Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

কক্সবাজার

উখিয়ায় লোকালয়ে সাত হাতি, পরে বনে ফেরত
উখিয়ায় লোকালয়ে সাত হাতি, পরে বনে ফেরত
কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছিল সাতটি বন্য হাতির একটি পাল। খবর পেয়ে বন বিভাগ ও এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় হাতিগুলোকে নিরাপদে বনে ফিরিয়ে নেন। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার থাইংখালী বন বিটের চোরাখোলা এলাকায় হাতির পালটি লোকালয়ে ঢুকে পড়ে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।বন বিভাগ জানিয়েছে, খাবারের সন্ধানে বন থেকে বেরিয়ে হাতিগুলো লোকালয়ে চলে আসে। খবর পেয়ে থাইংখালী বন বিট কর...
সারা দেশ•প্রায় ১ ঘণ্টা আগে
অপ্রাপ্তবয়স্কদের হাতে ১০ ইজিবাইক, জব্দ
কক্সবাজার ● অপ্রাপ্তবয়স্কদের হাতে ১০ ইজিবাইক, জব্দ
অপ্রাপ্তবয়স্ক চালকের হাতে ইজিবাইক। নেই জাতীয় পরিচয়পত্র কিংবা বৈধ কাগজপত্র। সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করা এমন ১০টি টমটম (ইজিবাইক) জব্দ করেছে কক্সবাজারের ঈদগাঁও উপজেলা প্রশাসন।আজ সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।উপজেলা কার্যালয়ের সামনে ইসলামাবাদ-পোকখালী-গোমাতলী সড়কে নিয়মিত তদারকির অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত চালানো হয়। এ সময় সড়কে চলাচলকারী টমটমগুলোর কাগজপত্র যাচাই করা হয়। যাচাইয়ের সময় অপ্রাপ্তবয়স্ক শিশুদের দিয়ে চালান...
সারা দেশ•প্রায় ১৯ ঘণ্টা আগে
এলএনজি টার্মিনাল নিয়েও ‘যুক্তরাষ্ট্র-চীন’ প্রতিযোগিতা
এলএনজি টার্মিনাল নিয়েও ‘যুক্তরাষ্ট্র-চীন’ প্রতিযোগিতা
বঙ্গোপসাগরের বুকে এখন শুধু ঢেউয়ের গর্জন নয়, চলছে পরাশক্তিদের এক ধরনের স্নায়ুযুদ্ধ। কক্সবাজারের মহেশখালীতে দেশের তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণ নিয়ে মুখোমুখি বিশ্বের দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীন। একদিকে স্বচ্ছ প্রতিযোগিতার কথা বলে কাজ পেতে মার্কিন চাপ। অন্যদিকে জিটুজি চুক্তির আড়ালে বাজিমাত চীনের। সব মিলিয়ে দেশের জ্বালানি খাত এখন পরিণত হয়েছে পরাশক্তিদের ‘দাবার ছকে’। মহেশখালীতে দেশের যে দুটি ভাসমান এলএনজি টার্মিনাল আছে, তার একটি মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির। অন্যটি দেশীয় বেসরকার...
জাতীয়•১ দিন আগে
৯৫ কিমি পাড়ি দিতে লাগছে সাড়ে ৯ ঘণ্টা, নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া
৯৫ কিমি পাড়ি দিতে লাগছে সাড়ে ৯ ঘণ্টা, নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া
৯ মাসের বিরতি শেষে পর্যটকদের জন্য খুলেছে সেন্টমার্টিন। দ্বীপের প্রবেশপথ জুড়ে সাগরলতা, বালিয়াড়িতে ফুটেছে ফুল, সবুজ কেয়াবনে ফিরেছে প্রাণ। স্বচ্ছ নীল পানির নিচে দৃশ্যমান প্রবালও বাড়াচ্ছে দ্বীপের সৌন্দর্য। কিন্তু প্রকৃতির এমন আয়োজনও পর্যটক টানতে পারছে না সেখানে। বাড়তি জাহাজ ভাড়া, দীর্ঘ সমুদ্রযাত্রা ও টিকিটের মূল্য নিয়ে প্রতারণা— এসব কারণে আগ্রহ হারাচ্ছেন অনেক ভ্রমণপিপাসু। আর পর্যটক কম থাকায় ফাঁকা পড়ে আছে দ্বীপের অধিকাংশ হোটেল-রিসোর্ট। গত ৫ নভেম্বর থেকে প্রথম সাত দিনে দ্বীপটি ভ্রমণ করেছেন ৬ হাজার ১৮...
সারা দেশ•১ দিন আগে
রামুতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
রামুতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
কক্সবাজারের রামুতে দিনদুপুরে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের ছবি প্রদর্শনের পাশাপাশি ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ও ‘কমল ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।আজ রবিবার দুপুর ২টার দিকে উপজেলার গর্জনিয়া বাজার এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ১ মিনিট ৪৭ সেকেন্ডের একটি ভিডিওতে জেলা ছাত্রলীগের সহসম্পাদক ইমাদ সিকদারকে মিছিলের নেতৃত্ব দিতে দেখা যায়। ভিডিওতে মিছ...
সারা দেশ•২ দিন আগে
উখিয়ায় ১১৮ রোহিঙ্গার অনুপ্রবেশ, এসেছেন ভারত থেকেও
উখিয়ায় ১১৮ রোহিঙ্গার অনুপ্রবেশ, এসেছেন ভারত থেকেও
মিয়ানমারের রাখাইন রাজ্য ও ভারতের বিভিন্ন এলাকা থেকে সীমান্ত পেরিয়ে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে ঢুকছেন নতুন রোহিঙ্গারা। স্থলসীমান্তের পাশাপাশি নাফ নদী ও বঙ্গোপসাগর পাড়ি দিয়েও অনেকে বাংলাদেশে আসছেন। তাদের অনেকেই দালালদের সহায়তায় আশ্রয়শিবিরে পৌঁছাচ্ছেন। সাম্প্রতিক সময়ে উখিয়ার বিভিন্ন আশ্রয়শিবিরে নতুন করে অন্তত ১১৮ জন রোহিঙ্গার অবস্থান শনাক্ত হয়েছে।সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, নতুন আসা রোহিঙ্গাদের মধ্যে মিয়ানমারের বুচিডং টাউনশিপ থেকে আসা ব্যক্তিদের পাশাপাশি ভারতের জম্মু-কাশ্মীরসহ বিভি...
সারা দেশ•২ দিন আগে
২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের : অর্থমন্ত্রী
২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের : অর্থমন্ত্রী
বাংলাদেশকে ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য নিয়েছে সরকার। এ লক্ষ্য পূরণে বিচক্ষণতার সঙ্গে ঋণ গ্রহণ, বাজেট শৃঙ্খলা এবং টেকসই অর্থায়নের ওপর জোর দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।কক্সবাজারে দুই দিনব্যাপী আন্তর্জাতিক ঋণ সম্মেলন বাংলাদেশ ২০২৬-এর উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়ে আজ রবিবার তিনি এসব কথা বলেছেন।অর্থমন্ত্রী বলেন, ঋণের আসল ও সুদ পরিশোধের ক্রমবর্ধমান দায়, রাজস্ব আহরণে দুর্বলতা এবং বাজেটে ব্যয়ের সীমিত সুযোগ এখন দেশের অর্থনীতির বড় চ্যালেঞ...
জাতীয়•২ দিন আগে
টেকনাফে একসঙ্গে ধরা পড়ল ৮৬০ মাছ, বিক্রি ১০ লাখে
টেকনাফে একসঙ্গে ধরা পড়ল ৮৬০ মাছ, বিক্রি ১০ লাখে
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ উপকূলে একটি মাছ ধরার ট্রলারের জালে একসঙ্গে ধরা পড়েছে ৪৬০টি লাল কোরাল ও ৪০০টি চাপা সুরমা মাছ। মাছগুলো প্রায় ১০ লাখ টাকায় বিক্রি হয়েছে।আজ শনিবার সকালে সেন্ট মার্টিন দ্বীপের উত্তর পাশের চ্যানেলে মাছগুলো ধরা পড়ে। ট্রলারের মালিক মোহাম্মদ শফিক শাহপরীর দ্বীপের দক্ষিণপাড়ার বাসিন্দা।মোহাম্মদ শফিক জানান, শুক্রবার সকাল ৯টার দিকে শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়া ঘাট থেকে তার ট্রলারটি বঙ্গোপসাগরের উদ্দেশে ছেড়ে যায়। ট্রলারচালক হাফেজ উল্লাহ মাঝির নেতৃত্বে এতে ১১ জন জেলে ছিলেন। পরে সন...
সারা দেশ•৩ দিন আগে
গ্যাস অনুসন্ধানে ভারী যন্ত্রপাতি আনল বাপেক্স
গ্যাস অনুসন্ধানে ভারী যন্ত্রপাতি আনল বাপেক্স
লরি ও ক্রেনে একে একে আনা হচ্ছে ভারী যন্ত্রপাতি, পাইপ ও নানা ধরনের কারিগরি সরঞ্জাম। এসব সরঞ্জাম নামানো ও সরিয়ে নিতে চলছে কর্মযজ্ঞ। দীর্ঘ ১৮ দিন ধরে মাটির নিচ থেকে বের হওয়া গ্যাসে আগুন জ্বলতে থাকার পর এবার সেটির প্রবাহ নিয়ন্ত্রণ ও ভূগর্ভে সম্ভাব্য মজুদ অনুসন্ধানে মাঠপর্যায়ে তৎপরতা শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)।গতকাল শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী সেতু সংলগ্ন এলাকায় লরি ও ক্রেনের মাধ্যমে এসব...
সারা দেশ•৩ দিন আগে
পেকুয়ায় বন্যার পর আমনে খরার ধাক্কা
পেকুয়ায় বন্যার পর আমনে খরার ধাক্কা
বন্যার পানি নেমে যাওয়ার পর নতুন করে আমন চাষ শুরু করেছিলেন কক্সবাজারের পেকুয়া উপজেলার কৃষক মো. শাহাবুদ্দিন। বন্যায় বীজতলা নষ্ট হওয়ায় আবার বীজ বপন করে চারা তৈরি করতে হয়েছে তাকে। এতে প্রায় এক মাস দেরিতে জমিতে চারা রোপণ করেন। মৌসুমের শেষভাগে এসে সেই জমিতে এখন পানির অভাব। ধানগাছ বাঁচাতে এক একর জমিতে সেচের পানি কিনতেই খরচ হয়েছে ১০ হাজার টাকা। তবু অতিরিক্ত গরমে শুকিয়ে যাচ্ছে ধানগাছ, জমিতে ধরেছে ফাটল। শাহাবুদ্দিনের আশঙ্কা, বাড়তি খরচ করেও এবার ধানের কাঙ্ক্ষিত ফলন পাওয়া যাবে না। উৎপাদিত ধান বিক্রি করে চা...
সারা দেশ•৩ দিন আগে
বোমাসদৃশ বস্তু সন্দেহে ট্রেনের যাত্রা বন্ধ, পাওয়ার কারে মিলল ৬৭০০ ইয়াবা
বোমাসদৃশ বস্তু সন্দেহে ট্রেনের যাত্রা বন্ধ, পাওয়ার কারে মিলল ৬৭০০ ইয়াবা
কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারে বোমাসদৃশ বস্তু থাকার সন্দেহে যাত্রা শুরুর আগে তল্লাশি চালানো হয়। পরে দুটি প্যাকেট থেকে প্রায় ৬ হাজার ৭০০টি ইয়াবা উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার আইকনিক রেলস্টেশনে এ ঘটনা ঘটে।স্টেশনমাস্টার মো. জয়নাল আবেদীন জানালেন, ট্রেন ছাড়ার প্রস্তুতিকালে পাওয়ার কারের অপারেটর ওয়াকিটকির মাধ্যমে সেখানে সন্দেহজনক বস্তু থাকার খবর দেন। বিষয়টি জানার পর তিনি, ট্রেনের গার্ড ও রেলওয়ে পুলিশের সদস্যরা পাওয়ার কারে গিয়ে তল্...
