিচারগণহত্যাজেনোসাইডমিয়ানমার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