রংপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি

সংগৃহীত ছবি
রংপুরের বদরগঞ্জেকুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে রামনাথপুর ইউনিয়ন টেক্সেরহাট এলাকায়।
নিহত রাজু মিয়া বিষ্ণুপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বুজরুক বাগবাড় গ্রামের আতি আলীর ছেলে।
স্থানীয়রা জানান, ছেলেটি মানসিক ভারসাম্যহীন ছিলেন। সকালে বাড়িতে কাউকে না বলে তিনি একা বের হয়েছিলেন।
বদরগঞ্জ রেল স্টেশন মাস্টার ছিদ্দিক আলী বললেন, নিহতের পরিবারকে লাশটি হস্তান্তর করা হয়েছে।



