Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

ট্রেন

বোমাসদৃশ বস্তু সন্দেহে ট্রেনের যাত্রা বন্ধ, পাওয়ার কারে মিলল ৬৭০০ ইয়াবা
বোমাসদৃশ বস্তু সন্দেহে ট্রেনের যাত্রা বন্ধ, পাওয়ার কারে মিলল ৬৭০০ ইয়াবা
কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারে বোমাসদৃশ বস্তু থাকার সন্দেহে যাত্রা শুরুর আগে তল্লাশি চালানো হয়। পরে দুটি প্যাকেট থেকে প্রায় ৬ হাজার ৭০০টি ইয়াবা উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার আইকনিক রেলস্টেশনে এ ঘটনা ঘটে।স্টেশনমাস্টার মো. জয়নাল আবেদীন জানালেন, ট্রেন ছাড়ার প্রস্তুতিকালে পাওয়ার কারের অপারেটর ওয়াকিটকির মাধ্যমে সেখানে সন্দেহজনক বস্তু থাকার খবর দেন। বিষয়টি জানার পর তিনি, ট্রেনের গার্ড ও রেলওয়ে পুলিশের সদস্যরা পাওয়ার কারে গিয়ে তল্...
সারা দেশ•৩ দিন আগে
পাটগ্রামে ট্রেনের ইঞ্জিন বিকল, ভোগান্তিতে যাত্রীরা
পাটগ্রামে ট্রেনের ইঞ্জিন বিকল, ভোগান্তিতে যাত্রীরা
লালমনিরহাটের পাটগ্রামে বুড়িমারী-পাটগ্রাম রেললাইনে ‘বুড়িমারী কমিউটার’ ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় প্রায় চার ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ ছিল। এতে লালমনিরহাট, রংপুর ও দিনাজপুরগামী পাঁচ শতাধিক যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।আজ রবিবার সকাল ১১টা ৪৫ মিনিটে পাটগ্রাম উপজেলার বুড়িমারী-পাটগ্রাম রেললাইনের ৫২৭/১ কিলোমিটার পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিকেল ৩টা ২০ মিনিটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।জানা গেছে, বুড়িমারী থেকে ছেড়ে আসা ‘বুড়িমারী কমিউটার’ ট্রেনটি গন্তব্যের উদ্দেশে যাত্রা করছিল। পথে ৫২৭/১ কিলোমিটার পয়েন্ট এল...
সারা দেশ•৮ দিন আগে
লাল পতাকা উড়িয়ে থামানো হলো ট্রেন, রক্ষা পেল হাজারো যাত্রী
টাঙ্গাইল ● লাল পতাকা উড়িয়ে থামানো হলো ট্রেন, রক্ষা পেল হাজারো যাত্রী
টাঙ্গাইলের কালিহাতীতে রেলক্রসিং পার হওয়ার সময় বালুবাহী একটি ট্রাকের এক্সেল ভেঙে রেললাইনের ওপর আটকে পড়ে। এ সময় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি এগিয়ে আসছিল। পরে স্থানীয়দের সহযোগিতায় লাল পতাকা উড়িয়ে ট্রেনটি থামিয়ে দেন গেটম্যান। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান ট্রেনের হাজারো যাত্রী।শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টা ১৫ মিনিটের দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা বাসস্ট্যান্ড রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।জানা যায়, রেললাইন পার হওয়ার সময় একটি বালুবাহী ট্রাকের সামনের চাকার এক্সেল ভেঙে যা...
সারা দেশ•৯ দিন আগে
নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’
নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’
নোয়াখালী অঞ্চলের রেল যোগাযোগব্যবস্থার উন্নয়নে প্রায় ৪০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর আওতায় লাকসাম থেকে নোয়াখালী পর্যন্ত ৪৮ থেকে ৫০ কিলোমিটার রেলপথ পুনর্বাসন, স্টেশনের প্ল্যাটফর্ম সম্প্রসারণ ও অবকাঠামোগত উন্নয়ন করা হবে। পাশাপাশি ঢাকা-নোয়াখালী রুটে নতুন আন্তনগর ট্রেন সুবর্ণচর এক্সপ্রেস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ইঞ্জিন ও কোচের সংকটের কারণে ট্রেনটি চালু হতে আরও দুই থেকে তিন বছর সময় লাগতে পারে।গতকাল শুক্রবার সন্ধ্যায় নোয়াখালীর চৌমুহনী রেলস্টেশনের প্ল্যাটফর্ম সম্প্রসারণকাজ পরি...
