রোহিঙ্গা সংকটের
সমাধান মিয়ানমারে তাদের প্রত্যাবাসনের মধ্যে যে কথাটি দীর্ঘদিন ধরে বলে আসছিল
শরণার্থী নিয়ে চাপে থাকা বাংলাদেশ, তার অনুরণন ঘটল আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে)
রায়েও।
জাতিসংঘের এ আদালত
আজ বৃহস্পতিবার দেওয়া ঐতিহাসিক রায়ে এই মুসলিম জনগোষ্ঠীর ওপর চালানো গণহত্যার জন্য
মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে বলেছেন, উদ্বাস্তু রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ
পুনর্বাসনের দায়িত্ব মিয়ানমার সরকারেরই।
মুসলিম দেশগুলোর
জোট ওআইসির পৃষ্ঠপোষকতায় আফ্রিকার দেশ গাম্বিয়া করা মামলায় আজ রায়টি দেন নেদারল্যান্ডসভ...