সারা দেশ•৪ দিন আগে
উখিয়ায় নলকূপের জলন্ত আগুন দেখাচ্ছে গ্যাসের সম্ভাবনা
উখিয়ায় নলকূপের জলন্ত আগুন দেখাচ্ছে গ্যাসের সম্ভাবনা
নলকূপ স্থাপন করতে গিয়ে মাটির নিচ থেকে বেরিয়ে আসে গ্যাস। সেই গ্যাসে টানা ১৬ দিন ধরে জ্বলছে আগুন। প্রথমে একটি নির্দিষ্ট স্থান থেকে গ্যাসের উদ্‌গিরণ হলেও সময়ের সঙ্গে বদলেছে পরিস্থিতি। মূল উৎসের আশপাশে একে একে দেখা দিয়েছে নতুন লিকেজ। কোথাও মাটির নিচ থেকে বের হচ্ছে আগুনের শিখা, কোথাও উঠছে কালো ধোঁয়া। এমনকি একটি পাকা বসতবাড়ির নিচ থেকেও গ্যাস নির্গমনের ঘটনা ঘটেছে। পাশে রয়েছে পাকা ধানক্ষেত ও ফসলিজমি। ফলে সম্ভাব্য নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কারের আশা যেমন তৈরি হয়েছে, তেমনি আগুন ছড়িয়ে পড়া ও বড় ধরনের দুর্ঘটনার...
সারা দেশ•৫ দিন আগে
উখিয়ায় বাজারে প্রকাশ্যে গুলি, আতঙ্কে দোকানপাট বন্ধ
উখিয়ায় বাজারে প্রকাশ্যে গুলি, আতঙ্কে দোকানপাট বন্ধ
কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বটতলী বাজারে প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। হঠাৎ গুলির শব্দে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। প্রাণভয়ে মুহূর্তের মধ্যে দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান ব্যবসায়ীরা।আজ বুধবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দাদের দাবি, ইয়াবাসংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে যুবদল নেতা আবুল ফয়েজকে লক্ষ্য করে গুলি চালান এলাকার পরিচিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত মুন্না।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, গুলিতে মুন্নার সঙ্গে আরাফাতও ছিলেন। তাদে...
সারা দেশ•৬ দিন আগে
নাশকতার আশঙ্কায় কক্সবাজারে বাস-গাড়ি পার্কিংয়ে সতর্কতা
নাশকতার আশঙ্কায় কক্সবাজারে বাস-গাড়ি পার্কিংয়ে সতর্কতা
দেশের বর্তমান পরিস্থিতিতে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগসহ নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কায় কক্সবাজারে পরিবহন মালিক ও শ্রমিকদের সতর্ক করেছে জেলা কোচ, বাস-মিনিবাস মালিক সমিতি।সড়কের দুই পাশে গাড়ি পার্কিং না করে নির্ধারিত গ্যারেজ, বাস টার্মিনাল বা স্টেশনের নিরাপদ স্থানে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পার্কিংয়ে থাকা গাড়ির নিরাপত্তায় সার্বক্ষণিক পাহারাদার নিয়োগেরও নির্দেশনা দেওয়া হয়েছে।গতকাল মঙ্গলবার কক্সবাজার জেলা কোচ, বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজী স্বাক্ষরিত এক সতর্কীকরণ...
সারা দেশ•৬ দিন আগে
মশালমিছিল ঘিরে যুবলীগ-পুলিশ সংঘর্ষ, এসআই আহত
মশালমিছিল ঘিরে যুবলীগ-পুলিশ সংঘর্ষ, এসআই আহত
কক্সবাজারের টেকনাফে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বের করা মশালমিছিলকে কেন্দ্র করে পুলিশ ও মিছিলকারীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে টেকনাফ মডেল থানার এসআই মো. জাফর আলম মাথায় আঘাত পেয়েছেন। সংঘর্ষের সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে টেকনাফ পৌরসভার আবহাওয়া অফিসের পশ্চিম পাশে গোদারবিল এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।পুলিশ ও স্থানীয়রা জানান, যুবলীগে...
সারা দেশ•৬ দিন আগে
সেনাসদস্য তিতাস হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার
সেনাসদস্য তিতাস হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফে সেনাসদস্য তিতাস হত্যা মামলার আসামি মো. হোসেন প্রকাশ বক্কইন্যাকে (২০) গ্রেপ্তার করেছে এসআরবি ও সেনাবাহিনী।গতকাল মঙ্গলবার দুপুরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মুছনী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার এসব তথ্য জানানো হয়।গ্রেপ্তার হওয়া  হোসেন টেকনাফের মুছনী রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের ৫ নম্বর কক্ষে বসবাস করতেন। আরও পড়ুন...