সারা দেশ•১০ দিন আগে
ঢাকা-পাবনা নতুন ট্রেন ১৯ নভেম্বর থেকে
ঢাকা-পাবনা নতুন ট্রেন ১৯ নভেম্বর থেকে
ঢাকা-পাবনা রুটে আগামী ১৯ নভেম্বর থেকে নতুন আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে। ট্রেন দুটি যাতায়াত করবে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামে। নতুন এই ট্রেনের সূচি ও পরিচালনা-সংক্রান্ত সংশোধনী প্রস্তাব গত বুধবার রেলপথ মন্ত্রণালয় অনুমোদন করেছে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে। অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, পাবনা থেকে ঢাকাগামী ট্রেনটির নাম দেওয়া হয়েছে ৮০৮ নম্বর ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’। অন্যদিকে, ঢাকা থেকে পাবনাগামী ট্রেনটির নাম হবে ৮০৭ নম্বর ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’। ট্রেন দুটি পাবন...
জাতীয়•১১ দিন আগে
ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান দুই ভাগ, চালক নিহত
ঝিকরগাছা ● ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান দুই ভাগ, চালক নিহত
যশোরের ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় মুরগির খাদ্যবোঝাই একটি কাভার্ড ভ্যান দ্বিখণ্ডিত হয়েছে। এ দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের চালক আতিয়ার রহমান (৫৫) নিহত হয়েছেন। তিনি ঝিকরগাছা পৌর এলাকার কাটাখাল কলোনিপাড়ার বাসিন্দা এবং মুজিবর রহমানের ছেলে।আজ বুধবার সকাল ১১টা ৪০ মিনিটের দিকে যশোর-বেনাপোল মহাসড়কের গাজীরদরগাহ ফিলিং স্টেশন থেকে জয়কৃষ্ণপুরগামী সড়কের একটি অরক্ষিত ও অননুমোদিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মুরগির খাদ্যবোঝাই কাভার্ড ভ্যানটি রেলক্রসিং পার হওয়ার সময় বেনাপোল থেকে...
সারা দেশ•১২ দিন আগে
স্টেশন চালুর দাবিতে রেলপথ অবরোধ, খুলনার ট্রেন বন্ধ
স্টেশন চালুর দাবিতে রেলপথ অবরোধ, খুলনার ট্রেন বন্ধ
চুয়াডাঙ্গার জীবননগরে আনসারবাড়ীয়া রেলওয়ে স্টেশন পূর্ণাঙ্গভাবে চালুসহ তিন দফা দাবিতে রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ বুধবার সকাল থেকে চলা এ অবরোধের কারণে খুলনার সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে ট্রেন। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।আজ বুধবার সকাল ১০টা ১৩ মিনিটে খুলনা থেকে চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস আনসারবাড়ীয়া স্টেশনে পৌঁছালে ট্রেনটি থামিয়ে অবরোধ শুরু করেন আন্দোলনকারীরা। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুরু হওয়া এ অবরোধ দুপুর ১টায় শেষ হয়।আন...
সারা দেশ•১২ দিন আগে
বাস ট্রেন লঞ্চ রিকশা— সব কটিতেই উঁচু পাদানিতে অসহায় প্রবীণরা
বাস ট্রেন লঞ্চ রিকশা— সব কটিতেই উঁচু পাদানিতে অসহায় প্রবীণরা
মৎস্য ভবন এলাকায় বাসের জন্য দাঁড়িয়ে ছিলেন ৬১ বছর বয়সী আশিকুর রহমান। যাবেন মিরপুরের গাবতলীতে, মেয়ের বাসায়। প্রায় ১৫ মিনিট অপেক্ষার পর একটি গাবতলীগামী বাস আসে। কিন্তু সেটিতে উঠতে পারেননি তিনি। বাসটি যাত্রী তোলার জন্য পুরোপুরি থামেনি। গতি কিছুটা কমিয়ে চলন্ত অবস্থাতেই যাত্রী তুলছিল। কয়েকজন তরুণ দ্রুত বাসে উঠে পড়লেও সেই চেষ্টা করার সামর্থ্য ছিল না আশিকুর রহমানের।এরপর আরেকটি বাস এলেও তাতে কোনো আসন খালি ছিল না। তরুণ যাত্রীরা দাঁড়িয়ে যাওয়ার সুযোগ পেলেও শারীরিক সীমাবদ্ধতার কারণে আশিকুর রহমানের পক্ষে তা স...
