Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক নিরাপদ রাখতে একরামুলের চেষ্টা
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বোমাসদৃশ বস্তু সন্দেহে ট্রেনের যাত্রা বন্ধ, পাওয়ার কারে মিলল ৬৭০০ ইয়াবা

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১৪:৪৪
শেয়ার করুন:
বোমাসদৃশ বস্তু সন্দেহে ট্রেনের যাত্রা বন্ধ, পাওয়ার কারে মিলল ৬৭০০ ইয়াবা

সংগৃহীত ছবি

কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারে বোমাসদৃশ বস্তু থাকার সন্দেহে যাত্রা শুরুর আগে তল্লাশি চালানো হয়। পরে দুটি প্যাকেট থেকে প্রায় ৬ হাজার ৭০০টি ইয়াবা উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার আইকনিক রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

স্টেশনমাস্টার মো. জয়নাল আবেদীন জানালেন, ট্রেন ছাড়ার প্রস্তুতিকালে পাওয়ার কারের অপারেটর ওয়াকিটকির মাধ্যমে সেখানে সন্দেহজনক বস্তু থাকার খবর দেন। বিষয়টি জানার পর তিনি, ট্রেনের গার্ড ও রেলওয়ে পুলিশের সদস্যরা পাওয়ার কারে গিয়ে তল্লাশি শুরু করেন।

তল্লাশির একপর্যায়ে পাওয়ার কারের টয়লেটের নিচে ওজুখানার পাশে একটি চেয়ারের নিচে পলিথিনে মোড়ানো দুটি লম্বা প্যাকেট পাওয়া যায়। পরে প্যাকেট দুটি খুলে প্রায় ৬ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

রেলওয়ে পুলিশ জানায়, সন্দেহজনক বস্তু পাওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ট্রেনের সিগন্যাল বাতিল করা হয়। তল্লাশি ও ইয়াবা উদ্ধারের কার্যক্রম শেষে প্রায় পাঁচ মিনিট বিলম্বে ঢাকার উদ্দেশে স্টেশন ছেড়ে যায় কক্সবাজার এক্সপ্রেস।

জিআরপি পরিদর্শক মুস্তাফিজুর রহমান জানালেন, ট্রেনটি ওয়াশপিটে থাকা অবস্থায় প্যাকেটগুলো সেখানে রাখা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কারা, কখন ও কীভাবে ইয়াবাগুলো পাওয়ার কারে রেখেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এই কর্মকর্তা আরও বললেন, এ ঘটনায় ট্রেনের কোনো কর্মকর্তা-কর্মচারী জড়িত কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।

বোমাসদৃশ বস্তুট্রেনকক্সবাজারইয়াবা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে