Agamir Somoy E-Paper
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
যমুনার চরের মানুষের ভরসা তুহিন
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রোহিঙ্গাদের অবশ্যই ফিরিয়ে নিতে হবে: খলিলুর রহমান

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১৪:০৪
শেয়ার করুন:
রোহিঙ্গাদের অবশ্যই ফিরিয়ে নিতে হবে: খলিলুর রহমান

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের একটি খেলার মাঠে সমবেত রোহিঙ্গাদের উদ্দেশে বক্তব্য দেন ড. খলিলুর রহমান। ছবি: আগামীর সময়

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সংঘটিত গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, রোহিঙ্গাদের অবশ্যই নিজ দেশে ফিরিয়ে নিতে হবে। তবে প্রত্যাবাসনের আগে নিশ্চিত করতে হবে তাদের নিরাপত্তা ও নাগরিকত্ব। সুরক্ষা দিতে হবে বৈষম্য থেকে। নিশ্চিত করতে হবে চলাচলের স্বাধীনতাও।

আজ শুক্রবার সকালে কক্সবাজারের উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে যান ড. খলিলুর রহমান। পরে সকাল সাড়ে ৯টার দিকে ক্যাম্পের ফুটবল মাঠে সমবেত রোহিঙ্গাদের উদ্দেশ্যে বক্তব্য দেন তিনি।

সেই মাঠে উপস্থিত ছিলেন ২০ হাজারের বেশি রোহিঙ্গা। তাদের অনেকের হাতে ছিল ন্যায়বিচার, নাগরিকত্ব ও প্রত্যাবাসনের দাবিসংবলিত প্ল্যাকার্ড।

মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার মামলায় আইসিজের রায়ের পরদিন আশ্রয়শিবিরে গিয়ে ড. খলিলুর রহমান বললেন, আদালতের রায় শুধু কাগজে-কলমে থাকলে চলবে না, এর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

গতকাল বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আইসিজে ঐতিহাসিক রায় দিয়েছেন। আদালতের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা।

আদালতের পর্যবেক্ষণ তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী জানালেন, ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর সংঘটিত ঘটনাকে গণহত্যা হিসেবে চিহ্নিত করেছেন বিচারকরা। মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর পরিকল্পিত হত্যাকাণ্ড, ব্যাপক যৌন সহিংসতা, নারী ও শিশুদের ওপর হামলা এবং রোহিঙ্গাদের গ্রাম ধ্বংসের প্রমাণ পেয়েছেন তারা। অন্তত ১০ হাজার মানুষ হত্যার প্রমাণের কথাও আদালত উল্লেখ করেছেন।

‘এসব অপরাধের পেছনে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্য ছিল বলে আদালত সিদ্ধান্ত দিয়েছেন’, যোগ করেন তিনি।

রোহিঙ্গাদের পরিচয়ের গুরুত্ব তুলে ধরে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বললেন, আদালত তাদের স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। মিয়ানমারের সঙ্গে তাদের সম্পর্ক বহু প্রজন্মের। এ রায় রোহিঙ্গাদের পরিচয় ও ইতিহাসের স্বীকৃতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।

‘কোনো রায়ই নিহত ব্যক্তিদের ফিরিয়ে আনতে বা সব ক্ষত সারিয়ে তুলতে পারবে না। তবে সত্যের স্বীকৃতি ন্যায়বিচারের সূচনা। রোহিঙ্গাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সাক্ষ্য আন্তর্জাতিক বিচারিক প্রক্রিয়ায় প্রতিফলিত হয়েছে এ রায়ের মধ্য দিয়ে।’

আইসিজের রায় বাস্তবায়ন ও রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করতে চারটি বিষয়ে গুরুত্ব দেন ড. খলিলুর রহমান। প্রথমত, গণহত্যা সনদের আওতায় নিষিদ্ধ অপরাধে জড়িত থাকার যুক্তিসংগত সন্দেহ আছে, এমন ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিত করতে মিয়ানমারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঠেকাতে জাতীয় আইনের ঘাটতি দূর করার পাশাপাশি প্রয়োজনীয় আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার করতে হবে।

ন্যায়বিচার, নাগরিকত্ব ও প্রত্যাবাসনের দাবিসংবলিত প্ল্যাকার্ড হাতে ক্যাম্পের ফুটবল মাঠে সমবেত হন রোহিঙ্গারা

দ্বিতীয়ত, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে। কাউকে বিপদের মুখে ফেরত পাঠানো যাবে না। প্রত্যাবাসনের আগে নাগরিকত্ব, নিরাপত্তা, বৈষম্য থেকে সুরক্ষা ও চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। বিচ্ছিন্ন পরিবারগুলোকে আবার একত্র করা, হারিয়ে যাওয়া বাড়িঘর, জমি ও সম্পত্তি ফিরিয়ে দেওয়া অথবা বিকল্প ব্যবস্থা করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

পাশাপাশি আহত ব্যক্তিদের চিকিৎসা, নিখোঁজদের সন্ধান এবং রোহিঙ্গাদের সংস্কৃতি ও ঐতিহ্য অনুযায়ী মৃতদের মর্যাদার সঙ্গে পুনরায় দাফনের ব্যবস্থা করতে হবে। প্রত্যাবাসন প্রক্রিয়ায় রোহিঙ্গাদের নিজস্ব মতামত ও আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পাশাপাশি জবাবদিহি ও ন্যায়বিচার নিশ্চিত করতে মিয়ানমারে জাতিসংঘের প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানালেন তিনি।

তৃতীয়ত, গণহত্যা ও নির্যাতনের কারণে রোহিঙ্গাদের যে বস্তুগত ক্ষতি হয়েছে, তার জন্য ব্যক্তিগত ও সামষ্টিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে। পুনরুদ্ধারমূলক ব্যবস্থা এবং ক্ষতিপূরণের প্রস্তাবিত পরিমাণ ও পদ্ধতি নিয়ে দুই বছরের মধ্যে প্রতিবেদন দেওয়ার বিষয়টিও উল্লেখ করেন তিনি।

ড. খলিলুর রহমান বলেছেন, অর্থ দিয়ে কোনো জীবন ফিরিয়ে আনা বা স্বজন হারানোর শূন্যতা পূরণ করা সম্ভব নয়। তবে যথাযথ ক্ষতিপূরণ বেঁচে থাকা ব্যক্তিদের নিরাপত্তাবোধ ও আশার জায়গা পুনরুদ্ধারে সহায়তা করতে পারে।

চতুর্থত, ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঠেকাতে মিয়ানমারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এ জন্য আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার, নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ এবং কার্যকর বেসামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন তিনি।

আইসিজের রায় বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বের কথাও তুলে ধরেন ড. খলিলুর রহমান। তিনি বলেন, মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি এবং প্রয়োজনীয় সহযোগিতা দিতে জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী, সদস্যরাষ্ট্রগুলো আইসিজের সিদ্ধান্ত মেনে চলতে অঙ্গীকারবদ্ধ। কোনো রাষ্ট্র তা করতে ব্যর্থ হলে নিরাপত্তা পরিষদের কাছে যাওয়ার সুযোগ রয়েছে।

সাধারণ পরিষদের সভাপতি হিসেবে রায় বাস্তবায়নের পরবর্তী করণীয় নিয়ে সদস্যরাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি।

রোহিঙ্গাদের উদ্দেশে ড. খলিলুর রহমান বলেন, আদালতের রায় প্রমাণ করেছে যে বিশ্ব তাদের ভুলে যায়নি। রোহিঙ্গাদের বক্তব্য ও আকাঙ্ক্ষা নিউইয়র্কে জাতিসংঘের ১৯৩টি সদস্যরাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। বিশেষ করে নারী, শিশু ও তরুণদের কণ্ঠস্বর আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার কথা জানান।

তার ভাষ্য, দ্য হেগে ন্যায়বিচারের রায় এসেছে। এখন দায়িত্ব হলো আশ্রয়শিবিরগুলোতে এবং রাখাইনে রোহিঙ্গাদের নিজ নিজ গ্রামে সেই ন্যায়বিচার বাস্তবায়ন করা। ২০২৬ সালের ১৯ নভেম্বরকে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার পথচলার শুরুর দিন হিসেবে ইতিহাসে স্মরণীয় করে রাখতে হবে।