জাতীয়•১৫ দিন আগে
গফরগাঁওয়ে চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন
গফরগাঁওয়ে চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন
ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় আন্তনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগির সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে ঢাকা–ময়মনসিংহ রেলপথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে বিচ্ছিন্ন বগিগুলো পুনরায় সংযুক্ত করে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আকতার হোসেন এ তথ্য জানিয়েছেন।তিনি বললেন, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী আন্তনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি কাওরাইদ ও মশাখালী স্টেশনের ম...
সারা দেশ•১৭ দিন আগে
পঞ্চগড়ে নতুন ট্রেন চালুর উদ্যোগ, আসছে ২০০ কোচ
মহাপরিচালক ● পঞ্চগড়ে নতুন ট্রেন চালুর উদ্যোগ, আসছে ২০০ কোচ
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন বলেছেন, রেলওয়েতে নতুন ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে। এ ছাড়া নতুন করে ২০০টি কোচ আনা হবে। এর মধ্যে প্রয়োজন অনুযায়ী কিছু কোচ পুরোনো কোচের পরিবর্তে সংযোজন করা হবে। আপাতত একটি নতুন ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।আজ শুক্রবার দুপুর ১২টার দিকে পঞ্চগড় রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।মহাপরিচালক স্টেশনে পৌঁছে প্রথমে স্টেশন সুপারিনটেনডেন্টের কক্ষে কিছুক্ষণ অবস্থান করেন। পরে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে স্টেশনের বিভিন্ন স্থাপনা ও কার্যক্রম ঘু...
সারা দেশ•১৭ দিন আগে
পটিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
পটিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের পটিয়ায় ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৪৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে।আজ শুক্রবার ভোরের দিকে উপজেলার চক্রশালা স্টেশনের কাছাকাছি বাহুলী রেলক্রসিং এলাকায় এ ওই নারীর লাশ পাওয়া যায়।পটিয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবদুস সালাম বলেন, রেলপথে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যুর খবর স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছেন তারা। আরও পড়ুন ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে...
চট্টগ্রাম•১৭ দিন আগে
রংপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
রংপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
রংপুরের বদরগঞ্জেকুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে রামনাথপুর ইউনিয়ন টেক্সেরহাট এলাকায়।নিহত রাজু মিয়া বিষ্ণুপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বুজরুক বাগবাড় গ্রামের আতি আলীর ছেলে।স্থানীয়রা জানান, ছেলেটি মানসিক ভারসাম্যহীন ছিলেন। সকালে বাড়িতে কাউকে না বলে তিনি একা বের হয়েছিলেন।বদরগঞ্জ রেল স্টেশন মাস্টার ছিদ্দিক আলী বললেন, নিহতের পরিবারকে লাশটি হস্তান্তর করা হয়েছে।
সারা দেশ•১৯ দিন আগে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ল ট্রেন
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ল ট্রেন
ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বাড়িয়েছে রেলওয়ে। ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেসের গন্তব্য কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের মধ্য দিয়ে আজ সোমবার থেকে চালু হয়েছে নতুন এই ট্রেনসেবা। এতে ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন জোড়ায়। নতুন ট্রেনটিতে আসন রয়েছে ৭০০’র বেশি। ফলে প্রতিদিন প্রায় দেড় হাজার অতিরিক্ত যাত্রী পরিবহনের সক্ষমতা তৈরি হয়েছে।আজ কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মহানগর এক্সপ্রেসের বর্ধিত রুটের যাত্রা উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ র...
জাতীয়•২১ দিন আগে
ফেনী থেকে ট্রেনে কক্সবাজার যাবেন ৪৭ যাত্রী, রাতে উদ্বোধন
ফেনী থেকে ট্রেনে কক্সবাজার যাবেন ৪৭ যাত্রী, রাতে উদ্বোধন
ফেনীবাসীর বহুদিনের দাবি ছিল এটি। তারা বারবার ট্রেনযোগে ফেনী থেকে কক্সবাজার ভ্রমণের সুযোগ চেয়ে আবেদন করেছেন রেল কর্তৃপক্ষের কাছে। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ।আজ সোমবার রাত দেড়টার দিকে মহানগর এক্সপ্রেস ট্রেনে চড়ে ফেনী এসে এ ভ্রমণ উদ্বোধন করবেন বলে কথা রয়েছে রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের। অনুষ্ঠানকে সামনে রেখে সাজানো হয়েছে ফেনী রেলওয়ে স্টেশন এলাকা।প্রতিমন্ত্রীর সফরসূচির বরাত দিয়ে ফেনী রেলওয়ে স্টেশন মাস্টার হারুন উর রশীদ আগামীর সময়কে বলেছেন, সোমবার রাত ১টা ১০ মিনিট থেকে ১টা ২০ মিনি...
সারা দেশ•২১ দিন আগে
অরক্ষিত রেলক্রসিং পাহারায় ইসলাম
অরক্ষিত রেলক্রসিং পাহারায় ইসলাম
দূর থেকে ভেসে আসছে ট্রেনের হুইসেলের শব্দ। ঠিক সেই মুহূর্তে ছুটে এলেন এক ব্যক্তি। রাস্তার দুই প্রান্তে থাকা বাঁশ নামিয়ে আটকে দিলেন যান চলাচল। হাত নেড়ে পথচারীদের সতর্ক করে বললেন, ‘ট্রেন আসছে, আপনারা একটু অপেক্ষা করুন!’ ট্রেন চলে যাওয়ার পর নিজ হাতেই আবার বাঁশ সরিয়ে পথ উন্মুক্ত করে দেন তিনি। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের জগথা এলাকার ব্যস্ত রেলক্রসিংয়ে প্রতিদিনের অতিপরিচিত দৃশ্য এটি। এই ক্রসিং নিরাপদ রাখতে টানা পাঁচ বছর ধরে রোদ-বৃষ্টি উপেক্ষা করে স্বেচ্ছায় দায়িত্ব পালন করছেন ভ্যানচালক মো. ইসলাম (৫৯)...
ধন্যবাদ•২৪ দিন আগে
লাকসামে ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল ব্যাহত
লাকসামে ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল ব্যাহত
কুমিল্লার লাকসামে ঢাকা-চট্টগ্রাম রেলপথে কর্ণফুলী কমিউটার ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত  হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আজগরা ইউনিয়নের নাওটি রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালের কাছে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বড় ধরনের দুর্ঘটনা থেকে প্রাণে রক্ষা পেয়েছেন ট্রেনটির কয়েক শত যাত্রী।দুর্ঘটনার পর ওই রুটে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।লাকসাম রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার (এসএম) মো. ওমর ফারুক ভূঁইয়া তিনটি বগি লাই...
সারা দেশ•২৬ দিন আগে
রেলের ৩০ ইঞ্জিন আসছে, সময় লাগবে সাড়ে ৩ বছর
রেলের ৩০ ইঞ্জিন আসছে, সময় লাগবে সাড়ে ৩ বছর
যাত্রী অপেক্ষা করছেন ট্রেন ছাড়ার। ট্রেন অপেক্ষা করছে ইঞ্জিনের। ইঞ্জিন অপেক্ষা করছে অন্য কোনো ট্রেনের বুক থেকে বিচ্ছিন্ন হওয়ার! এভাবে জোড়াতালির মধ্যে ট্রেন চালানোর মধ্যেই ‘সুখবরটি’ এলো। ৩০টি ইঞ্জিন আসছে। তারপরও অপেক্ষার প্রহর ফুরাবে কি? কারণ, ইঞ্জিনগুলো আসতে লাগবে সাড়ে তিন বছর— ২০২৯ সালের শেষ দিন পর্যন্ত। এখনই ঘাটতি শতাধিক ইঞ্জিনের। সেখানে আসছে মাত্র ৩০টি। আসতে আসতে ঘাটতি বাড়তেই থাকবে। যাত্রী, ট্রেন বা ইঞ্জিন— কোনোটির অপেক্ষাই ফুরাবে না। গত বছরের ১৬ আগস্ট ঢাকার কমলাপুরে চট্টলা এক্সপ্রেসের যাত্রী...
জাতীয়•প্রায় ১ মাস আগে
ভারত থেকে আসছে ১৮ রেলওয়ে কোচ
ভারত থেকে আসছে ১৮ রেলওয়ে কোচ
ভারত থেকে আরও ১৮টি রেলওয়ে কোচ বাংলাদেশে আসছে আজ শুক্রবার। দুপুরে পশ্চিমবঙ্গের রানাঘাট রেলওয়ে স্টেশন থেকে কোচগুলো ছেড়ে দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে জংশন দিয়ে বাংলাদেশে প্রবেশ করার কথা রয়েছে।রেলওয়ে সূত্র জানিয়েছে, দর্শনা স্টেশনে পৌঁছানোর পর রেলওয়ে কোচগুলোর প্রাথমিক পরিদর্শন, শুল্কসংক্রান্ত ছাড়পত্রসহ (কাস্টমস ক্লিয়ারেন্স) প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করা হবে। নিরাপত্তা ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে কোচগুলো নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় নেওয়া হবে। সেখানে প্রাথমিক সংযোগ স্থাপন, কার্যক্ষমতা প...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
ফেনী থেকে ট্রেনে যাওয়া যাবে কক্সবাজার, শুরু ২৬ অক্টোবর
ফেনী থেকে ট্রেনে যাওয়া যাবে কক্সবাজার, শুরু ২৬ অক্টোবর
ফেনীর পর্যটকদের বহুদিনের দাবি ছিল এটা। তারা ট্রেনযোগে ফেনী থেকে কক্সবাজার যেতে চেয়েছিলেন। কিন্তু ঢাকা থেকে কক্সবাজারগামী আন্তঃনগর ট্রেন কক্সবাজার এক্সপ্রেস ফেনীতে যাত্রাবিরতি না করায় স্থানীয় পর্যটকদের সে আশা পূরণ হয়নি। এবার রেলওয়ে কর্তৃপক্ষ সে সুযোগ করে দিল।সংশ্লিষ্ট বিভাগের চিঠির বরাত দিয়ে ফেনী রেলওয়ে স্টেশন মাস্টার হারুন উর রশীদ জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস সকাল সাড়ে আটটার সময় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দুপুর ২টা ৪০ মিনিটে চট্টগ্রাম পৌঁছায়। এ ট্রেনটি এখন থেক...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
ছারপোকার কারণে যুক্তরাজ্যে বন্ধ ট্রেন চলাচল
ছারপোকার কারণে যুক্তরাজ্যে বন্ধ ট্রেন চলাচল
ট্রেনে চড়েছেন যাত্রীরা, কিন্তু চালকের কেবিনে উঠে বসেছে ছারপোকা। এমন অনাকাঙ্খিত ‘যাত্রী’ সামলাতে গিয়ে যুক্তরাজ্যে বেশ কয়েকটি ট্রেনের চলাচল বাতিল করতে হয়েছে। কেন্ট, ইস্ট সাসেক্স ও গ্রেটার লন্ডনে চলাচলকারী দুটি ট্রেনের চালকের কেবিনে ছারপোকা পাওয়ার পর বগিগুলো বন্ধ করে দেওয়া হয়। তবে যাত্রীদের জন্য নির্ধারিত অংশে ছারপোকার দেখা মেলেনি বলে জানিয়েছে লন্ডনে ট্রেন পরিচালনাকারী প্রতিষ্ঠান সাউদার্ন ইস্টার্ন।প্রতিষ্ঠানটি বলেছে, ট্রেন দুটি শুধু ‘পরিদর্শন ও প্রয়োজন হলে কীটনাশক প্রয়োগের জন্য উপযুক্ত স্থানে ফিরিয়...
ইউরোপ•প্রায় ১ মাস আগে