সারা দেশ•৬ দিন আগে
এক রাতে কক্সবাজারের সাত স্থানে ককটেল-পেট্রল বোমা বিস্ফোরণ
এক রাতে কক্সবাজারের সাত স্থানে ককটেল-পেট্রল বোমা বিস্ফোরণ
কক্সবাজারে এক রাতেই সাতটি স্থানে ককটেল ও পেট্রল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ।গতকাল সোমবার রাত ১১টা থেকে মধ্যরাত পর্যন্ত কক্সবাজার শহরসহ জেলার বিভিন্ন এলাকায় এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কোনো ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত ১১টার দিকে কক্সবাজার শহরের কলাতলী ও প্রধান সড়কের নিউ মার্কেট এলাকায় একাধিক ককটেল ও পেট্রল বোমার বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে আতঙ্কিত হয়ে...
সারা দেশ•৭ দিন আগে
মাছ ধরার নৌকায় মিয়ানমার থেকে অনুপ্রবেশ, আটক ৩৮
মাছ ধরার নৌকায় মিয়ানমার থেকে অনুপ্রবেশ, আটক ৩৮
মিয়ানমার থেকে মাছ ধরার নৌকায় করে সাগরপথে বাংলাদেশে অনুপ্রবেশের পর নারী ও শিশুসহ ৩৮ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। আজ সোমবার ভোরে কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের হাবিব ছড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ১৪ নারী, ৮ পুরুষ ও ১৬ শিশু রয়েছে।আজ রাতে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম।স্থানীয় সূত্র জানায়,  টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া এলাকার ফরিদ মিয়ার মালিকানাধীন একটি মাছ ধরার নৌকায় অর্থের বিন...
সারা দেশ•৮ দিন আগে
প্রবাসে থেকেও কক্সবাজারে শারীরিক পরীক্ষা!
প্রবাসে থেকেও কক্সবাজারে শারীরিক পরীক্ষা!
প্রায় ১০ বছর ধরে মালয়েশিয়ায় বসবাস করছেন তিনি। অথচ কক্সবাজারে তার শারীরিক পরীক্ষা সম্পন্ন করে বয়স ও জন্ম তারিখ নির্ধারণ করেছেন এক চিকিৎসক! এমন দাবি সংবলিত একটি প্রত্যয়নপত্র জমা পড়েছে জন্ম নিবন্ধনের তথ্য সংশোধনের আবেদনের সঙ্গে। এ নিয়ে প্রশ্ন উঠেছে কক্সবাজার সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রণধীর দেব নাথের ভূমিকা নিয়ে। অভিযোগ উঠেছে, সংশ্লিষ্ট ব্যক্তির উপস্থিতি ও যথাযথ শারীরিক পরীক্ষা ছাড়াই তিনি বয়স নির্ধারণী প্রত্যয়নপত্র দিয়েছেন।জন্ম নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় নথি সংশোধনে এমন প্রত্যয়নপত্...
সারা দেশ•৮ দিন আগে
ভাই দাবিদারের ডিএনএ নমুনা সংগ্রহ করলেন সেলিনা
ভাই দাবিদারের ডিএনএ নমুনা সংগ্রহ করলেন সেলিনা
হাতে শৈশবের একটি সাদাকালো ছবি, সঙ্গে পুরনো পাসপোর্টের ফটোকপি। এসব নিয়েই চার দশকের বেশি সময় আগে হারিয়ে যাওয়া জন্মদাতা মা-বাবাকে খুঁজছেন সেলিনা গোমেজ। জন্মস্থান কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট। মাত্র দেড় বছর বয়সে একটি ডাচ পরিবারের সঙ্গে দেশ ছেড়েছিলেন তিনি। এরপর কেটে গেছে প্রায় ৪৫ বছর। বদলেছে দেশ, ভাষা, পরিচয়। কিন্তু জন্মদাতা পরিবারের সন্ধান পাওয়ার আকাঙ্ক্ষা কখনো বদলায়নি।সেই আকাঙ্ক্ষা থেকেই সুদূর নেদারল্যান্ডস থেকে বারবার বাংলাদেশে ছুটে এসেছেন সেলিনা। এবার তার অনুসন্ধানে কিছুটা আশা...
সারা দেশ•৮ দিন আগে