প্রত্যাবাসন সম্ভব না হওয়া পর্যন্ত রোহিঙ্গা আশ্রয়শিবিরগুলোতে মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি। তিনি বলেন, শিশুদের খাদ্য ও শিক্ষা, পরিবারগুলোর স্বাস্থ্যসেবা, আশ্রয় ও সুরক্ষা প্রয়োজন। বাংলাদেশের সরকার ও জনগণের একার পক্ষে এ দায়িত্ব বহন করা সম্ভব নয়। তাই আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে উন্নয়ন সহযোগীদের, মানবিক সহায়তায় অর্থায়ন বাড়াতে হবে।

দীর্ঘদিনের বাস্তুচ্যুতি ও অনিশ্চিত জীবনের অবসান চান রোহিঙ্গারাবক্তব্যে রোহিঙ্গাদের পক্ষে আইসিজেতে মামলা করায় গাম্বিয়া, উদ্যোগে সমর্থন দেওয়ায় ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি), মামলায় হস্তক্ষেপকারী ১১টি রাষ্ট্র, আইসিজের বিচারক এবং প্রমাণ সংগ্রহে কাজ করা জাতিসংঘের তদন্তকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। একই সঙ্গে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের সরকার ও জনগণ এবং উখিয়া-টেকনাফের স্থানীয় জনগোষ্ঠীর অবদানের কথা স্মরণ করেন।

এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির বক্তব্যকে স্বাগত জানিয়েছেন রোহিঙ্গা নেতারা। তাদের প্রত্যাশা, আইসিজের রায় বাস্তবায়নে মিয়ানমারের ওপর কার্যকর আন্তর্জাতিক চাপ তৈরি হবে এবং দীর্ঘদিনের প্রত্যাবাসন সংকটের অবসান ঘটবে।

ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) সভাপতি কিন মং বলেন, বাংলাদেশ সরকার ও এ দেশের মানুষ আমাদের আশ্রয় দিয়ে জীবন বাঁচিয়েছেন। এজন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু আমরা চিরদিন ক্যাম্পে থাকতে চাই না।


আরও পড়ুন

আইসিজের রায় কাজে লাগিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে চাপ বাড়াবে বাংলাদেশ

২০ নভেম্বর ২০২৬

তিনি জানালেন, রোহিঙ্গাদের চূড়ান্ত লক্ষ্য মিয়ানমারে নিজেদের ঘরে ফিরে যাওয়া। এ জন্য নাগরিকত্ব, নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। খলিলুর রহমান আগে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। এবার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তিনি রোহিঙ্গাদের দুর্ভোগ, মানবিক সংকট ও প্রত্যাবাসনের আকাঙ্ক্ষা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আরও জোরালোভাবে তুলে ধরবেন।



রোহিঙ্গা যুব অধিকারকর্মী মুজিবুর রহমান বলেন, ‘আমরা বহু বছর ধরে ন্যায়বিচারের অপেক্ষায় আছি। আইসিজের রায় আমাদের জন্য আশার জায়গা তৈরি করেছে। কিন্তু শুধু রায় হলে হবে না, যারা আমাদের ওপর নির্যাতন করেছে তাদের জবাবদিহির আওতায় আনতে হবে।’

ইউসিআরের সাবেক সভাপতি সৈয়দ উল্লাহ বলেন, বাংলাদেশে আশ্রয় পেয়ে তারা কৃতজ্ঞ। কিন্তু নিজের দেশ ছেড়ে কেউ অন্য দেশে থাকতে চান না। মিয়ানমারে ফিরে যাওয়ার আগে তাদের নিরাপত্তা, নাগরিকত্ব এবং স্বাধীনভাবে চলাফেরার অধিকার নিশ্চিত করতে হবে।

রোহিঙ্গাদের ভবিষ্যৎ নির্ধারণে তাদের নিজেদের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন নেতারা। তাদের মতে, নাগরিকত্ব ও মৌলিক অধিকারের নিশ্চয়তা ছাড়া প্রত্যাবাসন কোনো স্থায়ী সমাধান বয়ে আনবে না।

কক্সবাজারউখিয়ারোহিঙ্গাপররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক